ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
লিফটে আটকে গেলে সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় খালাস আরিফ, বাবর ও গউছ শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, ইমার্জেন্সি ডোর দিয়ে নামেন যাত্রীরা বেঞ্চে সন, কোরিয়ার ভাগ্য অন্যদের হাতে রাঙামাটিতে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, ভাতিজা ও নাতি গ্রেপ্তার দেশে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর প্রাদুর্ভাব ক্রমেই বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী আন্দোলন বেগবান করতে ১১ দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি ২৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতা নিয়ে স্পষ্টীকরণ কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার পাসপোর্ট পেতে ৮৪.৪ শতাংশ মানুষকে ঘুষ দিতে হয়: টিআইবি ২ কোটি ৪০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্বেতী রোগে প্রয়োজন সঠিক চিকিৎসা জয়পুরহাটে ১ লাখ ৩৮ হাজার ২৩৩ শিশু খাবে ভিটামিন-এ ৪৩তম বিসিএসে নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক জব্দ চরমোনাই পীরের বিরুদ্ধে মামলার ঘটনায় বিব্রত এমপি মনিরুল, প্রত্যাহারের উদ্যোগ ঢাকার বুকেই এক চিলতে গ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আলাদা ট্রাইব্যুনাল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি একাকী বার্ধক্য রোধে ব্যতিক্রমী পদক্ষেপ ভারতের এই রাজ্যের হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৯টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র আগুনে পুড়ে ‘দ্য ওয়্যার’ অভিনেতা ববি জে. ব্রাউনের মৃত্যু হক ও বাতিল নিরুপণে কারবালার শিক্ষা সমাজে বাস্তবায়ন জরুরি: অধ্যাপক জাফর সালথায় হাত-পা কাটা যুবকের মরদেহ উদ্ধার আমিরাতে জরিমানা এড়াতে প্রবাসীদের নিয়ে ট্যাক্স ও কমপ্লায়েন্স সেমিনার বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে মনোমুগ্ধকর দৃশ্য ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ব্যায়ামের ৫টি জাদুকরী ক্ষমতা! হজ শেষে ফিরেছেন ৬৪ হাজার ৬১৭ হাজি

কক্সবাজারে ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৩:০১ পিএম
কক্সবাজারে ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। 

শনিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান। 

মামলার আসামিরা হলেন- জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা ইশতিয়াক আহমেদ জয়, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ দেড় শতাধিক নেতা-কর্মী। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ‘পুলিশের উপ-পরিদর্শক সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি করেন। গত ৪ আগস্ট সন্ধ্যায় প্রকাশ্যে গোলাগুলিতে নিহত হন এক আন্দোলনকারী। যারা সে সময় গুলি চালিয়েছেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের আসামি করা হয়েছে। অন্যদের তদন্ত করে বের করা হচ্ছে। 

মুহিবুল্লাহ মুহিব/জোবাইদা/অমিয়/

কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০১:৪৮ পিএম
কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে মিক কন্দ দানী (৬০) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে সীমান্তের প্রায় ১০০ গজ ভেতরে নদীর পানিতে পাথরের ফাঁকে তার দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা এলাকায় বসবাসের কারণে তিনি প্রায়ই ভারতের অভ্যন্তরে গিয়ে লাকড়ি সংগ্রহ করতেন। অনেক সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায়ও থাকতেন।

বুধবার বেলা ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল আনতে সীমান্ত পেরিয়ে যান। এরপর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তার ভাই নিখিল কন্দ খোঁজ শুরু করেন। একপর্যায়ে সীমান্তের ১২৬০ নম্বর পিলারসংলগ্ন পাহাড়ি তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। সীমান্তের কাছাকাছি বাড়ি হওয়ায় তিনি প্রায়ই ওপারে যেতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। 

শাকিলা ববি/তামান্না রুপা/

জয়পুরহাটে ১ লাখ ৩৮ হাজার ২৩৩ শিশু খাবে ভিটামিন-এ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:২০ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
জয়পুরহাটে ১ লাখ ৩৮ হাজার ২৩৩ শিশু খাবে ভিটামিন-এ
ছবি: খবরের কাগজ
আগামী ২৮ জুন জয়পুরহাটে ১ লাখ ৩৮ হাজার ২৩৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
 
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নিজ সম্মেলন কক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জয়পুরহাট সিভিল সার্জন ডা. মো. আল মামুন।
 
এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমিনা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব উন নবী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক কামাল হোসেন ও জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।
 
সভায় জানানো হয়, জেলার ৩২টি ইউনিয়নে ২৪টি করে মোট ৭৬৮টি, প্রতি উপজেলায় অতিরিক্ত ১টি করে মোট ৫টি ও পৌর এলাকার ৫২টিসহ সর্বমোট ৮২৫টি কেন্দ্রে ১ লাখ ৩৮ হাজার ২৩৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৭৫৪ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৫হাজার ৪৭৯ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
 
সিভিল সার্জন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষে এই ক্যাম্পেইনের কার্যক্রম। এছাড়া শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মতো সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
 
সাগর কুমার/খাদিজা রুমি/

মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক জব্দ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও বিস্ফোরক জব্দ
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে জব্দ অস্ত্র। ছবি - সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার ও দুটি কুকরি চাপাতি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে বড়লেখা উপজেলার বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের জানা গেছে বড়লেখা সীমান্তবর্তী এলাকা দিয়ে অস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের একটি চালান বাংলাদেশে অনুপ্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিওসিটিলা বিওপির একটি আভিযানিক দল বড়লেখা সদর ইউনিয়নের সীমান্তবর্তী মিশন নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৩টার দিকে কতিপয় দুষ্কৃতকারীকে চ্যালেঞ্জ করা হলে, তারা রাতের অন্ধকার ও গভীর জঙ্গলের সুযোগে পালিয়ে যায়।  

পরে ব্যাপক তল্লাশি চালিয়ে সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিশন নামক স্থান থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩ কেজি পাওয়ারজেল নাইনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার ও দুটি কুকরি চাপাতি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলক/অন্তরা/

হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:২৫ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০১:০৮ পিএম
হবিগঞ্জে ট্রাক-পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩
শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপভ্যান ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ। ছবি: খবরের কাগজ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপভ্যান ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপভ্যানের চালক কাউছার মিয়া (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউছার মিয়া নরসিংদীর বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে ঢাকাগামী মুরগিবাহী পিকআপভ্যানের সঙ্গে সিলেটগামী ফ্রেস সিমেন্ট কোম্পানির একটি ট্রাক এবং একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপভ্যান ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক কাউছার মিয়ার মৃত্যু হয়। এছাড়া পিকআপভ্যানের হেলপার, অটোচালক ও ট্রাকচালক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ট্রাক, পিকআপভ্যান ও  অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাজল সরকার/আজহার/

হক ও বাতিল নিরুপণে কারবালার শিক্ষা সমাজে বাস্তবায়ন জরুরি: অধ্যাপক জাফর

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১২:২১ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০১:০৪ পিএম
হক ও বাতিল নিরুপণে কারবালার শিক্ষা সমাজে বাস্তবায়ন জরুরি: অধ্যাপক জাফর
৪র্থ দিবসে প্রধান অথিতির বক্তব্য রাখছেন অধ্যাপক এ.ওয়াই, এম,ডি জাফর

হক ও বাতিল নিরুপণে কারবালার শিক্ষা বর্তমান সমাজে বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন এস. জেড. এইচ. এম ট্রাস্টের সচিব মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সহসভাপতি অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর।

বুধবার (২৪ জুন) নগরীর হামজারবাগের বিবিরহাট এলাকায় মাদ্রাসা-ই-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী মিলনায়তনে পবিত্র আহলে বাইতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহী ওয়াসাল্লাম) স্মরণে ৫ দিনব্যাপী (৯ম) শোহাদা-ই কারবালা মাহফিল ৪র্থ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধান আলোচকের তকরির করেন সাউদার্ন ইউনিভাসিটি চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ নূরুন্নবী আযহারী বলেন, হক ও বাতিল নিরুপণে কারবালার শিক্ষা বর্তমান সমাজে বাস্তবায়ন জরুরি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের কাগজের ব্যুরো প্রধান এস এম ইফতেখারুল ইসলাম। 

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বায়েজিদ এলাকার আহমদিয়া রহমানিয়া হাশেমিয়া আলতাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ ইলিয়াছ হোসাইনী।

সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য আলহাজ মীর মোহাম্মদ শফিউল আলম নিজাম।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উদযাপন পর্ষদ ২০২৬ এর সদস্য মাওলানা সৈয়দ আবু আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোহাদা-ই কারবালা উদযাপন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, কো-চেয়ারম্যান ফজলুল হক ফজু, কেন্দ্রীয় পর্ষদের সদস্যদের মধ্যে- আলহাজ মো. আশরাফুজ্জামান আশরাফ, আলী আবরাহ দুলাল, মো. মহিব উল্লাহ, উদযাপন পরিষদের সচিব মাওলানা কাজী হাবীবুল হোসাইন।

উদযাপন পরিষদের মধ্যে মো. আকতার মিয়া, মুহাম্মদ ওমর ফারুখ, মো. শামসুল ইসলাম, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, মোহাম্মদ খুরশিদ আলম, সাংবাদিক বরুন কুমার আচার্য বলাই, আবদুল মান্নান, রোকনুজ্জামান টুটুল, মোহাম্মদ আবদুর রব, কাজী আশরাফ হোসাইন, কাজী আহসান ইকবাল মন্‌ঞ্জু জিয়াউল হাসান সাইফ, আবু সাদাত সায়েম সুমন, সাইফুল ইসলাম, আহসান উল্লাহ চৌধুরী বিভন, হাফেজ মাওলানা হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, মোহাম্মদ নুর মিয়া, মজিবুর রহমান রাসেল, মোহাম্মদ ওসমান, রাজা, জুয়েল, রিমন, রানা, মোহাম্মদ কামাল উদ্দিন, রিপন, বিজয়, স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তামান্না রুপা/