ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে কুরাসাওয়ের হয়ে ইতিহাস গড়লেন যে নারী শিশু একাডেমির নেতৃত্বে কি এখনো শিশুসাহিত্যিক ফিরিয়ে আনার সময় আসেনি! আশুরার শিক্ষায় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় এসওএস চিলড্রেন’স ভিলেজেস বাংলাদেশের সঙ্গে সেন্ট্রোর অংশীদারিত্ব নবায়ন জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়তে কিশোরীদের নেতৃত্বে ‘দুর্বার কন্যা’ মডেল বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত একজন ক্লান্ত মানুষের জন্য আশ্বাসের বাণীটি কী জানেন? রোহিঙ্গাদের সম্পদে পরিণত করুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা সমিতিতে ‘শ্রুতি সম্ভার’ সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি প্রিয়াঙ্কার কড়া বার্তা… 'হামে ৩০০ শিশুর মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী কেন পদত্যাগ করলেন না?' ‘জুলাই চেতনা বিক্রিকারীদের অনেকেই এখন রিকশা ছেড়ে প্রাডোতে চড়েন’ আগামী ৫০ বছরেও আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ: এমপি মাহবুবুর রহমান সুপার কম্পিউটিংয়ের লড়াইয়ে শীর্ষে চীন শিক্ষক বিল্লাল হোসাইনের চিরকুট প্রকাশের দাবিতে বিক্ষোভ ব্রাজিলের কাছে হেরেও নকআউটের আশায় স্কটল্যান্ড গাজীপুরে অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ার অভিযোগ, কর্মস্থলেই মৃত্যু; বিক্ষোভ যমুনায় গোসলে নেমে দুই মাদরাসাছাত্রের মৃত্যু ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, হাসপাতালে ১৯৮ প্রশ্নফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পার্বতীপুরে পুকুরে ডুবে একই পরিবারের তিনজনের প্রাণহানি বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ২টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদরাসা পরিচালকের ১০ বছরের সাজা প্রথম আফ্রিকান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে মরক্কো স্কলাসটিকায় ‘এ’ লেভেলের শিক্ষাসমাপনী মার্তিনেস ও মেসিকে নিয়ে স্কালোনির বিশেষ পরিকল্পনা চট্টগ্রাম মহানগরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৫ লাখ ৬৪ হাজার শিশু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, চলছে উদ্ধারকাজ

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ১৬ মার্চ ২০২৬, ১০:৩৪ এএম
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা, আহত ৩ পুলিশ সদস্য
ছবি: খবররে কাগজ

নারায়ণগঞ্জ শহরে মাদকবিরোধী অভিযানে দুর্বৃত্তদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় রেল পুলিশের এক কর্মকর্তাকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। 

রবিবার (১৫ মার্চ) বিকেলে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের চিহ্নিত মাদক স্পট দুই নম্বর রেলগেইটের থান কাপড় মার্কেট এলাকায় বিকেলে মাদকবিরোধী অভিযানে নামে রেলওয়ে পুলিশ সদস্যরা। অভিযান চলাকালে এক মাদককারবারিকে আটক করা হলে তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়। একপর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে হামলা চালিয়ে আটক মাদককারবারিকে ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারীরা এসআই মিজানসহ পুলিশ সদস্যদের মারধর করে।

খবর পেয়ে সদর থানা পুলিশ আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়।

এদিকে রেল পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত তিন মাদককারবারিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। 

তিনি জানান, এ ঘটনায় মামলাসহ আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় মাদকবিরোধী অভিযান শুরু করেছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত তিন মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বিল্লাল/রিফাত/

শিক্ষক বিল্লাল হোসাইনের চিরকুট প্রকাশের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৬:০৩ পিএম
শিক্ষক বিল্লাল হোসাইনের চিরকুট প্রকাশের দাবিতে বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

নরসিংদীতে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইনের মৃত্যুর রহস্য উদঘাটন এবং তার রেখে যাওয়া কথিত চিরকুট প্রকাশের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৫ জুন) বিকাল তিনটায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিবপুর মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করে। পরে তারা বিদ্যালয়ের প্রধান ফটক অবরুদ্ধ করে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা বিল্লাল হোসাইনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং চিরকুটের বিষয়বস্তু জনসম্মুখে প্রকাশের দাবি জানায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শিবপুর উপজেলার কলেজ গেট এলাকার ওই স্কুলসংলগ্ন ভাড়া বাসা থেকে সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইনের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শিবপুর মডেল থানা পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে দাবি করে, তিনি একটি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।

তবে ঘটনার সাত দিন পার হলেও ওই চিরকুটে কী লেখা ছিল, আত্মহত্যার পেছনে কোনো কারণ উল্লেখ করা হয়েছিল কি না-এসব বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে নেটিজিন সহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

চিরকুটের বিষয়বস্তু গোপন রাখার কারণ সম্পর্কে জানতে চাইলে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া খবরের কাগজকে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলার নথিতে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

শাওন খন্দকার শাহিন/এসএন

গাজীপুরে অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ার অভিযোগ, কর্মস্থলেই মৃত্যু; বিক্ষোভ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৫১ পিএম
গাজীপুরে অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ার অভিযোগ, কর্মস্থলেই মৃত্যু; বিক্ষোভ
কারখানার সামনে ক্ষুব্ধ শ্রমিকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে কালার কো লিমিটেড কারখানায় অসুস্থ এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে এলাকা।

শ্রমিকদের অভিযোগ, লিজা আক্তার নামে ওই শ্রমিক গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি, বরং রাতভর কাজ করতে বাধ্য করায় কর্মরত অবস্থাতেই তার মৃত্যু হয়।

এছাড়া একই রাতে শোভা নামে আরেক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে দাবি আন্দোলনকারীদের।

বৃহস্পতিবার সকাল থেকে অতিরিক্ত কর্মঘণ্টা, মানসিক চাপ ও হয়রানির প্রতিবাদে মাওনা-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।

তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি কারখানা কর্তৃপক্ষ।

পলাশ প্রধান/এসএন

যমুনায় গোসলে নেমে দুই মাদরাসাছাত্রের মৃত্যু

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
যমুনায় গোসলে নেমে দুই মাদরাসাছাত্রের মৃত্যু
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১ টার দিকে যমুনা নদীর পূর্বপাড় চরাঞ্চলের নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন–টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার হালিদাপাড়ার (ভদ্রশিমুল) জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) ও সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।

এ সময় জামালপুরের সরিষাবাড়ি উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩) জীবিত উদ্ধার হয়েছে। 

ভুক্তভোগীরা কাজিপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমীয়া ও হাফিজিয়া মাদরাসায় পড়শোনা করতেন।     

এ ব্যাপারে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় মাদরাসার তিন ছাত্র গোসলের জন্য নদীতে নেমেছিলেন। যমুনা নদীর স্রোতের কারণে দুজন নদীতে ডুবে যায় এবং একজন কোনো রকমে নদীর তীরে উঠতে পারে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে দুপুর বারটার দিকে দু'জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি ও নৌ-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজুল ইসলাম শিশির/এসএন

পার্বতীপুরে পুকুরে ডুবে একই পরিবারের তিনজনের প্রাণহানি

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম
পার্বতীপুরে পুকুরে ডুবে একই পরিবারের তিনজনের প্রাণহানি
খবরের কাগজ গ্রাফিকস

দিনাজপুর পার্বতীপুরের  মধ্যপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মধ্যপাড়া ভাদুরিয়া বাজার সংলগ্ন একটি পুকুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে দুই শিশু ও তাদের এক আত্মীয়া রয়েছেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া ভাদুরিয়া বাজার এলাকার তৌহিদের স্ত্রী আকলিমা খাতুন (২১), তার চাচাতো শ্বশুর দুলাল হোসেনের মেয়ে সুরভী আক্তার (৮) এবং দুলালী আক্তার (১০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান আকলিমা খাতুন। এ সময় তার সঙ্গে ছিল দুই শিশু সুরভী ও দুলালী। গোসলের একপর্যায়ে শিশু দুটি অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধারে পানিতে ঝাঁপ দেন আকলিমা খাতুন। কিন্তু সাঁতার না জানার কারণে তিনিও পানিতে ডুবে যান।

অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে আকলিমার স্বামী তৌহিদসহ পরিবারের সদস্যরা পুকুরপাড়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে তিনজনকে উদ্ধার করে দ্রুত একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শত শত মানুষ ভিড় করেন। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। একসঙ্গে একই পরিবারের তিনজনের প্রাণহানিতে পুরো এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে পার্বতীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। মরদেহের সুরতহাল শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সুলতান মাহমুদ/এসএন

চট্টগ্রাম মহানগরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৫ লাখ ৬৪ হাজার শিশু

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৫:১৩ পিএম
চট্টগ্রাম মহানগরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৫ লাখ ৬৪ হাজার শিশু
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চসিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আগামী ২৮ জুন চট্টগ্রাম মহানগরের প্রায় ৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নগরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা জানান।

তিনি বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নগরীর কোনো শিশুই যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।

তিনি জানান, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চসিকের ৪১টি ওয়ার্ডের সাতটি ইপিআই জোনের আওতায় ১ হাজার ৩২১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ২ হাজার ৬৫৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ৯২ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৪ লাখ ৭২ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

গত বছর এ কর্মসূচির সাফল্যের হার ছিল ৯৯ দশমিক ৯৭ শতাংশ। এবার শতভাগ সফলতার লক্ষ্য নিয়ে কাজ করছে চসিক বলে জানান মেয়র।

পথশিশুদের অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, নিয়মিত কেন্দ্রগুলোর পাশাপাশি বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে পথশিশুদেরও ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, যাতে কোনো শিশু বাদ না পড়ে।

আমান/