ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
প্যারাগুয়ে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে পরিবর্তনের আভাস ফ্রান্সে দাবদাহে ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন ৪৬ বছর বয়সে ফুটবল পায়ে ফিরছেন রোনালদিনহো নারীর জীবনে ইমপোস্টার সিন্ড্রোমের প্রভাব ‘না’ বলার শক্তি: সীমা নির্ধারণেই মানসিক স্বাধীনতার শুরু শিক্ষামন্ত্রীর গ্রামের সড়ক সংস্কার কাজ ঝুলে আছে, ভোগান্তিতে পথচারীরা রৌমারী সীমান্তে পুশইনের পর ২ জন নিখোঁজ, জানে না বিজিবি ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী দিনাজপুরে বিজিবির হাতে পুশব্যাক করা ৪ বাংলাদেশি বাগাতিপাড়ায় বাবা-মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেল সন্তানের জয় পেলেও শিষ্যদের উন্নতির তাগিদ ক্রোয়াট কোচের চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শরীয়তপুরে চাঁদাবাজি ও লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সীতাকুণ্ডে চিরকুট লিখে মসজিদের ইমামের আত্মহত্যা চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা যুক্তরাষ্ট্রকে টপকে চীনের দখলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার সমর্থকদের আস্থা রাখতে বললেন ইংল্যান্ড কোচ নরসিংদীতে মৃত ভেবে গুমের চেষ্টা, মাইক্রোবাসচালক আটক ২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে: শিক্ষামন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী ১ মণ পেঁয়াজের দামে মিলছে না ১ কেজি গরুর মাংস নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজাচ্ছেন কিম, আসছে দানবীয় যুদ্ধজাহাজ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক পপ গানে নিউ অরলিন্সের জ্যাজ ফিউশন, ‘ক্লাউডসেভ’ এর বাজিমাত আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী

সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম
সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩
ছবি: খবরের কাগজ

গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে করা মামলায় বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার রাতে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি অ্যাগ্রোভেট কারখানায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৪ মার্চ) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

‎গ্রেপ্তাররা হলেন- বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।

তাদের দলীয় পরিচয় নিশ্চিত করেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব ‎সেলিম আহমেদ তুলিব।

তিনি জানান, ‘বিষয়টি অবগত আছি। সম্রাট মিয়াকে বহিষ্কার করা হবে’। 

মামলা সুত্রে জানা গেছে, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন মোল্লা অ্যাগ্রো ফার্মে মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়। ‎অভিযুক্ত বিএনপির নেতারা  কারখানায় গিয়ে বৈধ কাগজপত্র দেখতে চান। কাগজ না থাকলে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।  টাকা না পেয়ে কারখানাটি বন্ধ করে দেন তারা।

‎মোল্লা এগ্রো ফার্মের মালিক শরিফুল ইসলাম মোল্লা বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কারখানায় এসে ম্যানেজারের  কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও তার আমাদের ওপর হামলা করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে ৷ পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান। ঘটনার পরেই আমি সাঘাটা থানায় লিখিত অভিযোগ দিই।‎

‎সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, এ ঘটনায় কারখানার মালিক শরিফুল ইসলাম মোল্লা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় চারজনের নামোল্লেখ ও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি করা হয়। গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রফিক খন্দকার/অমিয়/

শিক্ষামন্ত্রীর গ্রামের সড়ক সংস্কার কাজ ঝুলে আছে, ভোগান্তিতে পথচারীরা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
শিক্ষামন্ত্রীর গ্রামের সড়ক সংস্কার কাজ ঝুলে আছে, ভোগান্তিতে পথচারীরা
ছবি: খবরের কাগজ

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বাড়ির সামনের ৩.৪ কিলোমিটার এলজিইডির গ্রামীণ সড়ক সংস্কার কাজ শুরু করে বন্ধ রেখেছে ঠিকাদার। 

নির্ধারিত সময় পেরিয়ে এক মাস অতিবাহিত হলেও কাজ শেষ করার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও পানি জমে থাকায় চলমান বর্ষা মৌসুমে স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে। উপজেলা প্রকৌশলী বলছেন, ঠিকাদারকে দিয়ে কাজ শেষ করার চেষ্টা চলছে। তা সম্ভব না হলে চুক্তি বাতিল করে অন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হবে।

উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, ২০২৫ সালের ৩ নভেম্বর ঠিকাদার মাছুম বিল্লাহকে কাজ শুরুর জন্য কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) দেওয়া হয়। সে অনুযায়ী গত ১১ মে সংস্কার কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। এর মধ্যে উপজেলা প্রকৌশলী কয়েকবার তাগিদ দিলেও তিনি কাজ শেষ করতে পারেননি। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে থেকে রহিমানগর-কৈটবা-আমুজান সড়কের রহিমানগর বাজার অংশ পর্যন্ত ৩.৪ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটি সংস্কারের জন্য দুই পাশে ইট দিয়ে এজিং করা হয়েছে। বিভিন্ন স্থানে ইট ভেঙে রাখা হলেও কাজের কোনো অগ্রগতি নেই। সড়কটির শুরু থেকে রহিমানগর পর্যন্ত বেশ কয়েকটি স্থানে গর্ত ও পানি জমে আছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ পথচারীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি উপজেলা সদরে যাওয়ার প্রধান সড়ক হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। বিকল্প সড়ক ব্যবহার করলে প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়।

গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আবু রায়হান ও মিসবাহ উদ্দিন বলেন, ‘কয়েক মাস আগে সড়কের এজিং করা হলেও এরপর আর কোনো কাজ হয়নি। দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার হয়নি। বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকায় বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।’

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন বলেন, ‘গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা বর্তমানে কেশরকোট গ্রামের সড়ক ব্যবহার করে চলাচল করছেন। মন্ত্রীর বাড়ির সামনের এই সড়ক বহু বছর ধরে সংস্কার হয়নি। এখনো কাজ বন্ধ থাকায় এলাকাবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করতে হচ্ছে।’

সড়কের সংস্কার কাজ বন্ধ রাখার কারণ জানতে ঠিকাদার মাছুম বিল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কাজের মেয়াদ শেষ হলেও তিনি কাজটি সম্পন্ন করবেন। অর্থসংকটের কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি।’

এ সময় তিনি বলেন, ‘গত ১৭ বছর কোথায় ছিলেন? আপনি কি প্রধান প্রকৌশলী? কাজ সম্পর্কে এত প্রশ্ন করেন কেন?’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আলমগীর লিটনের সঙ্গে এ বিষয়ে কথা বলতে তার দপ্তরে গেলে তিনি জানান, ঠিকাদারকে দিয়ে কাজটি সম্পন্ন করানোর চেষ্টা করা হচ্ছে। ঠিকাদার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন কাজও করেন। সেখান থেকে বিল পেলে তিনি এ কাজ পুনরায় শুরু করবেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘সড়কটির সংস্কার কাজ শেষ না হওয়ায় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকেও চাপ রয়েছে। ঠিকাদারকে বারবার অনুরোধ করার পরও কাজ শেষ হয়নি। দ্রুত কাজ সম্পন্ন না হলে বিধি অনুযায়ী বিকল্প ঠিকাদারের মাধ্যমে অবশিষ্ট কাজ সম্পন্ন করা হবে।’

ফয়েজ/রিফাত/

রৌমারী সীমান্তে পুশইনের পর ২ জন নিখোঁজ, জানে না বিজিবি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:২৫ পিএম
রৌমারী সীমান্তে পুশইনের পর ২ জন নিখোঁজ, জানে না বিজিবি
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন করা বাংলাদেশি নাগরিকদের মধ্যে আরও দুইজনের খোঁজ মিলছে না। প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে দুই যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বিজিবি বলছে, ওই দুই যুবক কোথায় গেছেন, সে বিষয়ে তারা কিছু জানে না। নিখোঁজ হওয়ার ঘটনায় সীমান্তে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, একই উপজেলার ভুন্দুরচর সীমান্তে এখনও খোলা আকাশের নিচে অনিশ্চিত অবস্থায় দিন কাটাচ্ছেন পুশইনের শিকার আরও তিন যুবক।

জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে অবস্থানরত দুই ব্যক্তি ঝড়-বৃষ্টির মধ্যে ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে চলে যান। পরে বিজিবি খোঁজাখুঁজি চালালেও তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

নিখোঁজ দুই ব্যক্তি হলেন- ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কংশেরকুল এলাকার লিটন মিয়ার ছেলে মো. সজিব হোসেন (২৫) এবং একই গ্রামের মৃত শামসুল হকের ছেলে মো. হিমেল মিয়া (১৮)।

এদিকে, রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর সীমান্তে বিএসএফ কর্তৃক পুশইন করা আরও তিন যুবক অবস্থান করছেন।

তারা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কাউকান্দি গ্রামের জহিরুল ইসলাম (২৬), নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাওতা গ্রামের পারভেজ (২১) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাউছিয়া গ্রামের নাঈম মিয়া (২২)।

এর আগে গত ১৪ জুন ভোরে রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তে পৃথক দুটি ঘটনায় বিএসএফ নয়জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

এর মধ্যে শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ভারতের ঝালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী, তিন পুরুষ ও দুই শিশুসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। স্থানীয়দের বাধা এবং বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেননি। পরে তাদের শূন্যরেখায় অবস্থান করতে হয়।

গত বৃহস্পতিবার রাতে ওই ছয়জনের মধ্যে একই পরিবারের চার সদস্য- ময়মনসিংহের ভালুকা উপজেলার বেরুনিয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামের বিল্লাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার, পাঁচ বছর বয়সী মেয়ে ফাতেমা এবং পাঁচ মাস বয়সী শিশু ফাহিমকে মানবিক বিবেচনায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। বাকি ছিলেন সজিব ও হিমেল। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে তাদের আর ওই স্থানে দেখা যায়নি।

অপরদিকে, শৌলমারী ইউনিয়নের ভুন্দুরচর সীমান্তে অবস্থানরত জহিরুল, পারভেজ ও নাঈমের বিষয়ে জানা গেছে, তারা গত ১০ জুন সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে সুলতান নামের এক দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের গৌহাটিতে ট্রেনে ভ্রমণকালে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করলে ১৮৩ বিএসএফ ব্যাটালিয়নের মাইনকারচর ক্যাম্পের সদস্যরা গত ১৪ জুন ভোরে জিনজিরা নদীর সেতুর নিচ দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে। বর্তমানে তারা আন্তর্জাতিক মেইন পিলার ১০৬৬/৭-এস সংলগ্ন এলাকায় খোলা মাঠে অবস্থান করছেন।

এ বিষয়ে গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার মো. শফিকুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে সীমান্তে অবস্থানরত ওই দুই ব্যক্তিকে দেখা যাচ্ছে না। তবে তারা কোথায় গেছেন, সে বিষয়ে আমরা কিছু জানি না।’

সিরাজ/রিফাত/

ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০১:২৭ পিএম
ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের
ছবি: খবরের কাগজ

ফেনীতে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. আহসানুল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. সুমন (৪৫) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আহসানুল ইসলাম চট্টগ্রামের ভূজপুরের সিকদার খিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে ওই ট্রাকের হেলপার ছিল। আহত সুমন ফেনী সদর উপজেলার মধুয়াই এলাকার মো. মোস্তফার ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে মোহাম্মদ আলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় একটি ভ্যানেও চাপা দেয় ট্রাকটি। স্থানীয়রা ট্রাকের হেলপার আহসানুল ইসলাম ও ভ্যানচালক সুমনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহসানকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান।

এ বিষয়ে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তোফায়েল নিলয়/তামান্না রুপা/

দিনাজপুরে বিজিবির হাতে পুশব্যাক করা ৪ বাংলাদেশি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৫২ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০১:২৪ পিএম
দিনাজপুরে বিজিবির হাতে পুশব্যাক করা ৪ বাংলাদেশি
ছবি:খবরের কাগজ

দিনাজপুর সদর উপজেলার শংকরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশব্যাক করানো চারজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আনসার সদস্যরা তাদের আটক করার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন।

বুধবার (২৪ জুন) ভোর ৬টার দিকে সদর উপজেলার বোনতারা-গিলাবাড়ী এলাকার আত্রাই নদী সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

স্থানীয় সূত্র জানায়, শংকরপুর ইউনিয়নের সালকি ব্রিজ সংলগ্ন এলাকায় আনসার সদস্য আব্দুস সালাম ও জহুরুল ইসলামসহ স্থানীয়রা চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের ভাষা, আচরণ ও পরিচয় সংক্রান্ত তথ্যের মধ্যে অসঙ্গতি দেখা গেলে সন্দেহ আরও বাড়ে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর সেক্টরের অধীন ফুলবাড়ীর লেফটেন্যান্ট কর্নেল আরিফুজ্জামান আরিফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের যশোর জেলার বাসিন্দা বলে দাবি করেছেন। তারা কয়েকদিন আগে চিকিৎসার উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন।

তিনি আরও বলেন, ভারতে অবস্থানের পর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দেশে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। একপর্যায়ে আত্রাই নদীপথ ব্যবহার করে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তাদের বাংলাদেশ অভিমুখে পুশব্যাক করে।

বিজিবির অধিনায়ক জানান, আটকদের কাছে জাতীয় পরিচয়পত্রের কপি পাওয়া গেছে। তবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। তারা প্রকৃতপক্ষে যশোর জেলার বাসিন্দা কিনা, সে বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি তাদের আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সুলতান মাহমুদ/খাদিজা রুমি/

বাগাতিপাড়ায় বাবা-মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেল সন্তানের

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৪৬ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০১:০৪ পিএম
বাগাতিপাড়ায় বাবা-মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেল সন্তানের
ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় নিজ বাড়ির সামনে বাবার হাত ছেড়ে মায়ের দিকে ছুটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরের দিকে শিশুটির দাফন হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুটির নাম আয়েশা (৭)। শিশুটি ওই গ্রামের আব্দুল আলীমের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির বাবা ও স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে ক্লাস শেষে বাবার সঙ্গে একটি ব্যাটারিচালিত ভ্যানে বাড়ির দিকে রওনা হয় ওই শিশু। বাড়ির সামনে গাড়ি থামলে বাবা তাকে গাড়ি থেকে রাস্তার পাশে নামান। শিশুটিকে দাঁড়াতে বলে বাবা গাড়ি ভাড়া দিতে পকেট থেকে টাকা বের করছিলেন। ওই সময় শিশুটি মায়ের কাছে ফিরতে একাই দৌঁড়ে রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জখম হয়। পরে বাবা ও স্বজনরা শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সন্ধ্যায় মৃত্যু হয়।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান খবরের কাগজকে বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

কামাল মৃধা/থিওটোনিয়াস