ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
মেক্সিকোর চোখ গ্রুপসেরায়, দ.কোরিয়ার সামনে নকআউট নিশ্চিতের সুযোগ অপেক্ষা ফুরাচ্ছে ওচোয়ার! ইংল্যান্ডকে জিততে দিল না ঘানা মায়ের মৃত্যুতে দেশে ফিরে গেলেন ফ্রান্সের কোচ অতঃপর দেম্বেলে… প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা বিশ্বকাপে ইরানের সফর নীতি নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ফুটবলের ক্যানভাসে চিরযৌবন নেইমারে ভয় নেই স্কটল্যান্ডের মাঠে হেঁটেই সফল মেসি রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার উপদেষ্টা জাহেদের ফেরা ছিল তার নিজের সিদ্ধান্ত: জয়সওয়াল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন পর্তুগালের একাদশে ২ পরিবর্তন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে রেকর্ড তেল রপ্তানির তথ্য দিলেন ট্রাম্প কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মানববন্ধন আলোচিত কৃষক কবির হোসেন আর নেই ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন আদব মানুষকে সম্মানিত করে, আদবহীনতা মর্যাদা নষ্ট করে: ছারছীনার পীর ছাহেব কারা পাবেন হেদায়েতের এই পরম নিয়ামত? রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

বড় গবেষক হতে চান কৃষিগুচ্ছে প্রথম হওয়া জাইমুন

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
বড় গবেষক হতে চান কৃষিগুচ্ছে প্রথম হওয়া জাইমুন
জাইমুন ইসলাম। ছবি: সংগৃহীত

স্বপ্ন ছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার। সেই লক্ষ্যে চলছিল প্রস্তুতিও। মাঝখানে ছন্দপতন হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ফলাফল প্রকাশ হলে। প্রত্যাশানুযায়ী ফল করতে না পেরে হয়ে পড়েন হতাশ। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতেও কাঙ্ক্ষিত সফলতা না আসায় শুনতে হয় নিন্দুকের সমালোচনাও। এবার সব সমালোচনার জবাব দিয়ে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন ময়মনসিংহের জাইমুন ইসলাম।

গত ২৫ অক্টোবর সারাদেশের নয়টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পঁয়ত্রিশ হাজারের বেশি পরীক্ষার্থীকে পেছনে ফেলে ৯৬.৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের এই শিক্ষার্থী। জাইমুন ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায়। ২০১৮ সালে বাবাকে হারানোর পর মা আর বড় বোনকে নিয়ে চলে তার জীবন-সংগ্রাম। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী জাইমুন পড়াশোনা করেছেন গোকুলচন্দ্র উচ্চ বিদ্যালয়, পয়ারী স্কুলে। এসএসসিতে জিপিএ-৫ পেয়ে ভর্তি হন বাকৃবি চত্বরে অবস্থিত কেবি কলেজে। 

এইচএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেলেও ইংরেজিতে ‘এ মাইনাস’ আসায় খুশি হতে পারেননি জাইমুন। কারণ তাকে নিয়ে সবার প্রত্যাশা ছিল অনেক বেশি। হতাশা আর সমালোচনার চাপে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়ে পড়াশোনায় মনোযোগ হারিয়ে যায়। ফলস্বরূপ কোনো বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থান করতে পারেননি। এরপর শেষ সময়ে এসে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন জাইমুন। প্রত্যাশা আর দায়িত্ববোধের চিন্তায় আবারও প্রস্তুতি নেওয়া শুরু করেন ভর্তি পরীক্ষার জন্য। মাঝে কিছুটা বাড়তি সময় পেয়ে নিজেকে গুছিয়ে নিতে সহজ হয়। ফলে কৃষিগুচ্ছের জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারেন জাইমুন। ভর্তি পরীক্ষাও খুব ভালো দেন এবং চান্স পাওয়া নিয়েও ছিলেন আশাবাদী। পরীক্ষায় ৯৯টি প্রশ্নের উত্তর করেন, যার মধ্যে ৯৭টি সঠিক হয়। এর ফলে ৯৬.৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জনের কৃতিত্ব গড়েন জাইমুন। এখন তার ইচ্ছা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে পড়ার। কৃষি নিয়ে উচ্চতর ডিগ্রি লাভ করা, কৃষি নিয়ে গবেষণা এবং বাংলাদেশের কৃষিতে অবদান রাখার ইচ্ছাও তার।

তার এই সাফল্যের পেছনের গল্প শোনাতে গিয়ে জাইমুন বলেন, ‘সত্যি বলতে আমার মূলত ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া। কিন্তু এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার পর আমি ভাবলাম হয়তো ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো আমি দিতে পারব না। তাই পরবর্তী সময়ে আর ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নেইনি। কিন্তু আমি সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি যদি সেই সময়টায় ভালো করে প্রিপারেশন নিতাম, হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ পেতেও পারতাম। কিন্তু আজকে যে সারাদেশে প্রথম স্থান অর্জন করার সাফল্য, সেটা হয়তো আমি কখনোই পেতাম না। আমি আমার বর্তমান অবস্থান নিয়ে অত্যন্ত খুশি।’

জাইমুন তার সাফলতার কৃতিত্ব দিলেন তার দাদা ও শিক্ষকদের। তিনি বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার পড়ালেখা ও আমার পরিবারের যাবতীয় সাপোর্ট দিয়ে আসছেন আমার দাদা আবু তালেব। তিনি আমার বাবার বড় চাচা। তিনি আমাদের ফুলপুরে একজন ব্যবসায়ী। ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। নিঃস্বার্থভাবে একজন মানুষ এতকিছু করতে পারেন, সেটা বাস্তবিক পক্ষে আমি ওনাকে দেখে জেনেছি। বলা যায় আমার এই কৃতিত্বের পেছনে আসল হিরো হচ্ছেন আমার দাদা। ওনার সাপোর্ট, মোটিভেশন আজকে আমাকে এখানে দাঁড় করিয়েছে। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। শুধু আমার দাদা নয়, আমার চারপাশের যারা আমাকে সাপোর্ট করেছেন- তাদের সবার প্রতি আমি চির কৃতজ্ঞ।’

জাইমুন আরও বলেন, ‘আমাকে যারা গড়ে তুলেছেন আমার সব শিক্ষকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমার স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ সবাই অনেক আন্তরিক ছিলেন। বিশেষ করে কলেজজীবনে আমি অনেক কিছু পেয়েছি। কলেজের শিক্ষকদের কাউন্সেলিংয়ের ব্যাপারটা সত্যিই অসাধারণ এবং অত্যন্ত উপকারী। গাইডলাইনের ক্ষেত্রে আমার শিক্ষকরা আমার জীবনে অনেক বেশি আবদান রেখেছেন।’


অনুজদের উদ্দেশে জাইমুন বলেন, ‘একটাই কথা বলার থাকবে, জীবনের যেকোনো অবস্থান থেকে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করতে হবে, তবেই সফলতা ধরা দেবে। আর সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। কখনো হতাশ হওয়া যাবে না। হতাশা কখনোই জীবনে ভালো কিছু দেয় না। দশটা দিন হতাশ হয়ে নষ্ট না করে নতুন করে চেষ্টা করলেও অনেকটা এগিয়ে যাওয়া যায়। আর সবার মাঝে ভালো কিছু করার সম্ভাবনা আছে, সেটা সবসময় বিশ্বাস করতে হবে।’

জাইমুনের সাফল্যে উচ্ছ্বসিত তার কলেজও। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, ‘কৃষিগুচ্ছে প্রথম হওয়ার জন্য জাইমুনকে অভিনন্দন জানাই। এই অর্জনের মাধ্যমে সে তার পরিবার ও কলেজের মুখও উজ্জ্বল করেছে। অনেক আগে থেকেই আমাদের কলেজের শিক্ষার পরিবেশ ও কাঠামো অত্যন্ত সুগঠিত। কলেজের শ্রেণি কার্যক্রম থেকে শুরু করে সবকিছু হয়ে থাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে। শিক্ষকরা প্রত্যেকটি শিক্ষার্থীকে আলাদাভাবে কাউন্সেলিং করে থাকেন। এর ফলে প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী মেডিক্যাল, প্রকৌশলসহ দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায়। আমি জাইমুনসহ কেবি কলেজের সব শিক্ষার্থীর ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানাচ্ছি।’

হাসান

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মানববন্ধন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৪৩ পিএম
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মানববন্ধন
ছবি: খবরের কাগজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নির্ভয় ফাউন্ডেশন এবং উইমেন পিস ক্যাফে, জাককানইবি-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে ত্রিশাল উপজেলার চিকনা মনোহর ও মঠবাড়ি এলাকায় সংঘটিত শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদের পাশাপাশি সারাদেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে  এ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চিকনা মনোহর গ্রামে একটি মসজিদের ভেতরে পাঁচ বছর বয়সি এক শিশু ধর্ষণের শিকার হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় ইমাম শাহিনুর ইসলাম এ ঘটনার সঙ্গে জড়িত। এছাড়া ত্রিশাল উপজেলার মঠবাড়ি এলাকায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে দশ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ এবং সারাদেশে শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী ও উইমেন পিস ক্যাফের সভাপতি তানিয়া হাসান ইভা। তিনি বলেন, “বর্তমান সময়ে লিঙ্গভিত্তিক বৈষম্য এবং শিশুদের প্রতি সহিংসতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। 

মানববন্ধনে অংশ নেওয়া নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার জামান খান লেলিন বলেন, “বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই ধরনের ধর্ষণের ঘটনাগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে। শান্তির খোঁজে আমরা যেই ধর্মের ছায়াতলে যাই, সেই ধর্মীয় প্রতিষ্ঠানেই অধর্মের কাজ। কাকে বিশ্বাস করবো আমরা? 

মো. তাসনিম হক রাফি/এসএন

মুক্তমঞ্চে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
মুক্তমঞ্চে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
ছবি: থবরের কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মুক্তমঞ্চে আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ দেখাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাকসুর ক্রীড়া সম্পাদকসহ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

অভিযোগকারী নাঈম আহমদ সানি প্রত্নতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের (৫০তম আবর্তন) শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া এক আবেদনে ঘটনার বিচার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে নাঈম আহমদ সানি বলেন, সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে তিনি হলের অন্য শিক্ষার্থীদের সঙ্গে মুক্তমঞ্চে আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ দেখতে যান। খেলা শুরুর আগে সেখানে একটি রম্য বিতর্ক অনুষ্ঠান চলছিল। নির্ধারিত সময়ের কাছাকাছি এসে খেলার সম্প্রচার শুরু না হওয়ায় দর্শকদের অনেকেই খেলা চালুর দাবি জানান। এ সময় তিনিও অন্যদের সঙ্গে খেলা শুরু করার আহ্বান জানান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, এ সময় জাকসুর ক্রীড়া সম্পাদক কিরণ (বাংলা বিভাগ, ৪৮তম আবর্তন) মঞ্চ থেকে নেমে এসে তাঁর সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়ান। পরে পরিস্থিতি শান্ত হয়ে গেলেও কয়েক মিনিট পর কিরণ, ইমন (পাবলিক হেলথ, ৪৮তম আবর্তন), সাঞ্জু (দর্শন বিভাগ, ৪৮তম আবর্তন) ও তাঁদের সঙ্গে থাকা আরও কয়েকজন তাঁকে ঘিরে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

নাঈমের দাবি, হামলার সময় তাঁকে কিল–ঘুষি ও ধাক্কাধাক্কি করা হয়। তাঁর গলায় থাকা আর্জেন্টিনার পতাকা পেঁচিয়ে ধরার ফলে শ্বাসরোধের পরিস্থিতিও তৈরি হয়। এতে তাঁর মুখ, গলা ও চোখের আশপাশে আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।

অভিযোগে তিনি আরও বলেন, হামলার পর আতঙ্কিত হয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করে টিএসসির একটি ওয়াশরুমে আশ্রয় নেন। পরবর্তীতে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার ও নিরাপত্তা চেয়ে আবেদন করেন।

এ বিষয়ে জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ বলেন, “খেলা দেখতে অতিরিক্ত দর্শক উপস্থিত হওয়ায় শুরুতে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই শিক্ষার্থীকে উত্তেজিত আচরণ করতে দেখে আমি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এ সময় তাঁর সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। পরে আমি সেখান থেকে চলে আসি। এর পর সেখানে কী ঘটেছে, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”

তিনি আরও বলেন, “পরে জানতে পারি তিনি আহত হয়েছেন। বিষয়টি শুনে আমি দুঃখ প্রকাশ করতে তাঁর হলে গিয়েছিলাম। তবে তিনি আমার সঙ্গে দেখা করেননি। যেহেতু খেলা প্রদর্শনের আয়োজনের দায়িত্বে আমি ছিলাম, তাই সৌজন্যবশত তাঁর খোঁজ নিতে গিয়েছিলাম।”

অভিযোগে নাম থাকা শিক্ষার্থী ইমন বলেন, “কিরণের সঙ্গে তাঁর বাক্‌বিতণ্ডা হতে দেখে আমরা বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে যাই। তখন সেখানে মবের পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই ঘটনায় তিনি আহত হয়েছেন। তবে আমি এবং সাঞ্জু তাঁকে মারধর করিনি; আমরা মূলত কথা বলতে গিয়েছিলাম।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. রাশেদুল আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সন্ধ্যায় জাকসু ভিপিসহ উভয়পক্ষকে নিয়ে বসবো

ভুক্তভোগী শিক্ষার্থী তাঁর আবেদনে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে নিরাপদে চলাফেরার নিশ্চয়তা চেয়েছেন।

আমানউল্লাহ খান/এসএন

রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:০০ পিএম
রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল
রোবোটিক্স বিভাগে চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল। ছবি: খবরের কাগজ

‘ক্যালিব্রেশন ২.০’- প্রতিযোগিতামূলক রোবোটিক্স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক‍্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী দল। 

শিক্ষার্থী মাজেদুল ইসলাম নাঈম ও নাদিম আহমেদের দল মাইক্রো মাউস প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন এবং লাইন ফলোয়িং রোবোট প্রতিযোগিতায় রানারআপ হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি (কুয়েট) আয়োজিত ‌সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দক্ষ দলগুলোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নিষ্ঠা দলকে এই  সাফল্যে পৌঁছে দিয়েছে।

এ অর্জন লিডিং ইউনিভার্সিটির জন্য সম্মান ও স্বীকৃতি বয়ে আনায় দলটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য ইইই বিভাগের মধ্যে উদ্ভাবন, রোবোটিক্স এবং প্রযুক্তিগত উৎকর্ষের ক্রমবর্ধমান চেতনাকে প্রতিফলিত করে এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উদ্ভাবকদের অনুপ্রাণিত করবে। 

তাদের এ সাফল্যে লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোরশেদুল হক অভিনন্দন জানিয়েছেন।

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:১৪ পিএম
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে যুক্তির মঞ্চে তুলে আনতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) চট্টগ্রাম জোনের উদ্যোগে গতকাল (২২ জুন) সোমবার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বিতর্ক আয়োজন ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’।

‘বিশ্বকাপে আমিই সেরা’ শীর্ষক এই আয়োজনে এনডিএফ বিডির ফাউন্ডেশন ডিবেট কোর্সের ছয়জন প্রশিক্ষণার্থী তার্কিক বিশ্বকাপের জনপ্রিয় ছয়টি দলের প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করেন। অভিনব এ প্রতিযোগিতায় যুক্তি, উপস্থাপনা দক্ষতা এবং তাৎক্ষণিক বিশ্লেষণী ক্ষমতার সমন্বয়ে অংশগ্রহণকারীরা নিজেদের সেরাটা তুলে ধরেন। ফুটবলপ্রেম ও বুদ্ধিবৃত্তিক চর্চার মেলবন্ধনে আয়োজিত এ অনুষ্ঠান উপস্থিত দর্শকদেরও ব্যাপকভাবে আকৃষ্ট করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান একেএম শোয়াইব। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউ আউটরিচ কমিটির কনভেনার ড. ইমন কল্যাণ, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার আনজুমান বানু লিমা এবং এনডিএফ বিডির কো-চেয়ারম্যান জুয়েল চৌধুরী।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিতর্কচর্চা তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা নতুন প্রজন্মকে যুক্তিনির্ভর, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সৃজনশীল উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিযোগিতায় জার্মানি দলের প্রতিনিধিত্ব করেন ফুলকি সহজপাঠ স্কুলের আরণ্য সহ, ফ্রান্স দলের প্রতিনিধিত্ব করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের জোয়াইরা মেহেজাবীন নিয়ন্তা, স্পেন দলের প্রতিনিধিত্ব করেন সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজের আজওয়াদ চৌধুরী, পর্তুগাল দলের প্রতিনিধিত্ব করেন চট্টগ্রাম কলেজের আদিল আরেফিন, আর্জেন্টিনা দলের প্রতিনিধিত্ব করেন ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের রামিসা ফারজানা এবং ব্রাজিল দলের প্রতিনিধিত্ব করেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামিয়া ইসলাম।

বিতর্ক পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় একটি প্রাণবন্ত কাহুট কুইজ প্রতিযোগিতা। এতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌরভ ভট্টাচার্য চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের অবন্তিকা তালুকদার প্রথম রানার আপ, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রমিত দ্বিতীয় রানার আপ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শোয়াইব তৃতীয় রানার আপ এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির নিতু চতুর্থ রানার আপ হন।

পরে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অংশগ্রহণকারী, প্রশিক্ষক, অতিথি ও আয়োজকদের আন্তরিক সহযোগিতায় ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা ভবিষ্যতেও তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিচর্চা, নেতৃত্ব বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে সহায়ক এমন সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

/এমটি 

জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি ২ জনের

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৫০ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:৩৮ পিএম
জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি ২ জনের
ছবি: খবরের কাগজ

জুলাই গণ-অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা এবং আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের হুমকিসহ নানা অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অভ্যুত্থানে শিক্ষার্থীদের হুমকি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননার অভিযোগে এক শিক্ষক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের জেরে আরেক শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।

সাময়িক বরখাস্ত শিক্ষকরা হলেন- লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া এবং বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিব।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী খবরের কাগজকে বলেন, ‘আইন উপদেষ্টার সুপারিশক্রমে জুলাই অভ্যুত্থানে নানা অভিযোগের প্রেক্ষিতে তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অধ্যাপক আজম সাহেবের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হুমকি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননার অভিযোগে একাডেমিক কমিটি থেকে সুপারিশ আসে। এটিও আইন উপদেষ্টার মতামতের উপর ভিত্তিতে নেওয়া হয়েছে।’

শিক্ষক-শিক্ষার্থীদের নানা অভিযোগের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুয়ায়ী বাংলা বিভাগের অধ্যাপক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা অবস্থান নেওয়াতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লাভলু মোল্লা শিশিরকেও (মুহাম্মদ লাভলু মোল্লা) সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিন্ডিকেটের ওই সভায় ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদন সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদন পায়। ফলে স্থায়ী বহিষ্কার হতে পারেন অধ্যাপক এরশাদ।

এ প্রসঙ্গে অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘রসায়নের ওই শিক্ষকের বিষয়টি বিশ্ববিদ্যালয় ট্রাইব্যুনালে পাঠিয়েছে, এখন ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।’

আরিফ জাওয়াদ/খাদিজা রুমি/