ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী নেইমারকে নিয়ে রহস্য রাখলেন আনচেলত্তি ২৪ জুন: সিঙ্গাপুর ডলার ছাড়া সব মুদ্রার দাম কমেছে মুনিওজের গোলে নকআউটে কলম্বিয়া রবিনহুডের আশ্রয় নেওয়া ১২০০ বছরের সেই প্রাচীন গাছটি মরে গেছে ১০ হাজার মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর পুতিন-ট্রাম্পের ‘বোঝাপড়া’ বাস্তবায়নে ব্যর্থতায় যুক্তরাষ্ট্রকে দুষছে রাশিয়া স্বর্ণের দাম আবার ভরিতে কমল ৫৪৮২ টাকা জেট বিমানের চেয়েও জোরে চিৎকার! গিনেস রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার নাগরিক বিশ্ব সংগীত দিবসে প্রকাশিত হলো নজরুলের গান ‘বরষা ঋতু এলো এলো’ হরমুজে আটকেপড়া ১১ হাজার নাবিককে সরিয়ে নিচ্ছে আইএমও সৌদিতে শুটিংয়ের মাঝেই হলিউড অভিনেতার ইসলাম গ্রহণ দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে বড় ধাক্কা খেলেন ট্রাম্প মেসিকে নিয়ে প্রশ্নে নাখোশ রোনালদো, আর্জেন্টিনার ম্যাচ নিয়ে দিলেন বার্তা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত সংসদীয় কমিটি গঠনে বিলম্ব নজরদারি প্রশ্নবিদ্ধ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নকআউটের টিকিট পেতে কার সমীকরণ কেমন? পণ্যের মান ও বৈচিত্র্যকরণে রপ্তানি বাড়বে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে চায় স্কটল্যান্ড বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড পাবনায় ১৩ মাসে ৫৯ খুন, ৭১ ধর্ষণ নদীবন্দরে সতর্কতা, দেশের ১৬ জেলায় ঝড়ের শঙ্কা

দুই নৌরুটেই ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৪০ এএম
আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম
দুই নৌরুটেই ফেরি চলাচল স্বাভাবিক
ছবি : খবরের কাগজ

ঘন কুয়াশায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুটি নৌরুটেই ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

এর আগে নদীতে কুয়াশার ঘনত্ব অত্যন্ত বেশি হওয়ায় নৌপথে দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত দেড়টা থেকে এই দুই নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সে সময় দুটি নৌরুটে দুটি করে মোট চারটি ফেরি মাঝনদীতে নোঙর করে রাখা হয়।

উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত দেড়টা থেকে দুটি রুটেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘসময় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী নদী পাড় করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১০টি ফেরি ও আরিচা-কাজিরহাট রুটে ছয়টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

আসাদ জামান/মেহেদী রনি/সুমন বিশ্বাস/জোবাইদা/

শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:৪৯ এএম
শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল
ছবি: বর্ডার গার্ড বাংলাদেশ

শেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য যেকোনো নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল কার্যক্রম জোরদার করেছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে শেরপুর সদর উপজেলা ও নকলা উপজেলায় মোট দুই প্লাটুন বিজিবি সদস্য নিয়মিত টহল কার্যক্রম শুরু করেন।

স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও বিভিন্ন পয়েন্টে তাদের উপস্থিতি বাড়ানো হয়েছে, যাতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

এছাড়া জেলার সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ীতে বিজিবির বিভিন্ন বর্ডার আউট পোস্টে (বিওপি) অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিকভাবে এসব এলাকায় মোতায়েনের জন্য বিজিবির একটি স্ট্যান্ডবাই টিমও সক্রিয় রয়েছে।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, 'জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা স্ট্যান্ডবাই অবস্থায় আছেন। ইতোমধ্যেই মাঠ পর্যায়ে টহল কার্যক্রম শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।'

ময়মনসিংহ ব্যাটালিয়ন-৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, 'জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে। আগামী ৩০ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।'

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শেরপুরসহ দেশের মোট পাঁচটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। মূলত জননিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শাকিল মুরাদ/তামান্না রুপা/

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:৩৫ এএম
ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার আলী বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন এবং কয়েকদিন আগে দেশে এসেছেন।

স্থানীয়রা জানায়, কামরুজ্জামান শহরের একটি ব্যাংক থেকে টাকা তুলে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে বয়ড়াতলা বাজার এলাকায় পৌঁছালে মাটিবোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামান ও অন্য একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উমা ইসলাম খবরের কাগজকে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই কামরুজ্জামানের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাহফুজুর/খাদিজা রুমি/

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২৫ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:৩০ এএম
নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত
ছবি: নিহত দুই বন্ধু

নোয়াখালীর কবিরহাটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বারীপুকুর পাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৮) এবং ৯নং ওয়ার্ডের রহমত উল্যাহর ছেলে জিহাদ হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন। 

এ ঘটনায় স্থানীয়রা পিকআপের চালক মহিউদ্দিন মাহমুদ ও চালকের সহকারী সালাউদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইকবাল হোসেন মজনু/তামান্না রুপা/

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:১২ এএম
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা
ছবি: খবরের কাগজ

নওগাঁ সীমান্তে আবারও নারী ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ঘিরে কড়া প্রহরায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

বুধবার (২৪ জুন) ভোররাতে পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

পুশইনের চেষ্টা করা ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে আদাতলা বিওপির আওতাধীন পতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বিজিবি। সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেওয়া হয়। পরে জানা যায়, তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ।

তিনি আরও জানান, ভোররাতের দিকে ভারতীয় ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ওই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

অধিনায়ক জানান, তারা এখনো শূন্যরেখায় অবস্থান করছেন।

হারুন/রিফাত/

বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ এএম
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার
১. এবায়েদুল হক চাঁন, ২. মনিরুজ্জামান ফারুক, ৩. আবুল কালাম শাহীন, ৪. জিয়া উদ্দিস সিকদার, ৫. মীর জাহিদুল ইসলাম, ৬. আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহ্

বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় বিএনপির অন্তত অর্ধডজন নেতা এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রগুলো বলছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক ও বর্তমান পদধারী কয়েকজন নেতা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তবে তাদের মধ্যে কেউ কেউ অতীতে বিভিন্ন সময় বিতর্ক ও অভিযোগের মুখে পড়েছিলেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ ও ‘পরিচ্ছন্নতা’ নিয়ে প্রশ্নও উঠছে।

চেয়ারম্যান পদের জন্য বিএনপির কেন্দ্রীয়, বরিশাল জেলা ও মহানগর কমিটির যেসব নেতাদের নাম আলোচনায় আছে, তারা হলেন- বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল আলম ফরিদ।

দলীয় সূত্র জানায়, এই নেতাদের নাম সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। পদটি পেতে অনেকেই প্রভাবশালী নেতাদের কাছে লবিং ও তদবির চালাচ্ছেন। আরও কয়েকজন নেতা নীরবে তদবির চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক নেতা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের আগে ও পরে এসব নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। কারও বিরুদ্ধে মামলা-বাণিজ্য, কারও বিরুদ্ধে বাসস্ট্যান্ড দখল, কারও বিরুদ্ধে কাজীদের সমিতি দখল, আবার কারও বিরুদ্ধে বিএনপির উপজেলা ও ওয়ার্ড কমিটি গঠনের সময় আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এমনকি কারও কারও শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। 

তার মতে, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক পদ। এখানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতাই প্রধান হওয়া উচিত। কিন্তু বাস্তবে দলীয় প্রভাব ও ব্যক্তিগত লবিং-তদবির কাজ করছে।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘যিনি নগরকে জানেন, মানুষের প্রয়োজন বোঝেন- এমন স্থানীয় ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া উচিত।’

অন্যদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, ‘আমার কোনো পদ-পদবির আকাঙ্ক্ষা নেই। তবে দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনে সচেষ্ট থাকব।’

সচেতন নাগরিক কমিটির সভাপতি টুলু রানী কর্মকার বলেন, ‘গত প্রায় ৩ দশকে বরিশাল নগরে অনেক উন্নয়ন হয়েছে সত্য, কিন্তু তা হয়েছে অপরিকল্পিতভাবে। নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হলে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দায়িত্ব প্রতিষ্ঠানটির ওপর থাকবে। তারা নগর উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা তৈরি করতে পারবে, যার ভিত্তি করে শহরের উন্নয়ন হবে।’

তবে তিনি সতর্ক করে বলেন, এই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত না হলে উন্নয়ন কার্যক্রমে জনআস্থার সংকট তৈরি হতে পারে। নতুন এই সংস্থার নেতৃত্ব শেষ পর্যন্ত কতটা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ঠিক হয়, সেদিকেই এখন সবার নজর।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর আমরা বিভাগীয় সুযোগ-সুবিধাবঞ্চিত। এটা চরম বৈষম্য। আমাদের প্রথম দাবি হচ্ছে- সব বিভাগীয় শহর যেসব সুবিধা পাচ্ছে আমরাও যেন তা পাই। আর এর সঙ্গে যদি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা জড়িত থাকে, তাহলে কিছুটা অপেক্ষা করতে হবে। সরকারিভাবে এর গঠন প্রক্রিয়া পুরোপুরি শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হবে। তখন নগরের পরিকল্পিত উন্নয়ন, বিভিন্ন দপ্তরের সমন্বয় এবং উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।’