ঢাকা ১১ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সর্বশেষ
মার্তিনেস ও মেসিকে নিয়ে স্কালোনির বিশেষ পরিকল্পনা চট্টগ্রাম মহানগরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৫ লাখ ৬৪ হাজার শিশু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, চলছে উদ্ধারকাজ হামের প্রকোপ বাড়ছেই: এক দিনে ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫ বিশ্বকাপের উন্মাদনা, ফুটবল ফাইন্যান্সের বিস্ময় নারীবাদী সবুজ রূপান্তর ও টেকসই অর্থনীতিতে অবদানের স্বীকৃতি: পুরস্কার পেল তিন প্রতিষ্ঠান, বিশেষ সম্মাননায় দুজন যৌন হয়রানির বিচার দাবিতে চন্দ্রগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন বাংলাদেশে নতুন ‘সুপারগার্ল’ প্রধানমন্ত্রীর চীন সফর এবং সৌরবিদ্যুৎ চুক্তি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি রেটিংস ২০২৬-এ ইউল্যাবের সাফল্য ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগেই ফোনে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল নিখোঁজ সজীবকে উদ্ধার করলো গোপালগঞ্জ সদর পুলিশ আখাউড়ায় যানজট কমাতে উচ্ছেদ অভিযান পালাকার রুফটপ স্টুডিও বায়োপিক ছাড়া অভিনয়ে ফিরছেন না পপি বয়সভেদে মেকআপ যেমন হবে প্রস্রাবে ফেনা হওয়াকে অবহেলা নয় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র ভারতের ভ্রমণ ভিসার আবেদন ২৮ জুন থেকে শুরু বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের পটিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৫ লক্ষ্মীপুরে দুই মেয়ে ও মাকে কুপিয়ে হত্যা, হাসপাতালে আরেক মেয়ে ফেরাউনের লাশ পচেনি কেন জানেন? ১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআরে ‘নগদ’ পেমেন্ট ট্রাকচালক হোসেন হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ জুলাই চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে আগুন বিড়াল যদি কামড়ে দেয় সোনারগাঁয় কৃষকদের বিনামূল্যে বীজ-সার বিতরণ লিফটে আটকে গেলে

চট্টগ্রামে প্রশিক্ষণের নামে ৩০০ যুবকের সঙ্গে প্রতারণা

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ০৫ মে ২০২৬, ১০:৩১ এএম
চট্টগ্রামে প্রশিক্ষণের নামে ৩০০ যুবকের সঙ্গে প্রতারণা
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দরজায় তালা ঝুলছে। ছবিটি সোমবার উপজেলা পরিষদের একটি ভবন থেকে তোলা। ছবি:খবরের কাগজ

চট্টগ্রামের আনোয়ারায় সমাজসেবা অধিদপ্তরের নাম ভাঙিয়ে দক্ষতা উন্নয়নের নামে তিন শতাধিক যুবকের কাছ থেকে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ড্রাইভিং ও কম্পিউটার প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে এবং সরকারি অফিসের কক্ষ ব্যবহার করে এই প্রতারণা চালানো হয়। বর্তমানে ভুক্তভোগীরা সার্টিফিকেট বা টাকা না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নামে গত বছরের ১৭ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী ড্রাইভিং, কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য বিজ্ঞাপন প্রচার করলে ভুক্তভোগীরা সেখানে ভর্তি হন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের একটি কক্ষে অফিস খুলে প্রতিজন থেকে ১৪ হাজার ১০০ টাকা করে কোর্স ফি নেওয়া হয়। প্রতি ব্যাচে ২০ থেকে ২৫ জন করে প্রশিক্ষণার্থীও ভর্তি করা হয়। কিছুদিন প্রশিক্ষণের পর অফিসে তালা ঝুলিয়ে তারা পালিয়ে যায়। এমনকি তাদের মুঠোফোনও বন্ধ করে দেন।

ভুক্তভোগী কর্ণফুলীর শিকলবাহা এলাকার মোহাম্মদ আতিক বলেন, ‘আনোয়ারা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সাইট থেকে বিজ্ঞপ্তি পেয়ে গাড়ির ড্রাইভিং প্রশিক্ষণের জন্য সেখানে ভর্তি হয়েছিলাম। সমাজসেবা অফিসে এক মাস আমাদের ক্লাসও করান এম এ লতিফ নামে একজন প্রশিক্ষক। আমাদের ব্যাচে ২০ থেকে ২৫ জন জনপ্রতি ১৪ হাজার ৫৭৫ টাকা করে দিয়েছি। পরিচালক মো. আতাউল্লাহ মনির টাকা নেওয়ার পর থেকে সমাজসেবা অফিসের কক্ষে তালা ঝুলিয়ে তারা পালিয়ে গেছেন। আমাদের পরীক্ষাও নেননি, সার্টিফিকেটও দেননি। এ ঘটনায় আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’

কম্পিউটার প্রশিক্ষণ নিতে গিয়ে প্রতারণার শিকার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক এলাকার মোহাম্মদ জাবের, মোহাম্মদ আবেদ নূরসহ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার প্রায় শতাধিক যুবক।

মোহাম্মদ জাবের বলেন, ‘ভর্তির সময় ছয় হাজার ১০০ টাকা করে নেয় তারা। কিছুদিন ক্লাস করানোর পর থেকে বন্ধ রয়েছে। যাদের কক্ষে ক্লাস হতো তারাও বলতে পারছে না কোথায় গেছে।’ অপর শিক্ষার্থী আবেদ নূর বলেন, ‘দক্ষতা অর্জনের আশায় কম্পিউটার প্রশিক্ষণের জন্য ৩ হাজার টাকা দিয়ে ভর্তি হই। কোথায় ক্লাস, পরীক্ষা আর সার্টিফিকেট, কোনো কিছুর ঠিক নেই। কক্ষে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন প্রশিক্ষকসহ পরিচালক। এখন যারা পাশের কক্ষে রয়েছে, তারা বলছেন—তাদের সঙ্গে নাকি কোনো সম্পর্ক নেই। আর আমরা বিপাকে পড়েছি।

মোহাম্মদ নূর মিয়া নামে এক অভিভাবক বলেন, ‘সমাজসেবা অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ ও তাদের কক্ষে এসব কার্যক্রম চলত। এখন তালা ঝুলিয়ে তারা দায়সারা কথা বলছেন। মানুষ বিশ্বাস করে তাদের সন্তানদের দক্ষতা অর্জনের জন্য পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছে। প্রশাসনের উচিত সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।’

সমাজসেবা অফিস সূত্র জানায়, ২০১৯ সাল থেকে সমাজসেবা অধিদপ্তরের একটি কক্ষে লোগো ও সাইনবোর্ড ব্যবহার করে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র মো. আতাউল্লাহ মনির নামে এক ব্যক্তি প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। তাদের সঙ্গে তৎকালীন সমাজসেবা কর্মকর্তার সঙ্গে একটি চুক্তি হয়েছিল, যেটার মেয়াদ ২০২২ সালের দিকে শেষ হয়ে যায়। এরপর ধারাবাহিকভাবে কার্যক্রম চললেও ২০২৫ সালের ডিসেম্বর মাসে পালিয়ে যান এ ব্যক্তি। এরপর থেকে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। বন্ধের পর থেকে তাদের কাছ থেকে প্রশিক্ষণের জন্য টাকা দেওয়া প্রায় ৩০০ শিক্ষার্থী সার্টিফিকেট প্রদান, টাকা ফেরতসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে লিখিতভাবে জানানো হয়েছে।

দক্ষতা উন্নয়নের ড্রাইভিং প্রশিক্ষণে টাকা নিয়ে ক্লাস না করা, সার্টিফিকেট প্রদানসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভুক্তভোগী মো. এমরান, শরৎ দত্ত, মোহাম্মদ আতিক, মো. মানিক, মো. রায়হান নামে কয়েকজন যুবক গত ১৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এখনো এর কোনো সুরাহা মিলেনি বলে অভিযোগ তাদের।

জানতে চাইলে আনোয়ারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিজোয়ান উদ্দিন বলেন, ‘সমাজসেবা অধিদপ্তরের একটি কক্ষে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র নামে যুবকদের প্রশিক্ষণ দেওয়া হতো। তাদের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। গত ডিসেম্বর মাসে তাদের সব কার্যক্রম বন্ধ করে চলে যায়। এরপর থেকে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আসতে থাকে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগের বিষয়ে জানতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মোহাম্মদ আতাউল্লাহ মনিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন বলেন, ‘ঘটনাটি জেনেছি। উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

যৌন হয়রানির বিচার দাবিতে চন্দ্রগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম
যৌন হয়রানির বিচার দাবিতে চন্দ্রগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন
যৌন হয়রানির প্রতিবাদ ছাত্র-ছাত্রীদের মানববন্ধন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে লক্ষ্মীপুর -নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ছাত্র-ছাত্রীরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। ছাত্রছাত্রীরা যৌন হয়রানির প্রতিবাদ ও যৌন হয়রানির সাথে জড়িত সিএসজি অটোরিকশা চালককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ সময় সড়কে চলাচলকারী যানবাহন আটকে পড়ে প্রায় দুই কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়। 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে জড়িত পিএসজি অটোরিকশা চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়।

জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার জন্য অজ্ঞাত পরিচয়ে একটি সিএনজি অটো রিকশায় উঠে। কিছুদূর যাওয়ার পর ঐ সিএনজি চালক তাকে যৌন হয়রানি শুরু করে। এক পর্যায়ে তাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই ছাত্রী প্রাণ বাঁচাতে কলেজ রোডে চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ঝাঁপ দিয়ে পড়ে আহত হয়। উপস্থিত জনতা আহত স্কুলছাত্রীকে  উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে। 

এ ব্যাপারে ছাত্রীর পরিবার চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোরশেদ আলম জানান, বিভিন্ন সিসি ক্যামেরার ভিডিও ফুটের সংগ্রহ করে সিএসবি অটোরিকশা  ও এর চালককে চিহ্নিত করে গ্রেপ্তার করার চেষ্টা করছে। 

মোহাম্মদ রফিকুল ইসলাম/এসএন

 

নিখোঁজ সজীবকে উদ্ধার করলো গোপালগঞ্জ সদর পুলিশ

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৪:২০ পিএম
নিখোঁজ সজীবকে উদ্ধার করলো গোপালগঞ্জ সদর পুলিশ
ছবি: খবরের কাগজ
দীর্ঘ এক মাসেরও বেশি সময় নিখোঁজ থাকার পর অবশেষে মানসিক ভারসাম্যহীন যুবক সজীবের সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশের নিরলস প্রচেষ্টা, আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টায় সজীবকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
 
সজীব গোপালগঞ্জ শহরের পুরাতন মানিকদাহ এলাকার বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন হলেও অত্যন্ত শান্ত স্বভাবের। দিনের অধিকাংশ সময় তিনি সদর থানার আশেপাশে ঘোরাফেরা করতেন। পুলিশ বা ইউনিফর্ম পরিহিত কাউকে দেখলেই তিনি স্যালুট দিতেন, যা সবার কাছে তাকে বিশেষভাবে পরিচিত করে তুলেছিল।
 
গত ১৫ মে থেকে সজীবকে থানার আশেপাশে দেখা যাচ্ছিল না। তার মা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে ২০ মে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 
 
জানা গেছে, সজীবকে খুঁজে বের করতে গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ রাজধানীর রমনা, শাহবাগ, পল্টন ও মতিঝিলসহ একাধিক থানার সঙ্গে যোগাযোগ করেন। সজীবের বর্ণনা ও তথ্য সংশ্লিষ্ট থানাগুলোতে পাঠানো হয়। পাশাপাশি ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) নিউজপোর্টালে সজীবের সন্ধান চেয়ে সংবাদ প্রকাশ করা হয় এবং ডিএমপি কন্ট্রোলরুমের মাধ্যমে ট্রাফিক ও ক্রাইম বিভাগে ওয়্যারলেস বার্তা পাঠানো হয়।
 
তদন্ত চলাকালীন ব্লগার আরিফ হায়দার একটি ভিডিও ব্লগ প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, সজীব পুলিশের পোশাক পরে ঢাকার মগবাজার ফ্লাইওভার এলাকায় ট্রাফিক ডিউটি করছেন এবং নিজেকে ‘সজীব পুলিশ’ হিসেবে পরিচয় দিচ্ছেন।
 
ভিডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ সদর থানার একটি বিশেষ টিম ঢাকায় আসে। তারা মগবাজার, রমনা, পল্টন, মালিবাগ, কাকরাইলসহ বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালায়। তবে সজীবের কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে হতাশ হয়ে গোপালগঞ্জে ফিরে আসে।
 
পরে ব্লগার আরিফ হায়দারের সঙ্গেও যোগাযোগ করে সম্ভাব্য তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। 
 
অবশেষে ধারাবাহিক অনুসন্ধান ও দূরদর্শী পদক্ষেপে, গত ২৪ জুন বিকালে সজীবের সন্ধান পাওয়া যায়। পরে তাকে নিরাপদে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
 
এ সময় গোপালগঞ্জ সদর থানা পুলিশ ফুল দিয়ে সজীবকে বরণ করে নেয় এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার পুনর্মিলনের আনন্দ ভাগাভাগি করে।
 
গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ খবরের কাগজকে জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা সজীবকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করেছে। পুলিশের প্রত্যাশা, সজীব ও তার পরিবার ভবিষ্যতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করবে। সজীবকে উদ্ধারে পুলিশের এই আন্তরিক উদ্যোগ মানবিক পুলিশিংয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। 
 
বাদল সাহা/থিওটোনিয়াস

আখাউড়ায় যানজট কমাতে উচ্ছেদ অভিযান

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম
আখাউড়ায় যানজট কমাতে উচ্ছেদ অভিযান
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরে যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে সড়কবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিলউদ্দিন মাহমুদের নেতৃত্বে অভিযানে ফুটপাত দখল করা হকারদের সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে পার্কিং করা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

অভিযানে আখাউড়া থানা পুলিশের একটি দল প্রশাসনকে সহযোগিতা করে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কবাজার এলাকায় ফুটপাত দখল ও অপরিকল্পিত যানবাহন পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। এতে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিলউদ্দিন মাহমুদ বলেন, “উচ্ছেদ হওয়া হকারদের প্রশাসনের উদ্যোগে অন্যত্র পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শহরের যানজট কমাতে এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”

প্রশাসনের এ উদ্যোগে শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ার পাশাপাশি যানজট পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

জুটন বনিক/তামান্না রুপা/

চট্টগ্রামের পটিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৫

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:০৮ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৩:৪১ পিএম
চট্টগ্রামের পটিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৫
ছবি:খবরের কাগজ

চট্টগ্রামের পটিয়ায় বাইপাস সড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বান্দরবান থেকে চট্টগ্রামগামী পূর্বানী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা পাঁচ যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা চালান। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

রাফিউল আলভী/খাদিজা রুমি/

লক্ষ্মীপুরে দুই মেয়ে ও মাকে কুপিয়ে হত্যা, হাসপাতালে আরেক মেয়ে

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৩:০০ পিএম
আপডেট: ২৫ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
লক্ষ্মীপুরে দুই মেয়ে ও মাকে কুপিয়ে হত্যা, হাসপাতালে আরেক মেয়ে
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত মেজ মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে রায়পুর পৌরসভার ৩নং ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা দীর্ঘ কয়েক বছর ধরে রায়পুরায় ভাড়ায় থাকেন।

নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আহত ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

তবে কী কারণে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা কেউ বলতে পারেনি।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়রা অজ্ঞাত এক যুবককে গণপিটুনি দিয়েছেন। তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে উত্তেজিত জনতার ইটপাটকেলে পুলিশে ছয়-সাতজন সদস্য আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শাহীনুর তার সন্তানদের নিয়ে ঘটনাস্থলে ভাড়া বাসায় থাকেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহীনুর ওই বাসায় বসবাস করে আসছেন। সকালে তিন মেয়েসহ শাহীনুরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক যুবককে গণপিটুনি দেয়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, হাসপাতালে ৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এরমধ্যে দুই মেয়ে ও তাদের মা মারা গেছেন। তার এক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের সবার শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া অভিযুক্ত একজনকে গণপিটুনি দিয়ে আহত করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, 'তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। তাকেও সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তামান্না রুপা/অমিয়/