অত্যাধুনিক এআই ক্যামেরা ও নেক্সট-জেনারেশন ইমেজিং প্রযুক্তি নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনার ম্যাজিক-৮ প্রো।
শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকায় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ ডিভাইসটি উন্মোচন করা হয়।
অনার ম্যাজিক-৮ প্রো’র ইমেজিং সিস্টেমের মূল আকর্ষণ হল এআই-চালিত সবচেয়ে উন্নত এআই টেলিফটো ক্যামেরা। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট টেলিফটো ক্যামেরা, যা ১/১.৪-ইঞ্চি বড় সেন্সর, এফ/২.৬ অ্যাপারচার, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) এবং ৩.৭ এক্স অপটিক্যাল জুম সমৃদ্ধ। এর ফলে কম আলো ও দূরবর্তী বিষয়বস্তুর ছবি আরও পরিষ্কার ও বিস্তারিতভাবে ধারণ করা সম্ভব।
ডিভাইসটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা নাইট প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা (১২২ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এবং ম্যাক্রো সাপোর্টসহ), এবং উচ্চমানের সেলফির জন্য ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও ফোনটির সিআইপি ৫.৫ রেটিং রয়েছে। শক্তিশালী ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির কল্যাণে ছবি আরও পরিষ্কার ওঠে এবং ভিডিও আরও সাবলীলভাবে ধারণ করা যায়।
অনার ম্যাজিক-৮ প্রো-তে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ‘ম্যাজিক কালার’ ফিচার, যা শিল্পে প্রথম হিসেবে বিবেচিত। এই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে ১৬৭,৭০,০০০ রঙের সূক্ষ্ম পার্থক্য শনাক্ত এবং প্রদর্শন করতে সক্ষম। এটি এক টাচে প্রাণবন্ত ও মাস্টার-লেভেলের কালার টিউনিং নিশ্চিত করে।
ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক স্ন্যাপড্রাগন এলিট জেন ৫ প্রসেসর। অনারের সিলিকন কার্বন ব্যাটারি এআই পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা পরিচালিত, যা দীর্ঘস্থায়ী ও কার্যকর পারফরম্যান্স নিশ্চিত করে। ফোনটিতে ১০০ ওয়াট ওয়্যার্ড সুপারচার্জ এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে।
এছাড়াও, অনার ম্যাজিক-৮ প্রো-তে রয়েছে বিশেষ এআই বাটন, যার মাধ্যমে ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমের বিভিন্ন এআই টুলে দ্রুত প্রবেশ করা যায়। এই বাটন ক্যামেরার শাটার কী হিসেবেও ব্যবহার করা যাবে, ফলে ব্যবহারকারীরা মুহূর্তে পছন্দের ছবি তুলতে পারবেন।
ফোনটি সানরাইজ গোল্ড এবং কালো এই দুই আকর্ষণীয় রঙে বাজারে আসবে। প্রি-বুকিং চলবে ১ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রি-বুকিং করা প্রথম ১০০ জন ক্রেতা উপহার হিসেবে পাবেন অনার প্যাড এক্স৮এ স্মার্টফোন।
বিজ্ঞপ্তি/রিফাত/