ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
সাজগোজের অনন্য যাত্রা দেশজুড়ে ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী আমাদের নিজেদের উজার করে দিতে হবে: হাইতি কোচ প্রধানমন্ত্রীর চীন সফর এবং আমাদের প্রত্যাশা ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন চট্টগ্রামে সড়কে মাছ ফেলে চাঁদাবাজির প্রতিবাদ ইন্টারভিউয়ে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন ঘর সাজুক মনের মতো আগে প্লাস্টিকের মতো বাজেট বাড়ানো হতো: শিল্পমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়া-ইউনিসেফের চুক্তি পড়ে পাওয়া গল্পের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা চট্টগ্রামে গ্রেপ্তারের এক দিন পর যুবলীগ নেতার মৃত্যু মরক্কোর লক্ষ্য গ্রুপ সেরা হওয়া চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ গেল বন্ধুর যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের পরাজয়ের দলিল: আলী বাঘেরি গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আর্জেন্টিনা শিবিরে মেসির জন্মদিনের গল্প পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল পুনর্খনন হবে: ত্রাণমন্ত্রী বিদেশে চিকিৎসা সুবিধায় এসবিএসি ব্যাংক-চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প ব্রাজিল ম্যাচের আগে ‘ইতিহাসের দোরগোড়ায়’ স্কটল্যান্ড রামগঞ্জে সাবেক এমপিসহ আওয়ামী লীগের ১২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা বাংলাদেশের মাদরাসাগুলো পরিদর্শনে আসছেন নকশবন্দী তরিকার দুই শীর্ষ পীর টুকটুক ও চিকু পাঠ থেকে ১টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ৫ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা কাঁচাগোল্লা কিনতে নেমে ট্রাকচাপায় যুবকের মৃত্যু শিশুর অঙ্কভীতি দূর করতে…

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৩:২০ পিএম
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
ছবি: খবরের কাগজ

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ কোটি ১২ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) ও বৃহস্পতিবার (২৪ জুলাই) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর আখালিয়াস্থ ৪৮ বিজিবি হেড কোয়াটারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ৪৮ বিজিবির উপঅধিনায়ক মেজর মো. নূরুল হুদা।

৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সংগ্রাম, উৎমা এবং মিনাটিলা বিওপি অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ক্রিম, ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো এবং চিনি জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার ২২০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ করা চোরাচালানি মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী/

জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:২২ পিএম
জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
ছবি: খবরের কাগজ

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে তিন দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় ফল মেলা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  এ. কে. এম সাদিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক  আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান।

​মেলার স্টলগুলোতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উৎপাদিত নানাবিধ পুষ্টিকর ও বিলুপ্তপ্রায় ফলের প্রদর্শন করা হয়। মেলা পরিদর্শনের সময় অতিথিরা ফল চাষের আধুনিক প্রযুক্তি এবং বারো মাস ফল সংরক্ষণের বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন এবং সাধারণ মানুষকে বেশি করে ফলদ বৃক্ষ রোপণের আহ্বান জানান।

মেলাটি স্থানীয় জনসাধারণের মাঝে ফল চাষ ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সাগর/আমান

চট্টগ্রামে সড়কে মাছ ফেলে চাঁদাবাজির প্রতিবাদ

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:২১ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৪:২২ পিএম
চট্টগ্রামে সড়কে মাছ ফেলে চাঁদাবাজির প্রতিবাদ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের হালিশহরের রানী রাসমনি ঘাটে সড়কে মাছ ফেলে প্রতিবাদ করেছেন জেলেরা।

বুধবার (২৪ জুন) সকালে ঘাটসংলগ্ন সড়কে চাঁদাবাজি ও খাস কালেকশনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন জেলে সম্প্রদায়ের সদস্যরা।

জানা যায়, চাঁদাবাজির অভিযোগ তুলে সড়কে মাছ ফেলে বিক্ষোভ করেন মৎস্যজীবী ও মাছ ব্যবসায়ীরা। এ কর্মসূচির কারণে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র মাছ পরিবহন ও বাজারজাতকরণের সময় বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করে আসছে। একাধিকবার সংশ্লিষ্টদের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় তারা প্রতিবাদ কর্মসূচিতে নামেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেশ কয়েকজন ব্যবসায়ী মাছবোঝাই যানবাহন থেকে মাছ নামিয়ে সড়কে ছড়িয়ে দেন। পরে তারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় চাঁদাবাজি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ সময় মাছ ফেলে এবং বরফ ও গ্যাস সিলিন্ডার রেখে প্রতিবাদ জানান তারা। জেলেদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। রানী রাসমনি জেলে ইলিশ ঘাটের জেলে, ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেওয়া জেলেরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ঘাটে মাছ অবতরণ, নৌকা ভেড়ানো, জাল, রশি, বরফ, গ্যাস সিলিন্ডার ও সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে টাকা আদায় করা হচ্ছে।

বক্তারা বলেন, ‘দেশের মৎস্য খাতের গুরুত্বপূর্ণ একটি ঘাট হওয়া সত্ত্বেও এখানে কর্মরত জেলেরা নানা ধরনের হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। প্রতিদিন মাছ নিয়ে ঘাটে আসার পর বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়।’

বিক্ষোভে অংশ নেওয়া মৎস্যজীবী ব্যবসায়ী শিবু জলদাস বলেন, ‘আমরা বৈধভাবে ব্যবসা করছি। তারপরও পথে পথে চাঁদা দিতে হচ্ছে। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।’

জেলে হরিলাল জলদাস বলেন, ‘আমাদের কাছ থেকে খাস কালেকশনের নামে টাকা আদায় করা হয়। এ টাকা পরিশোধ করার পর আমাদের আর লাভ থাকে না। আমরা মাঝিদের কাছে মাছ বিক্রি করি, কিন্তু ন্যায্য দাম পাই না। আমাদের দাবি, খাস কালেকশন বন্ধ করা হোক।’

জেলেরা আরও অভিযোগ করেন, নৌকার মাঝি, ঘাটে কর্মরত শ্রমিক, মাছ ব্যবসায়ী এবং বিভিন্ন পণ্যসামগ্রীর ক্ষুদ্র বিক্রেতারাও একই ধরনের অবৈধ অর্থ আদায়ের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে জেলে সম্প্রদায়ের শতাধিক সদস্য অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শেষে প্রতিবাদকারীরা তাদের দাবি-সংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়ার ঘোষণা দেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের আশ্বাসের পর বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে গেলে রানী রাসমনি ঘাট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

রিফাত/

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৩:০০ পিএম
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় শাহিদ মাতবর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিদ মাতবর ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তরকান্দি গ্রামের রুস্তম মাতবরের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার সকালে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়ি নসিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহিদ মাতবর নিহত হন এবং আরও দুইজন আহত হন। পরে খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বাদল/রিফাত/

কাঁচাগোল্লা কিনতে নেমে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৪৫ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:০৩ পিএম
কাঁচাগোল্লা কিনতে নেমে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
ছবি: সদর হাসপাতাল নাটোর

স্বজনদের জন্য নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা কিনেছিলেন রাকিবুল ইসলাম। ইচ্ছা ছিল বাড়ি ফিরে পরিবারের সঙ্গে তা ভাগাভাগি করে খাবেন। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) রাতে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম (২৫) গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ, নিহতের সঙ্গী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিবুলসহ ৩০ জন বন্ধু একটি বাস ভাড়া করে ভ্রমণের উদ্দেশ্যে রাজশাহী যান। সেখান থেকে আম কেনার পর ফেরার পথে নাটোরে থেমে কাঁচাগোল্লা কেনেন তারা।

কাঁচাগোল্লা কেনার পর অন্যরা বাসে উঠলেও রাকিবুল রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁদপুরে লোডশেডিং ও বিল বেশি আসায় বিদ্যুৎকর্মীকে মারধর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:০৬ পিএম
চাঁদপুরে লোডশেডিং ও বিল বেশি আসায় বিদ্যুৎকর্মীকে মারধর
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে লোডশেডিং ও বিদ্যুৎ বিল বেশি আসায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনের এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। হামলায় ওই লাইনম্যান গুরুতর আহত হয়েছেন।

এছাড়া হামলাকারীরা তার কাছ থেকে ২৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোন ভাঙচুর করে বলে জানা গেছে।

এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি মামলা করেছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বুধবার (২৪ জুন) দুপুরে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পল্লী বিদ্যুতের ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাইফুল আলম মামলায় উল্লেখ করেন, মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফরিদগঞ্জ উপকেন্দ্র-১ এর আওতাধীন উত্তর ধানুয়া গ্রামে বিদ্যুতের লাইন মেরামত করতে যান লাইনম্যান গ্রেড-১ মো. ইব্রাহীম ও গ্রেড-২ মো. আব্দুল কাদের। এ সময় হঠাৎ সাবস্টেশনে ১০-১২ জন লোক ঢুকে লাইনম্যানদের ওপর চড়াও হন। হামলাকারীরা একপর্যায়ে কর্তব্যরত লাইনম্যান গ্রেড-১ মো. আব্দুল কাদেরকে উঠিয়ে উত্তর ধানুয়া গ্রামে নিয়ে গিয়ে মারধর করেন। পরবর্তীতে তাকে গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় উদ্ধার করে আহত অবস্থায় ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছে, ধানুয়া গ্রামের মো. জাফর মিজি, মো. ফারুক পাটোয়ারী, মো. জসিমসহ অজ্ঞাতনামা আরও অনেকেই।

এদিকে ধানুয়া গ্রামবাসী বলছেন, কয়েকদিন ধরে লোডশেডিং ও বিদ্যুৎতের বিল বেশি আসছে। একাধিকবার সাবস্টেশনে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে উত্তেজিত জনতা এই ঘটনায় জড়িয়ে পড়েন।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, উপকেন্দ্রের সব যন্ত্রপাতিতে বিদ্যুৎ থাকে। যন্ত্রপাতিতে হস্তক্ষেপ করলে বিদ্যুৎতায়িত হয়ে লোকজনের মৃত্যু পর্যন্ত হতে পারত। বিদ্যুৎসেবায় নিয়োজিত ব্যক্তিকে শারীরিকভাবে আহত করা দেশের প্রচলিত আইনে মারাত্মক অপরাধ।

এ ঘটনায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্যুৎ আইন ও দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

ফরিদগঞ্জ থানার ওসি জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খাদিজা রুমি/