সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে ‘এল ইউ ইন্টার-ক্লাব ফুটসাল টুর্নামেন্ট-২০২৪’-এর চূড়ান্ত পর্বের খেলায় বিজয়ী হয়েছে ‘লিডিং ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি’।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
প্রতিযোগিতামূলক এই খেলায় বিশ্ববিদ্যালয়ের ‘সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্যামিলি’কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ‘মুট কোর্ট সোসাইটি’।
এই টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মুট কোর্ট সোসাইটির মাহফুজুর রহমান ফাহিম এবং বেস্ট গোলকিপার হয়েছেন মাসুদ।
এতে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী।
অনুষ্ঠানে তিনি বলেন, পড়াশোনার মানোন্নয়ন যেমন জরুরি, তেমনি খেলাধুলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করাও গুরুত্বপূর্ণ।
এবারের আয়োজনের জন্য স্পোর্টস ক্লাবকে ধন্যবাদ জানিয়ে রাগীব আলী বলেন, প্রাণোচ্ছল বা মনকে প্রফুল্ল করতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোযোগী করতে সহায়তা করে থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, আইন বিভাগের বিভাগীয় প্রধান ও লিডিং ইউনিভার্সিটির মুট কোর্ট সোসাইটির উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী।
স্বাগত বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্য মেজবাহ উদ্দিন খন্দকার।
ইউনি ক্যাম্পাস প্রেজেন্টস এল ইউ ইন্টার-ক্লাব ফুটসাল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ক্লাবের শিক্ষার্থীদের ১২টি দল অংশ নেয়।
এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল ইউনি-ক্যাম্পাস এবং মিডিয়া পার্টনার ইনফিনিটি ফ্লেইম।
বিজ্ঞপ্তি/পপি/