ঢাকা ১৩ শ্রাবণ ১৪৩৩, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সর্বশেষ
সিরাজগঞ্জের তাড়াশে গৃহবধূর মরদেহ উদ্ধার মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪ পাঠকের গল্প : জোছনা রাতের গন্তব্যে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক হাতিয়ায় ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নোবিপ্রবিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে নানা আয়োজন জাবিতে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সেই গোলটি বিশ্বকাপের সেরা নিয়োগ দেবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রেনেসন্স ঢাকা গুলশানে শুরু হচ্ছে ইতালিয়ান উইকএন্ড থিম নাইট বিশ্বকাপ দেখতে কানাডায় গিয়ে ১০ বাংলাদেশির রাজনৈতিক আশ্রয় প্রার্থনা ঠাকুরগাঁয়ে ৯ বছর পর জেলা ছাত্রদলের নতুন কমিটি গোলরক্ষকের কারচুপি ঠেকাতে নতুন নিয়মের পরীক্ষায় যাচ্ছে ইংলিশ ফুটবল রুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে ইসির প্রতিনিধিরা আখাউড়ায় অভিযানে ১ হাজার ফুট পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড বালু উত্তোলনের ভিডিও ফেসবুকে দেওয়ায় সাংবাদিককে হাত-পা কেটে নেওয়ার হুমকি, জিডি নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন মা, শিশুর দায়িত্বে ইউএনও জুলাই শহিদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ টানা পাঁচ উইকেট মেডেন, টেস্ট ইতিহাসে নজির গড়লেন জাস্টিন গ্রিভস শরীয়তপুরে সেপটিক ট্যাংকে ককটেল বিস্ফোরণ বেরোবিতে আড়াই বছর ধরে শূন্য উপ-উপাচার্য পদ, আলোচনায় ড. ফেরদৌস বাড়ানোর পরদিন কমল স্বর্ণের দাম কোনো আন্দোলনকারীকে একা ছেড়ে দেওয়া হবে না: সরকারের সঙ্গে বৈঠকের পর সিজেপির বার্তা ভৈরবে বাজার নামকরণ নিয়ে সংঘর্ষ, নিহত ১ টিভিতে আজকের খেলা ইবির নতুন উপ-উপাচার্য ড. এমতাজ ও ট্রেজারার ড. ইদ্রিস

প্রতিকূলতার মাঝেও বাটা বাংলাদেশের মুনাফায় ২৩৮ শতাংশ প্রবৃদ্ধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৪১ এএম
প্রতিকূলতার মাঝেও বাটা বাংলাদেশের মুনাফায় ২৩৮ শতাংশ প্রবৃদ্ধি
ছবি: সংগৃহীত

বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি এবং অভ্যন্তরীণ নানা ব্যবসায়িক চ্যালেঞ্জের মধ্যেও ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রেকর্ড মুনাফা করেছে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩৮ শতাংশ বেড়েছে। একই সঙ্গে রাজস্ব আয়ও বেড়েছে ১৯ শতাংশ।

সোমবার (২৭ জুলাই) কোম্পানিটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে বাটা বাংলাদেশের রাজস্ব আয় হয়েছে ১৮৮ কোটি ৯৮ লাখ টাকা, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেশি।

এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির মোট রাজস্ব দাঁড়িয়েছে ৫৬৮ কোটি ৬৮ লাখ টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ১০ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথমার্ধে কর-পরবর্তী মুনাফা ৮৬ শতাংশ বেড়ে ৫০ কোটি ৪০ লাখ টাকায় পৌঁছেছে। গত বছরের একই সময়ে এ মুনাফা ছিল ২৭ কোটি ২০ লাখ টাকা। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৯ দশমিক ৮৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৩৬ দশমিক ৮৭ টাকা।

বাটা বাংলাদেশ জানিয়েছে, চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানির দাম পুনর্বিন্যাস, অর্থনৈতিক শ্লথগতি এবং মৌসুমি বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা করেই এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। সুপরিকল্পিত ব্যবসায়িক কৌশল, পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ এবং গ্রাহককেন্দ্রিক উদ্যোগ এ সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কোম্পানিটির মতে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন জুতার কালেকশন এবং সমন্বিত বিপণন কার্যক্রম বিক্রি বাড়াতে সহায়তা করেছে। পরে ঈদুল আজহাকে কেন্দ্র করে নেওয়া লক্ষ্যভিত্তিক বাণিজ্যিক উদ্যোগও প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে ভূমিকা রাখে।

তবে দীর্ঘ সময় ধরে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি থাকায় ভোক্তাদের ক্রয়ক্ষমতা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাইরে ব্যয়ের সক্ষমতা চাপে ছিল। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে খুচরা বিক্রয়কেন্দ্র সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সরকারি নির্দেশনার কারণে দৈনিক বিক্রির সময়ও কমে যায়, যা ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব ফেলেছে।

এসব প্রতিকূলতার মধ্যেও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ব্র্যান্ডটির প্রতি আস্থা রাখায় গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাটা বাংলাদেশ।

কোম্পানিটি জানিয়েছে, আগামী দিনেও উদ্ভাবন, পরিচালন দক্ষতা ও টেকসই প্রবৃদ্ধির ওপর জোর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি গ্রাহক ও শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

 বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:১১ পিএম
যমুনা ব্যাংকের ২৫তম বার্ষিক সাধারণ সভা
ছবি: সংগৃহীত

যমুনা ব্যাংক পিএলসির ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জুলাই) ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এতে সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একইসঙ্গে পরিচালনা পর্ষদের সুপারিশ করা ২৯ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রমের ওপর মতামত ও বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। পরিচালনা পর্ষদ তাদের পরামর্শ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

সভায় ব্যাংকের ধারাবাহিক অগ্রযাত্রায় আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য শেয়ারহোল্ডার, গ্রাহক ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি উদ্ভাবন, সুশাসন, গুণগত গ্রাহকসেবা ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে যমুনা ব্যাংকের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ, কোম্পানি সচিব, বহিঃনিরীক্ষক, ইন্ডিপেন্ডেন্ট স্ক্রটিনাইজারসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডাররা অংশ নেন।

বিজ্ঞপ্তি/

রেনেসন্স ঢাকা গুলশানে শুরু হচ্ছে ইতালিয়ান উইকএন্ড থিম নাইট

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম
আপডেট: ২৮ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম
রেনেসন্স ঢাকা গুলশানে শুরু হচ্ছে ইতালিয়ান উইকএন্ড থিম নাইট
ছবি: সংগৃহীত

রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে প্রতিটি ডাইনিং অভিজ্ঞতা কেবল খাবার পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং রন্ধনশৈলীকে জানার এক অনন্য উপলক্ষ। হোটেলের অল-ডে ডাইনিং রেস্টুরেন্ট বাহার প্রতি মাসেই ভিন্ন ভিন্ন দেশের খাবার ও সংস্কৃতিকে ঘিরে আয়োজন করে বিশেষ উইকএন্ড থিম নাইট, যা অতিথিদের জন্য পরিণত হয়েছে একটি কুলিনারি উৎসবে। সেই ধারাবাহিকতায় এবার ইতালির ঐতিহ্যবাহী স্বাদ, সংস্কৃতি এবং আতিথেয়তার অনন্য সমন্বয় নিয়ে শুরু হচ্ছে ‘বৌন অ‍্যাপেটিটো’-ইতালিয়ান উইকএন্ড থিম নাইট।

আগামী ৬ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বাহারে উপভোগ করা যাবে এই বিশেষ আয়োজন, যেখানে অতিথিরা ইতালির বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী রন্ধনশৈলীর এক সমৃদ্ধ ও বৈচিত্র্যময় আয়োজন  উপভোগ করার সুযোগ পাবেন।

এই বিশেষ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে ৬ আগস্ট ২০২৬ তারিখে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন বাংলাদেশে নিযুক্ত ইতালির মাননীয় রাষ্ট্রদূত, তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন ইতালিয়ান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সম্মানিত অতিথিরা। উদ্বোধনী সন্ধ্যায় আরও উপস্থিত থাকবেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধি এবং জনপ্রিয় ফুড ব্লগাররা। এই আয়োজন রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের সংস্কৃতি ও রন্ধনশৈলীর মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার অঙ্গীকারেরই প্রতিফলন।

ইতালীয় দর্শন ‘বৌন অ‍্যাপেটিটো’, অর্থাৎ জীবনের মধুরতম আনন্দ-এই ভাবনাকে কেন্দ্র করে সাজানো হয়েছে এক ব্যতিক্রমধর্মী ইতালিয়ান বুফে, যেখানে অতিথিরা উপভোগ করবেন প্রিমিয়াম উপকরণে প্রস্তুত ইতালির বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সব পদ, আধুনিক উপস্থাপনার সঙ্গে যার প্রতিটি পরিবেশন তুলে ধরবে ইতালিয়ান রন্ধনশৈলীর আসল বৈশিষ্ট্য।

এই আয়োজনে থাকছে ফ্রেশ আর্টিজান ব্রেড, অ্যান্টিপাস্তি, হ্যান্ড ক্রাফটেড পাস্তা, রিসোট্টো, ইতালিয়ান ক্লাসিকস, প্রিমিয়াম গ্রিলড সিফুড ও মিট, রিজিওনাল চিজ, এবং সুস্বাদু ডেজার্ট যেমন টিরামিসু, পান্না কোট্টা, টর্টা ক্যাপ্রিস, পিস্তাচিও ক্যানোলি, ইতালিয়ান ক্রিম ব্রুলেসহ আরও অনেক আকর্ষণীয় পদ। এছাড়াও থাকবে লাইভ কুকিং স্টেশন, যেখানে অতিথিরা তাৎক্ষণিকভাবে প্রস্তুত বিশেষ ইতালিয়ান খাবার উপভোগ করতে পারবেন।

জন প্রতি মাত্র ৩,৯৫০ টাকা (নেট) মূল্যে উপভোগ করা যাবে এই বিশেষ ডাইনিং অভিজ্ঞতা। এছাড়াও নির্বাচিত ব্যাংক কার্ডধারী, জিপি স্টার, বাংলালিংক অরেঞ্জ ক্লাব গ্রাহক এবং গ্রুপ বুকিংয়ের জন্য থাকছে ২৫% পর্যন্ত বিশেষ ছাড়। বিস্তারিত তথ্য ও টেবিল বুকিং- এর জন্য যোগাযোগ করা যাবে +৮৮০ ১৭০ ৪১১ ২৬৪৬ এবং +৮৮০ ১৭০ ৪১১ ২৬৪৮ নম্বরে।

শুধু একটি থিমভিত্তিক বুফে নয়, ‘বৌন অ‍্যাপেটিটো’ রেনেসন্স হোটেলের সেই প্রতিশ্রুতি ধারণ করে, যেখানে অসাধারণ আতিথেয়তা, বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতির রন্ধন ঐতিহ্য এবং অর্থবহ অভিজ্ঞতার মাধ্যমে অতিথিদের জন্য তৈরি করা হয় স্মরণীয় মুহূর্ত। বাহারের প্রতিটি থিম নাইটের মতো এবারও অতিথিদের জন্য অপেক্ষা করছে ইতালির স্বাদ, সংস্কৃতি এবং আন্তরিক আতিথেয়তায় ভরপুর এক অবিস্মরণীয় সন্ধ্যা। 

বিজ্ঞপ্তি

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম
বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন সম্প্রতি বান্দরবানের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে।

এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে স্বপ্ন সম্প্রতি রেইছা, টংকাবতী ও বান্দরবান সদর এলাকায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে। স্থানীয় উন্নয়ন সংস্থা এএসআইএক্স-এর সহযোগিতায় অসহায় এই পরিবারগুলোকে নির্বাচন করা হয়।

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে এসব এলাকার অনেক পরিবার তাদের বসতবাড়ি হারিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে দৈনন্দিন খাদ্য সংকটই ছিল তাদের সবচেয়ে বড় সমস্যা। এই পরিস্থিতি বিবেচনায় স্বপ্ন তাদের জন্য জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়, যাতে সংকটময় সময়ে তারা কিছুটা স্বস্তি পেতে পারে।

এ বিষয়ে স্বপ্নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। স্বপ্ন বিশ্বাস করে, এমন কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্তব্য। আমাদের এই সামান্য উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে সহায়ক হবে বলে আমরা আশা করি।

স্বপ্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কল্যাণে সময়োপযোগী মানবিক উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে স্বপ্ন কাজ করে যাবে।

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৩০ এএম
বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্যতম বৃহত্তম মানবাধিকার সংস্থা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) সম্প্রতি বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান করছে।

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাঁশখালা গ্রাম ও পুঁইছড়ি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার প্রায় ৩৫০টি বন্যাকবলিত পরিবারের মধ্যে প্রয়োজনীয় দৈনন্দিন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেছে ।

স্থানীয় মানবাধিকার কর্মী মাহির শাহরিয়ার রহমানের পরিচালনায় এই ত্রাণ অভিযান পরিচালনা করেন সংগঠনের মহাসচিব এডভোকেট জিয়া হাবীব আহসান, ট্রাস্টি বোর্ডের পরিচালক অ্যাডভোকেট সৈয়দ মো. হারুন, চট্টগ্রাম জেলা সেক্রেটারি এড জসিমউদদীন, এড হাসান আল বান্নাহ, এড শান্তনু চৌধুরী ও অন্যান্য আইনজীবী মানবাধিকার কর্মীরা।

সংস্থাটি বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক ও সমর্থকদের আন্তরিক প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করেছে।

বাঁশখালী, বাহারছড়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকায় ২০২৬ সালের বন্যা ও জলাবদ্ধতার কারণ অনুধাবন করতে একটি সরেজমিন সমীক্ষা পরিচালনা করে । এই সমীক্ষার ভিত্তিতে, সংস্থাটি বন্যা পরিস্থিতির অবনতির প্রধান কারণগুলো তুলে ধরে একটি সরেজমিন মানবাধিকার প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশ করেছে।

মানবাধিকার কর্মী এড. কে এম শান্তনু চৌধুরী ও ক্যাপ্টেন সৈকত মোহাম্মদ রিফাত এবং বাহারছড়া ইউনিয়নের বাসিন্দাদের দ্বারা প্রস্তুতকৃত প্রতিবেদনে বলা হয়েছে যে, অতিরিক্ত বৃষ্টিপাতের পাশাপাশি স্বাভাবিক পানিপ্রবাহে বিঘ্ন ঘটা এই বন্যার জন্য একটি প্রধান ভূমিকা পালন করেছে। প্রতিবেদনে খাল দখল, স্লুইস গেটের দুর্বল রক্ষণাবেক্ষণ, উজানের পাহাড় থেকে পলি জমা, সংযোগকারী খালের ধারণক্ষমতা হ্রাস এবং অপরিকল্পিত বসতির মতো বিষয়গুলোকেও এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থাকে প্রভাবিতকারী প্রধান প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মাছ চাষ প্রকল্পের জন্য নদীখাত ভরাট এবং বাঁধ নির্মাণের কারণেও এই অঞ্চলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বিএইচআরএফ খাল পুনরুদ্ধার ও পরিষ্কার করা, বিদ্যমান স্লুইস গেট ব্যবস্থার উন্নতি সাধন, পাহাড় থেকে বৃষ্টির পানির যথাযথ নিষ্কাশন নিশ্চিত করা, খালের অবৈধ দখল অপসারণ এবং বন্যাপ্রবণ এলাকায় অপরিকল্পিত নির্মাণকাজ প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে।

বিএইচআরএফ জোর দিয়ে বলেছে যে, স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার, বন্যা ব্যবস্থাপনার উন্নতি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী জনগোষ্ঠীর জীবন ও জীবিকা রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

বিজ্ঞপ্তি/

‘Battle of Words- Season 2’ সফল সমাপ্তি: চ্যাম্পিয়ন টিম মরক্কো

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম
‘Battle of Words- Season 2’ সফল সমাপ্তি: চ্যাম্পিয়ন টিম মরক্কো
ছবি: সংগৃহীত

বাংলায় IELTS-এর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আবিদ খান শুভ-এর উদ্যোগে ১৯ জুন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে IELTS শিক্ষার্থীদের জন্য আয়োজিত ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা ‘Battle of Words- Season 2’। প্রতিযোগিতাটির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের Speaking ও Writing দক্ষতা উন্নয়নের পাশাপাশি যৌক্তিক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং কার্যকর যোগাযোগের সক্ষমতা বৃদ্ধি করা।

প্রতিযোগিতার শুরুতে অডিশনের মাধ্যমে সেরা ৪০ জন বিতার্কিককে নির্বাচন করা হয়। পরবর্তীতে তাদের নিয়ে ১০টি দল গঠন করে শুরু হয় মূল পর্বের প্রতিযোগিতা। শুরু থেকেই বিচারকের দায়িত্ব পালন করেন বাংলায় IELTS-এর জনপ্রিয় শিক্ষক মাহফুজ স্যার, নিশান স্যার এবং অন্যান্য অভিজ্ঞ শিক্ষকরা।

টুর্নামেন্টের প্রতিটি পর্বেই অংশগ্রহণকারীরা যুক্তিনির্ভর বক্তব্য, বিশ্লেষণী দক্ষতা এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রতিযোগিতাকে প্রাণবন্ত করে তোলেন। ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতার পর সেমিফাইনালে সেরা ৪টি দল মুখোমুখি হয়। সেখান থেকে টিম আর্জেন্টিনা এবং টিম মরক্কো গ্র্যান্ড ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে।

গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে বাংলায় IELTS-এর সিইও রাশেদ হোসেন প্রধান অতিথি এবং ম্যানেজিং ডিরেক্টর জোবায়ের হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাংলায় IELTS-এর সিনিয়র শিক্ষকরা বিচারকের দায়িত্ব পালন করেন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রুদ্ধশ্বাস ফাইনালে টিম মরক্কো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, আর টিম আর্জেন্টিনা রানার-আপ হয়।

পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্স, শক্তিশালী যুক্তি এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার জন্য তাসকিয়া ইসলাম স্বপ্নীল নির্বাচিত হন Standout Speaker of the Tournament।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিম মরক্কোকে প্রদান করা হয় নগদ ১০,০০০ টাকা ও ট্রফি। রানার-আপ টিম আর্জেন্টিনা পায় নগদ ৬,০০০ টাকা ও ট্রফি। অন্যদিকে, Standout Speaker হিসেবে তাসকিয়া ইসলাম স্বপ্নীলকে প্রদান করা হয় নগদ ৩,০০০ টাকা ও ক্রেস্ট। এছাড়াও ফাইনালে অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজকদের মতে, Battle of Words- Season 2 শুধুমাত্র একটি বিতর্ক প্রতিযোগিতা নয়; এটি IELTS শিক্ষার্থীদের বাস্তবধর্মী ভাষা চর্চা, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তি/