ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
শেষ ম্যাচ খেলে ফেললেন ওচোয়া! জাপানের বিপক্ষে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে হবে: গ্রাহাম পটার রাউজানে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক দম্পতির পুরুষ বিশ্বকাপে ইতিহাস গড়ছেন নারী রেফারি রেকর্ড গড়ে বিশ্ববাজারে আসছে  বিওয়াইডির এসইউভি ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ১১ হাজার সুইডেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে জাপান কোচ মহাবিশ্বে আমাদের গতি কত? ‘জানতাম সঠিক সময়েই ব্রাজিলের হয়ে সেরাটা দিতে পারব’: ভিনিসিয়ুস অ্যানিমেশনের ক্যানভাসে পাহাড় জয়ের গল্প বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হলো ১৩ সমঝোতা স্মারক বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মে পরিবর্তন, নিষেধাজ্ঞার শঙ্কায় একঝাঁক তারকা বাতিল আকীদা পন্থীগণ আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে : ছারছীনার পীর ছাহেব একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু পার্বত্য চট্টগ্রামে অভিন্ন কর ব্যবস্থার দাবি নাগরিক পরিষদের ডে-লেবার নিয়োগ যাচাই-বাছাইয়ের নোটিশ নিয়ে ইবি প্রশাসনের লুকোচুরি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনায় নিক্ষেপ, নরসিংদীতে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, ১৪ তরুণ-তরুণী আটক বিশ্বকাপে কুরাসাওয়ের হয়ে ইতিহাস গড়লেন যে নারী শিশু একাডেমির নেতৃত্বে কি এখনো শিশুসাহিত্যিক ফিরিয়ে আনার সময় আসেনি! আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে কিশোরীদের নেতৃত্বে ‘দুর্বার কন্যা’ মডেল বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত একজন ক্লান্ত মানুষের জন্য আশ্বাসের বাণীটি কী জানেন? রোহিঙ্গাদের সম্পদে পরিণত করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা সমিতিতে ‘শ্রুতি সম্ভার’ সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি প্রিয়াঙ্কার কড়া বার্তা…

‘ভুল তথ্য বর্তমান সমাজে বিভ্রান্তি ছড়ানোর প্রধান উৎস’

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম
‘ভুল তথ্য বর্তমান সমাজে বিভ্রান্তি ছড়ানোর প্রধান উৎস’
ছবি: খবরের কাগজ

ডিজিটাল হ্যারাসমেন্ট (হয়রানি) ও ভুল তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিংয়ের উপর ময়মনসিংহে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালার প্রশিক্ষণ প্রদান করেন দ্যা ডিসেন্টের সম্পাদক ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির।

তিনি বলেন, ‘বর্তমান সময়ে ভুল তথ্য সমাজে বিভ্রান্তি ছড়ানোর একটি প্রধান উৎসে পরিণত হয়েছে। এমন প্রেক্ষাপটে সাংবাদিকদের জন্য সঠিক তথ্য যাচাইয়ের সক্ষমতা গড়ে তোলা শুধু প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য। সিজিএস যে দেশব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা একটি বাস্তব ও প্রয়োজনীয় উদ্যোগ।’

শনিবার (৫ জুলাই) দিনব্যাপী সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের ২২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল ভেরিফিকেশন টুলস, সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ, ওপেন সোর্স অনুসন্ধান কৌশলসহ তথ্য যাচাইয়ের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো হয়।

সিজিএস’র তৈরি করা ‘ফ্যাক্টচেকিং হাব’ প্ল্যাটফর্ম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। যা দেশের বিভিন্ন স্বীকৃত ফ্যাক্ট-চেকিং সংস্থার যাচাইকৃত তথ্য সংরক্ষণ ও উপস্থাপন করে। অংশগ্রহণকারীরা একে তাদের পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ একটি সহায়ক টুল হিসেবে অভিহিত করেন।

কর্মশালায় অংশগ্রহণ করা এক নারী সাংবাদিক বলেন, নারীদের বিরুদ্ধে অনলাইনে হয়রানি বেড়ে যাওয়ায় তথ্য যাচাই এখন আমাদের জন্য নিরাপত্তার অংশ। এই কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক।

অন্য এক অংশগ্রহণকারী সাংবাদিক বলেন, এমন প্রশিক্ষণ শুধু বিভাগীয় পর্যায়েই নয়, প্রতিটি মিডিয়া হাউজে নিয়মিতভাবে হওয়া উচিত। এতে রিপোর্টিং আরও দায়িত্বশীল হবে।

সিজিএস'র পাবলিক রিলেশনস কো-অর্ডিনেটর সঞ্জয় দেবনাথ বলেন, সিজিএস বাংলাদেশ ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক। যা সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র ও উন্নয়নের বিষয়ে গবেষণা ও মিডিয়া স্টাডি পরিচালনা করে। দ্রুত পরিবর্তনশীল জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো শিক্ষাগত সম্প্রদায়, সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ ও উন্নয়ন অংশীদারদের মধ্যে শাসনের মান উন্নত করা, বাংলাদেশের নিরাপত্তার চাহিদা পূরণ করা, দারিদ্র্য নিরসনের জন্য উপলব্ধ সম্পদের দক্ষ ও বিচক্ষণ ব্যবহার করার শর্ত তৈরি করা, মানব সম্পদ উন্নয়ন এবং বর্ধিত গণতন্ত্রীকরণ, অংশগ্রহণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলার স্থিতিশীলতা। আজকের এই কর্মশালাটি সিজিএসের আটটি বিভাগজুড়ে চলমান প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিক অংশ।

কর্মশালায় বক্তব্য রাখেন ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা, সিজিএস’র পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস। 

এসময় সিজিএস’র গবেষণা সহযোগী রোমান উদ্দিন ও গবেষণা সহকারী শামসুল আরিফ ফাহিম উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/মাহফুজ

 

রাউজানে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক দম্পতির

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:২৬ পিএম
রাউজানে দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষক দম্পতির
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় সড়ক দুর্ঘটনায় রাউজানের ডাবুয়া ইউনিয়নের দুই দম্পতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের তালুকদার বাড়ির মো. নাজিম উদ্দিন (৪৮) এবং তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। তারা নগরের চকবাজার এলাকার ডিসি রোডে বসবাস করতেন।

পুলিশ জানায়, স্কুটিতে করে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হন। পরে পথচারীদের সহায়তায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত দুজনই শিক্ষক। তাদের তিন সন্তান মা বাবাকে একসাথে হারিয়ে পাগল প্রায়। এই সংবাদ শুনে রাউজান নিজ গ্রামের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এম,দিদারুল আলম/এসএন

একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:০৫ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে  ঘাতকের মৃত্যু
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর শহরের উপকন্ঠে ভাড়া বাসায় দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত মেজ মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মুন্সীগঞ্জে পৌঁছালে সেও মারা যায় বলে নিহতদের স্বজন ও প্রতিবেশীদের সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টার দিকে রায়পুর পৌরসভার ৩ নং ওয়ার্ড দেনায়েতপুর  গোডাউন রোডের একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন মা শাহিনুর (৪০), বড় মেয়ে সায়মা (২২)। মেজো মেয়ে রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ইকরা (১৯)। ছোট মেয়ে শিফা (৯) নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলার লাটিয়া গ্রামে। এ গ্রামের মৃত হকার কামালের স্ত্রী ও কন্যা বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে জহির হোসেন (১৭) নামের আরেক হকার যুবককে উপস্থিত জনতা নিহতদের বাসার ভেতর থেকে আটক করে গণপিটুনি দিয়ে মর্মুষ অবস্থায় পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে রায়পুর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সদর হাসপাতালে প্রেরণ করে। পথিমধ্যে সেও মারা যায়।

ঘাতক জহির হোসেন একই ভবনের সাবেক ভাড়াটিয়া, সে রায়পুর শহরে হকারি করে ফল বিক্রি করতেন বলে স্থানীয়রা জানান। তার বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় বলে জানা গেছে।

তবে কি কারণে এ ঘটনা ঘটেছে এবং ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক সাংবাদিকদের নিকট ৫ জন নিহতের কথা স্বীকার করে বলেন, এ হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত করতে পারেনি তারা।

পুলিশ ঘটনার মুল কারণ উদঘাটনে কাজ করে যাচ্ছে। প্রেম ও পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন প্রতিবেশী ও স্থানীয়রা। তারা জানান, ৭/৮ মাস আগে জহির হোসেন বাসা ছেড়ে গেলেও প্রায়ই নিহতদের বাসায় আসা যাওয়া করত।

ঘাতক জহিরকে আটক করে গণপিটুনি দেওয়ার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় ৬-৭ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, হাসপাতালে ৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এরমধ্যে দুই মেয়ে ও তাদের মা মারা গেছেন। তার এক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাদের সবার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া অভিযুক্ত একজনকে গণপিটুনি দিয়ে আহত করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে সদর হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে তারও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, ৫ জন মারা গেছে। তাদের মধ্যে ৪ জনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে।  এদের মধ্যে ১জন মা ও তার ৩ মেয়ে। অপরজন ঘাতক। নিহতদের মধ্যে আহত ১ মেয়ে ইকরাকে ঢাকায় পাঠানো হলে ঢাকার কাছাকাছি পৌঁছালে সে পথিমধ্যে মারা যায়। এছাড়া অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে জনতা পুলিশে সোপর্দ করার পর পুলিশ তাকে রায়পুর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পথিমধ্যে সেও মারা যায়।

এ দিকে নিহত বড় মেয়ে সায়মা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় পাশ করার পর মেডিক্যাল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করেও সফল না হওয়ায় সে বাসাতেই অবস্থান করতো বলে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজমী নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভিন্ন মিডিয়ায় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে প্রচার করা হলেও তথ্যটি সঠিক নয়।

মোহাম্মদ রফিকুল ইসলাম/এসএন

কুকুরের গলায় ইট বেঁধে মেঘনায় নিক্ষেপ, নরসিংদীতে যুবক গ্রেপ্তার

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৩৪ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ পিএম
কুকুরের গলায় ইট বেঁধে মেঘনায় নিক্ষেপ, নরসিংদীতে যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নরসিংদীর নাগরিয়াকান্দি ব্রিজ থেকে একটি কুকুরকে গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) আনুমানিক বেলা ১২টায় নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি ব্রিজের ওপর থেকে মোহাম্মদ আলী (২৫) নামের এক যুবক অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় একটি কুকুরের গলায় ইট বেঁধে নির্মমভাবে মেঘনা নদীতে নিক্ষেপ করে।

ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি তার মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন এবং পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটি নরসিংদী জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারের নির্দেশে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী নরসিংদী জেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন জানান, আলী সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়।

শাওন খন্দকার শাহিন/এসএন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, ১৪ তরুণ-তরুণী আটক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:০৬ পিএম
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, ১৪ তরুণ-তরুণী আটক
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ তরুণ-তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চৌমুহনীর রাজ হোটেল, ঢাকা হোটেল এবং সেভেন স্টার হোটেলে এ অভিযান চালানো হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করে ডিবি।

আটকরা হলেন, বেগমগঞ্জ উপজেলার শাহাদাত হোসেন সাকিব (২৪), রিয়াজ হোসেন (২৪), রহমত উল্যাহ রিয়াদ (৩৬), সদর উপজেলার মো. রিপন (২৩), সোনাইমুড়ী উপজেলার আকরাম (৩৪), নুসরাত জাহান (১৯) শারমিন আক্তার (২৫), সেনবাগ উপজেলার আকরাম হোসেন (২৯), কবিরহাট উপজেলার ইয়াছিন (৩০), ঢাকার তাসমিন আক্তার (২১), নরসিংদীর শাহনাজ বেগম (৩৬), খাগড়াছড়ির, হাফেজা বেগম (২৩), লক্ষীপুরের বিউটি আক্তার (২৫) ও ফেনীর ময়না (২৫)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় ৭ তরুণ ও ৭ তরুণীকে আটক করা হয়। বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে চৌমুহনীর হোটেল গুলোতে দিন-রাতে অহরহ অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে কিছু রাজনৈতিক নেতার শেল্টারে উল্টো অভিযোগকারীদের হুমকি-ধমকি দিয়ে আসছে হোটেল কর্তৃপক্ষ। প্রশাসন যেন এমন অভিযান অব্যাহত রাখে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন বলেন, যে কোনো অপরাধ দমনে জেলা পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে। আবাসিক হোটেলের আড়ালে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু /এসএন

শিক্ষক বিল্লাল হোসাইনের চিরকুট প্রকাশের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:০৩ পিএম
শিক্ষক বিল্লাল হোসাইনের চিরকুট প্রকাশের দাবিতে বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

নরসিংদীতে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইনের মৃত্যুর রহস্য উদঘাটন এবং তার রেখে যাওয়া কথিত চিরকুট প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৫ জুন) বিকাল তিনটায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবপুর মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করে। পরে তারা বিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা বিল্লাল হোসাইনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং চিরকুটের বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশের দাবি জানায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শিবপুর উপজেলার কলেজ গেট এলাকার ওই স্কুলসংলগ্ন ভাড়া বাসা থেকে সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইনের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শিবপুর মডেল থানা পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে দাবি করে, তিনি একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।

তবে ঘটনার সাত দিন পার হলেও ওই চিরকুটে কী লেখা ছিল, আত্মহত্যার পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়েছিল কি না-এসব বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে নেটিজিন সহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

চিরকুটের বিষয়বস্তু গোপন রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া খবরের কাগজকে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলার নথিতে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

শাওন খন্দকার শাহিন/এসএন