ঢাকা ৫ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১৯ জুন ২০২৬

সর্বশেষ
লেখক শিবিরের ১৭তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতে যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তির আশা ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব স্মরণে মিশরে আন্তর্জাতিক সেমিনার হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম অস্ট্রেলিয়ার গতিময় কাউন্টার-অ্যাটাকে সতর্ক যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার সাকলায়েন ব্যক্তিগত আক্রোশের শিকার: পরীমনি ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা মৌসুমি ফল আল্লাহর বিশেষ নেয়ামত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর দুর্যোগকবলিত উপকূলের সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শেষের বিবর্ণতায় সিরিজ হার বাংলাদেশের নাগরপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের নগদ সহায়তা ও চাল বিতরণ আত্মপরিচয়ের খোঁজে বিপন্ন ব্রহ্মপুত্র পুলিশের ওপর হামলার মামলায় ১০ জন আটক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশে ‘নতুন কুঁড়ি’ আয়োজনের ঘোষণা ইয়াংজির বুনো পরিবেশেই হচ্ছে স্টার্জন মাছের প্রজনন শেরপুরে শ্বশুর-জামাই দ্বন্দ্ব, গাছে বেঁধে জামাইকে মারধরের অভিযোগ রাজশাহীতে বিদ্যুতের খুঁটিতে যুবকের মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা তদন্তের সময় বাড়ল চারদিন সুপার ফাইবার উৎপাদনে চীনের সাফল্য এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে কর্মী ফুটবল যখন ক্যারিয়ার ও স্বপ্ন পালকযুক্ত নতুন ডাইনোসরের ফসিল আবিষ্কার সিলেটে শাহজালাল (রহ.) মাজার নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে খেলাঘর আসর বরিশাল জেলা সম্মেলন তরুণদের সবচেয়ে বড় উৎসব ফুটবল বিশ্বকাপ

পিরোজপুরে কেমিক্যাল ও রঙ দিয়ে শিশুদের খাবার তৈরি, গ্রেপ্তার ২

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৪৭ পিএম
পিরোজপুরে কেমিক্যাল ও রঙ দিয়ে শিশুদের খাবার তৈরি, গ্রেপ্তার ২
খবরের কাগজ গ্রাফিকস

পিরোজপুরের নাজিরপুরে একটি বাড়িতে বিভিন্ন রঙ ও কেমিক্যাল দিয়ে শিশুদের খাবার তৈরি ও বিভিন্ন অনুমোদনবিহীন মোড়কে পণ্য তৈরি করে ডিলারশিপের মাধ্যমে বিক্রি করায় নামবিহীন এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও দুই জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রামান্যমাণ আদালত।

বুধবার (১৯ মার্চ) শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর বাজার পাশে একটি বাড়িতে পিরোজপুর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা শাখা গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালায়। গোয়েন্দা সংস্থা অভিযানে সত্যতা পেলে উপজেলা প্রশাসনকে খবর দিলে প্রশাসন তাদের টিম নিয়ে ঘটনা স্থলে গিয়ে ভ্রামান্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় নামবিহীন ওই কারখানাটি সিলগালা করে ১ লাখ টাকা জরিমানা এবং দুই মালিক মো. মিরাজ হাওলাদার (৩৫) ও তার ভাই মো. রাব্বি হাওলাদার (২২) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটকরা জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, এখানে এসে দেখি মানুষের জন্য স্বাস্থ্যহানীকর, ক্ষতিকর মালামাল তৈরি হচ্ছে বিভিন্ন মোড়কে। এর অপরাধে দু’জনকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে অবৈধ কারখানাটি সিলগালা করা হয়েছে ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করার সময় নাজিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মর্কতা মশিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, জেলা ভোক্তা অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়সহ জাতীয় গোয়েন্দা সংস্থা পিরোজপুর জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
 
মো. হাসিবুল ইসলাম হাসান/মাহফুজ

 

হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:০১ পিএম
হিলি স্থবন্দরের পাইকারি বাজারে বেড়েছে চালের দাম
ছবি: খবরের কাগজ

ভরা মৌসুমেও দিনাজপুরের হিলিতে বেড়েছে সবধরনের চালের দাম। মানভেদে চালের দাম কেজি প্রতি বেড়েছে ৭ থেকে ১৪ টাকা পর্যন্ত। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

ভারতীয় চালের সরবরাহ না থাকায় দাম বাড়ছে এমনটাই বলছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। তাদের মতে, ভারত থেকে আমদানি করা চাল প্রায় শেষের দিকে তাই দাম বেড়েছে।

হিলি স্থলবন্দরের পাইকারী বাজার ঘুরে দেখা যায়, চিকন জাতের সম্পা কাটারি চালের দাম কেজিতে বেড়েছে ১৩ থেকে ১৪ টাকা।  আগে এ জাতের চাল ৬৫/৬৬ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৭৮/৮০ টাকায়।

আর দেশীয় চিকন জাতের সম্পা কাটারি ও মিনিকেট কেজিতে ৬ থেকে ৭ টাকা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৬ টাকা কেজি দরে যা আগে বিক্রি হয়েছে ৫৬ থেকে ৫৮ টাকায়।

ক্রেতা মতিয়ার রহমান বলেন,  হুট করে চালের দাম বেড়ে যাওয়ায় আমরা কিনতে পারছি না। দৈনিক যা আয় করি তা দিয়ে বাজারের হিসাব মিলাতে হিমসিম খেতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক মোস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকায় গুদাম গুলোতে তেমন নেই চালের মজুদ। কেজি প্রতি ১৩ থেকে ১৪ টাকা দাম বেড়েছে। যদি বাংলাদেশ সরকার ভারত থেকে চাল আমদানির উদ্যেগ নেয় তাহলে তা সহনীয় পর্যায়ে আসবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা বলেন, চালের বাজার সহনীয় রাখতে বাজার মনিটরিং করা হরে। নিত্যপণ্যের দাম কেউ বাড়তি দাম নিয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চলতি বছরের ২০ এপ্রিল থেকে হিলি স্থলবন্দর দিয়ে সরকার ভারত থেকে চাল আমদানি বন্ধ রাখা হয়েছে।

কুদ্দুস/আমান

নোয়াখালীতে মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৮:১৭ পিএম
নোয়াখালীতে মোটরের তারে জড়িয়ে প্রাণ গেলো মা-ছেলের
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর চাটখিলে পুকুরে বসানো সেচ মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন অঞ্জনা রানী ঘোষ (৩৫) ও তার ছেলে রাহুল ঘোষ (৮)।

​শুক্রবার (১৯ জুন) দুপুরে চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের মুনছুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। ​নিহত অঞ্জনা রানী ঘোষ ছয়ানী টবগা গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী এবং রাহুল ঘোষ তার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ১টার দিকে পুকুরের সেচ মোটরের তারে ছেলে রাহুল ঘোষ জড়িয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মা অঞ্জনা রানীও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

​চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ইকবাল/আমান

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৫৯ পিএম
প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়: প্রতিমন্ত্রী টুকু
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু/ ছবি: খবরের কাগজ।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশগুলো বিভিন্নভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করিয়ে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায়। যুবসমাজ ধ্বংস হলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হবে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা চৌধুরী পশ্চিমপাড়া গ্রামে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদক আশপাশের দেশগুলো থেকেই প্রবেশ করছে। তারা চায় আমাদের দেশ দুর্বল হয়ে যাক, পঙ্গু হয়ে যাক। তাই যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই টাঙ্গাইল সদরে মাদক প্রবেশ করতে দেওয়া হবে না। খেলাধুলার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদকমুক্ত যুবসমাজ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না। সুন্দর ঘর, রাস্তা, স্কুল-কলেজ তৈরি করেও লাভ নেই, যদি সেই সমাজের মানুষ ধ্বংস হয়ে যায়। তাই আগে মানসিকভাবে নিজেকে গড়ে তুলতে হবে। আমরা মাদকমুক্ত, কিশোর গ্যাংমুক্ত, চাঁদাবাজমুক্ত ও নিরাপদ টাঙ্গাইল চাই। নির্বাচনের আগে যা বলেছি, এখনও সেই লক্ষ্য নিয়েই কাজ করছি এবং ভবিষ্যতেও একই পথে থাকব।

বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লোকমান হোসেনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাভু ও কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহহেল কাফি শাহেদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জুয়েল/আমান

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৩৬ পিএম
রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার
অভিযুক্ত ইমাম ওয়াহিদুজ্জামান/ ছবি: খবরের কাগজ

রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ওয়াহিদুজ্জামান (৬০) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগারডাক গ্রামে। তবে বর্তমানে তিনি রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর তালতলা এলাকায় তিন মাস ধরে বাগামার হোসেন জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে মসজিদে বাচ্চারা আরবি পড়তে আসে। শুক্রবার সকালেও বাচ্চারা আসে আরবি পড়তে। একপর্যায়ে সাত বছরের এক শিশুকে মসজিদের ভেতর আটকে রেখে খারাপ আচরণ করে। পরে ওই শিশুটি বাড়িতে গিয়ে পরিবারকে জানালে ঘটনাটি জানাজানি হয়। স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেন। পরে সদর থানা পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, গ্রেপ্তার ইমামের এর আগেও একাধিকবার এমন অভিযোগ পাওয়া গিয়েছিলো।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

সুমন/আমান

ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:১০ পিএম
ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
ঈশ্বরদীতে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা। ছবি: খবরের কাগজ।

বিশ্বকাপ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে উৎসবের আমেজে মেতে উঠেছেন ব্রাজিল সমর্থকরা।

শনিবারের হাইতি-বধের মহড়া হিসেবে শুক্রবার (১৯ জুন) বিকেলে ঈশ্বরদী শহরে এক বিশাল মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা বের করেন সমর্থকরা। কয়েকশত মোটরসাইকেল নিয়ে আয়োজিত এই বর্ণাঢ্য র‍্যালিটি শহরের আলোবাগ মোড় থেকে শুরু হয়ে পুরো ঈশ্বরদী শহর প্রদক্ষিণ করে।

শনিবার (১৯ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় উত্তর আমেরিকার দেশ হাইতির মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে কেন্দ্র করে ঈশ্বরদীর সেলেসাও ভক্তদের মাঝে টানটান উত্তেজনা ও বাঁধভাঙা উল্লাস বিরাজ করছে।

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সমর্থকরা। প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করলেও হাইতির বিপক্ষে ব্রাজিল বড় ব্যবধানে জয় পাবে এমনটাই আশা তাদের।

এক ব্রাজিল সমর্থক বলেন "ফুটবলে ব্রাজিলের অবদান বহু বছরের। ব্রাজিল ছাড়া ফুটবল জগতের সৌন্দর্যই থাকে না। এবার তারা ভালো খেলে সাম্বা নৃত্যে বিশ্বকাপ জয় করবে দল।"

শুধু শোভাযাত্রাই নয়, শনিবারের ম্যাচটি উৎসবমুখর করতে ঈশ্বরদীর আনাচে-কানাচে চলছে নানা প্রস্তুতি। শহরের মোড়ে মোড়ে উড়ছে ব্রাজিলের পতাকা। সেই সাথে ধুম পড়েছে জার্সি কেনার ।

খেলাটি সকাল সকাল হওয়ায় বিভিন্ন ক্লাব ও মোড়ে বড় পর্দায় এবং প্রজেক্টরে যৌথভাবে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। খেলা শেষে দলবেঁধে আনন্দ ও খাওয়া-দাওয়ার জন্য বিশেষ খিচুড়ি বা ভোজের আয়োজনও করছেন সমর্থকরা।

জাহাঙ্গীর/আমান