ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
রৌমারী সীমান্তে পুশইনের পর ২ জন নিখোঁজ, জানে না বিজিবি ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী দিনাজপুরে বিজিবির হাতে পুশব্যাক করা ৪ বাংলাদেশি বাগাতিপাড়ায় বাবা-মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেল সন্তানের জয় পেলেও শিষ্যদের উন্নতির তাগিদ ক্রোয়াট কোচের চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শরীয়তপুরে চাঁদাবাজি ও লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সীতাকুণ্ডে চিরকুট লিখে মসজিদের ইমামের আত্মহত্যা চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা যুক্তরাষ্ট্রকে টপকে চীনের দখলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার সমর্থকদের আস্থা রাখতে বললেন ইংল্যান্ড কোচ নরসিংদীতে মৃত ভেবে গুমের চেষ্টা, মাইক্রোবাসচালক আটক ২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে: শিক্ষামন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী ১ মণ পেঁয়াজের দামে মিলছে না ১ কেজি গরুর মাংস নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজাচ্ছেন কিম, আসছে দানবীয় যুদ্ধজাহাজ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক পপ গানে নিউ অরলিন্সের জ্যাজ ফিউশন, ‘ক্লাউডসেভ’ এর বাজিমাত আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী পাকিস্তানে মানবাধিকারকর্মী মাহরাংকে যাবজ্জীবন কারাদণ্ড নেইমারকে নিয়ে রহস্য রাখলেন আনচেলত্তি প্রধানমন্ত্রীর থেকে কৃষক কার্ড নেওয়া সেই কৃষক মারা গেছেন ২৪ জুন: সিঙ্গাপুর ডলার ছাড়া সব মুদ্রার দাম কমেছে টাকাপয়সা নিয়ে উধাও বাংলাদেশি স্ত্রী, অভিযোগ চীনা নাগরিকের মুনিওজের গোলে নকআউটে কলম্বিয়া

ফেনীতে সড়ক উন্নয়ন কাজের বালু লুট, গ্রেপ্তার ১

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম
ফেনীতে সড়ক উন্নয়ন কাজের বালু লুট, গ্রেপ্তার ১
ছবি: খবরের কাগজ

ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় একটি সড়ক সংস্কার কাজে ঠিকাদারের ব্যবহৃত বালুভর্তি ট্রাক লুট করে কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার মোহাম্মদ আবদুল কাদের বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং আরও একজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন— দাগনভূঞা পৌরসভার ৭নং ওয়ার্ডের কৃষ্ণরামপুর এলাকার মো. আব্দুল করিম (২৫), সোনাগাজীর চর মজলিশপুর গ্রামের মো. মাসুদ ইকবাল শামীম (২৯) ও দাগনভূঞার মাতুভূঞা গ্রামের অনিক (২৩)। তাদের মধ্যে আব্দুল করিমকে লুট হওয়া বালুভর্তি ট্রাকসহ গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দরপত্রের মাধ্যমে কাজ পেয়ে দাগনভূঞা পৌর এলাকার গ্রামীণ টাওয়ার ও বাঁশতলা এলাকায় সড়ক নির্মাণকাজ করছেন ঠিকাদার মোহাম্মদ আবদুল কাদের। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে নির্মাণকাজে ব্যবহারের জন্য একটি ড্রাম ট্রাক বালু নিয়ে আতাতুর্ক স্কুল মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছালে আসামি মাসুদ ইকবাল শামীম ট্রাকটি থামান। পরে তিনি ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে জোরপূর্বক ট্রাকে উঠে গ্রামীণ টাওয়ার এলাকায় নিয়ে যান। সেখানে পৌঁছে অন্য আসামি করিম, অনিকসহ আরও অজ্ঞাত একজন ট্রাকটি থামিয়ে বালু ফেলার কাজে বিঘ্ন ঘটান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে তারা ট্রাকটি জোরপূর্বক দাগনভূঞা পৌরসভার ৩নং ওয়ার্ডের বেতুয়া বাজার এলাকার দিকে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে পার্কিং করতে বাধ্য করেন। বিষয়টি জানতে পেরে ঠিকাদারের সহকারী সোহাগ ঠিকাদার আবদুল কাদেরকে খবর দিলে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বেতুয়া নামার বাজার সড়কের আবু হানিফের বাড়ির সামনে থেকে ট্রাকটি জব্দ করে। এ সময় ঘটনায় জড়িত আসামি করিমকে আটক করা হয়।

এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ অভিযান চালিয়ে করিম নামে একজনকে বালুভর্তি ট্রাকসহ আটক করেছে। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তোফায়েল/মেহেদী

রৌমারী সীমান্তে পুশইনের পর ২ জন নিখোঁজ, জানে না বিজিবি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:২৫ পিএম
রৌমারী সীমান্তে পুশইনের পর ২ জন নিখোঁজ, জানে না বিজিবি
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন করা বাংলাদেশি নাগরিকদের মধ্যে আরও দুইজনের খোঁজ মিলছে না। প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে দুই যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বিজিবি বলছে, ওই দুই যুবক কোথায় গেছেন, সে বিষয়ে তারা কিছু জানে না। নিখোঁজ হওয়ার ঘটনায় সীমান্তে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, একই উপজেলার ভুন্দুরচর সীমান্তে এখনও খোলা আকাশের নিচে অনিশ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন পুশইনের শিকার আরও তিন যুবক।

জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে অবস্থানরত দুই ব্যক্তি ঝড়-বৃষ্টির মধ্যে ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে চলে যান। পরে বিজিবি খোঁজাখুঁজি চালালেও তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

নিখোঁজ দুই ব্যক্তি হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কংশেরকুল এলাকার লিটন মিয়ার ছেলে মো. সজিব হোসেন (২৫) এবং একই গ্রামের মৃত শামসুল হকের ছেলে মো. হিমেল মিয়া (১৮)।

এদিকে, রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন করা আরও তিন যুবক অবস্থান করছেন।

তারা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের জহিরুল ইসলাম (২৬), নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাওতা গ্রামের পারভেজ (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাউছিয়া গ্রামের নাঈম মিয়া (২২)।

এর আগে গত ১৪ জুন ভোরে রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তে পৃথক দুটি ঘটনায় বিএসএফ নয়জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

এর মধ্যে শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতের ঝালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী, তিন পুরুষ ও দুই শিশুসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। স্থানীয়দের বাধা এবং বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। পরে তাদের শূন্যরেখায় অবস্থান করতে হয়।

গত বৃহস্পতিবার রাতে ওই ছয়জনের মধ্যে একই পরিবারের চার সদস্য- ময়মনসিংহের ভালুকা উপজেলার বেরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের বিল্লাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার, পাঁচ বছর বয়সী মেয়ে ফাতেমা এবং পাঁচ মাস বয়সী শিশু ফাহিমকে মানবিক বিবেচনায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বাকি ছিলেন সজিব ও হিমেল। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে তাদের আর ওই স্থানে দেখা যায়নি।

অপরদিকে, শৌলমারী ইউনিয়নের ভুন্দুরচর সীমান্তে অবস্থানরত জহিরুল, পারভেজ ও নাঈমের বিষয়ে জানা গেছে, তারা গত ১০ জুন সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে সুলতান নামের এক দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের গৌহাটিতে ট্রেনে ভ্রমণকালে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করলে ১৮৩ বিএসএফ ব্যাটালিয়নের মাইনকারচর ক্যাম্পের সদস্যরা গত ১৪ জুন ভোরে জিনজিরা নদীর সেতুর নিচ দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে। বর্তমানে তারা আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৬/৭-এস সংলগ্ন এলাকায় খোলা মাঠে অবস্থান করছেন।

এ বিষয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার মো. শফিকুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে সীমান্তে অবস্থানরত ওই দুই ব্যক্তিকে দেখা যাচ্ছে না। তবে তারা কোথায় গেছেন, সে বিষয়ে আমরা কিছু জানি না।’

সিরাজ/রিফাত/

ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০১:২৭ পিএম
ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের
ছবি: খবরের কাগজ

ফেনীতে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. আহসানুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সুমন (৪৫) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আহসানুল ইসলাম চট্টগ্রামের ভূজপুরের সিকদার খিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে ওই ট্রাকের হেলপার ছিল। আহত সুমন ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার মো. মোস্তফার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মোহাম্মদ আলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় একটি ভ্যানেও চাপা দেয় ট্রাকটি। স্থানীয়রা ট্রাকের হেলপার আহসানুল ইসলাম ও ভ্যানচালক সুমনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহসানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তোফায়েল নিলয়/তামান্না রুপা/

দিনাজপুরে বিজিবির হাতে পুশব্যাক করা ৪ বাংলাদেশি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৫২ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০১:২৪ পিএম
দিনাজপুরে বিজিবির হাতে পুশব্যাক করা ৪ বাংলাদেশি
ছবি:খবরের কাগজ

দিনাজপুর সদর উপজেলার শংকরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশব্যাক করানো চারজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আনসার সদস্যরা তাদের আটক করার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন।

বুধবার (২৪ জুন) ভোর ৬টার দিকে সদর উপজেলার বোনতারা-গিলাবাড়ী এলাকার আত্রাই নদী সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

স্থানীয় সূত্র জানায়, শংকরপুর ইউনিয়নের সালকি ব্রিজ সংলগ্ন এলাকায় আনসার সদস্য আব্দুস সালাম ও জহুরুল ইসলামসহ স্থানীয়রা চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের ভাষা, আচরণ ও পরিচয় সংক্রান্ত তথ্যের মধ্যে অসঙ্গতি দেখা গেলে সন্দেহ আরও বাড়ে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর সেক্টরের অধীন ফুলবাড়ীর লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান আরিফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের যশোর জেলার বাসিন্দা বলে দাবি করেছেন। তারা কয়েকদিন আগে চিকিৎসার উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, ভারতে অবস্থানের পর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। একপর্যায়ে আত্রাই নদীপথ ব্যবহার করে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তাদের বাংলাদেশ অভিমুখে পুশব্যাক করে।

বিজিবির অধিনায়ক জানান, আটকদের কাছে জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়া গেছে। তবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। তারা প্রকৃতপক্ষে যশোর জেলার বাসিন্দা কিনা, সে বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি তাদের আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুলতান মাহমুদ/খাদিজা রুমি/

বাগাতিপাড়ায় বাবা-মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেল সন্তানের

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০১:০৪ পিএম
বাগাতিপাড়ায় বাবা-মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেল সন্তানের
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় নিজ বাড়ির সামনে বাবার হাত ছেড়ে মায়ের দিকে ছুটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরের দিকে শিশুটির দাফন হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুটির নাম আয়েশা (৭)। শিশুটি ওই গ্রামের আব্দুল আলীমের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির বাবা ও স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে ক্লাস শেষে বাবার সঙ্গে একটি ব্যাটারিচালিত ভ্যানে বাড়ির দিকে রওনা হয় ওই শিশু। বাড়ির সামনে গাড়ি থামলে বাবা তাকে গাড়ি থেকে রাস্তার পাশে নামান। শিশুটিকে দাঁড়াতে বলে বাবা গাড়ি ভাড়া দিতে পকেট থেকে টাকা বের করছিলেন। ওই সময় শিশুটি মায়ের কাছে ফিরতে একাই দৌঁড়ে রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জখম হয়। পরে বাবা ও স্বজনরা শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সন্ধ্যায় মৃত্যু হয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান খবরের কাগজকে বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

কামাল মৃধা/থিওটোনিয়াস

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৪০ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০১:০১ পিএম
চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: খবরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ জুন) সকাল ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় একটি কাপড়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও মার্কেটের ব্যবসায়ীরা জানান, সকাল ৮টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলার রাজশাহী স্টোর নামে দোকানটি বন্ধ থাকা অবস্থায় ভেতর থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা যায়। কাপড়ের দোকান হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। পুরো মার্কেট এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। 

রাজশাহী স্টোরের মালিক শফিকুল ইসলাম বলেন, ‘আমার এক সঙ্গে তিনটি দোকান ছিল। দোকানে নগদ টাকাসহ প্রায় আড়াই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।’ 

রাজশাহীর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়ায় শিবগঞ্জ ও নাচোল থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আসাদুল্লাহ/তামান্না রুপা/