ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
মাঠে হেঁটেই সফল মেসি রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার উপদেষ্টা জাহেদের ফেরা ছিল তার নিজের সিদ্ধান্ত: জয়সওয়াল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন পর্তুগালের একাদশে ২ পরিবর্তন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে রেকর্ড তেল রপ্তানির তথ্য দিলেন ট্রাম্প কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মানববন্ধন আলোচিত কৃষক কবির হোসেন আর নেই ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন আদব মানুষকে সম্মানিত করে, আদবহীনতা মর্যাদা নষ্ট করে: ছারছীনার পীর ছাহেব কারা পাবেন হেদায়েতের এই পরম নিয়ামত? রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে আইনজীবী বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কড়া বক্তব্য দিলেন এমপি রেহানা রানু টিআর-কাবিটা প্রকল্পে অনিয়মের তদন্ত চলছে: ত্রাণমন্ত্রী এক অর্থবছরে প্রবাসী আয় ৩০.৩২ বিলিয়ন ডলার: প্রবাসী কল্যাণমন্ত্রী ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী ডিজিটাল নকল প্রতিরোধে কঠোর নজরদারির আহ্বান শিক্ষামন্ত্রীর শিশুর নিরাপত্তা নিশ্চিত না হলে সাত দশকের অগ্রগতির দাবি প্রশ্নবিদ্ধ: সিরাজুল ইসলাম চৌধুরী মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদ কক্ষের শৃঙ্খলা নিয়ে উদ্বেগ বিরোধীদলীয় নেতার

মামুনকে হত্যার পর জানাজায় অংশ নেয় বন্ধু শাহেদ

প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৩:৪২ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৪, ০৩:৫৬ পিএম
মামুনকে হত্যার পর জানাজায় অংশ নেয় বন্ধু শাহেদ
আব্দুল্লাহ আল মামুন ও শাহেদ

কক্সবাজার সদরে কালীরছড়া এলাকায় ঈদগাঁও মাঠে নিয়ে শ্বাসরোধ করে বন্ধু আব্দুল্লাহ আল মামুনকে হত্যার পর তার জানাজায় অংশ নেয় শাহেদ।

বুধবার (১০ জুলাই) দুপুরে তাকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানান র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)-১৫এর উপ-অধিনায়ক মো. শরীফ আহসান। 

তিনি জানান, এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় আব্দুল্লাহ আল মামুনের। বন্ধু মামুনের প্রেমিকার সঙ্গে পরিচয় হয় শাহেদের। সেই পরিচয়ের পর বন্ধু মামুনের অজান্তে তার প্রেমিকার সঙ্গে গোপনে গোপনে কথা হয় শাহেদের। এরপর মামুনকে বাদ দিয়ে শাহেদের প্রেমে পরে তরুণী। শাহেদ তরুণীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ও ভিডিও মামুনের মোবাইল ফোনে শেয়ার করে। এতে তরুণী ক্ষিপ্ত হয়ে শাহেদের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে। এতে শাহেদ ক্ষিপ্ত হয়ে মামুনকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী, চকরিয়া থেকে এক লাখ টাকায় সন্ত্রাসী ভাড়া করেন শাহেদ। রবিবার রাতে সদরের খরুলিয়ার বাসা থেকে ডেকে মোটরসাইকেলে মামুনকে সঙ্গে নিয়ে ঈদগাঁও মাঠের দিকে রওনা দেয় শাহেদ। সেখানে আগে থেকে প্রস্তুত ভাড়াটিয়া সন্ত্রাসীরা মোটরসাইকেল থামিয়ে মামুনকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর রামুর রশিদ নগর এলাকায় রেললাইনের পাশে লাশ ফেলে তার মোবাইলটি নিয়ে চলে যায় শাহেদ।

তিনি আরও জানান, পরে মামুনের জানাজায় অংশ নেয় শাহেদ। এ ছাড়াও প্রশাসনকে নানা তথ্য দিয়ে সহযোগিতা করে। কিন্তু মামুনের আচরণ সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মামুনকে হত্যার বর্ণনা দেয়।

পরে সোমবার (৮ জুলাই) হাত-পা বাঁধা অবস্থায় মামুনের লাশ উদ্ধার করে পুলিশ।

মুহিববুল্লাহ মুহিব/জোবাইদা/অমিয়/

নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত
এ.কে.এম. আরিফ উদ্দিন। ছবি: সংগৃহীত

নারীর সঙ্গে অসামাজিক কর্মকাণ্ড ক্ষমতার অপব্যবহার ও অর্থনৈতিক দুর্নীতির অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, এ.কে.এম. আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ সংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এতে সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দপ্তর আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানব সম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষে তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।

এদিকে প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। দপ্তর আদেশে বলা হয়েছে, এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।

অন্তরা/

সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
গ্রেপ্তার মো. আব্দুস ছালাম। ছবি: খবরের কাগজ

পাবনার সাঁথিয়ায় ১৫ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে জাম দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. আব্দুস ছালাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার, আব্দুস ছালাম উপজেলার ধোপাদাহ ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ওই কিশোরীর মা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঢাকায় যান। বাড়িতে কিশোরীটি একাই ছিল। এ সুযোগে প্রতিবেশী আব্দুস ছালাম গত ১৭ জুন বিকেল চারটার দিকে কিশোরীকে জাম খাওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না বলার জন্য তিনি মেয়েটিকে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

গত ১৯ জুন বিকেলে ভুক্তভোগীর মা ঢাকা থেকে বাড়ি ফিরলে, ২০ জুন (শনিবার) বিকেলে কিশোরীটি তার মায়ের কাছে কান্নাকাটি করে ঘটনার বিস্তারিত প্রকাশ করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোশ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অবশেষে ভুক্তভোগী পরিবার নিরুপায় হয়ে ২১ জুন সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ এজাহারটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় একটি মামলা করে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মামলাটি নেওয়া হয়েছে। পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামি আব্দুস
ছালামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

জুয়েল/নাঈম

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৫৭ পিএম
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মো. আইয়ুব। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মো. আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

রবিবার (২১ জুন) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা মো. আইয়ুব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল ভোর ৬টার দিকে দুরছড়ি এলাকায় তার ভগ্নিপতি শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে এবং অভিযান শেষে আইয়ুবকে হেফাজতে নেয়। অভিযান শেষে র‌্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চট্টগ্রামে নিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার বলেন, র‌্যাবের একটি বিশেষ টিম বাঘাইছড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আইয়ুবকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে গেছে। সেখানে মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

জিয়াউর রহমান জুয়েল/অন্তরা/

গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১০:৫৭ এএম
গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা
ছবি: খবরের কাগজ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে প্রশাসনের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আটক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় মাদক ব্যাবসায়ীরা।

হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) বিকেলে দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়া এশিয়া বোর্ডিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গাঁজাসহ আশীষ চন্দ্র শীল (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আশীষ চন্দ্র শীলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।

একই অভিযানে দৌলতদিয়া পুড়াভিটার চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সাল (২৪) কে মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

পরে তাকে হ্যান্ডকাফ পরানো হলে মাদক ব্যবসায়ীরা অভিযানকারী দলের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা হ্যান্ডকাফসহ আটক ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়।

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খান বলেন, “অভিযানে দুইজনকে মাদকসহ আটক করা হয়। একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। অপর আসামি ফয়সালকে মাদক ও নগদ টাকাসহ আটক করা হয়েছিল। তাকে হ্যান্ডকাফ পরানোর পর পুড়াভিটার সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।”

রাজবাড়ী মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, ছি‌নি‌য়ে নি‌য়ে যাওয়া আসামি ফয়সাল‌কে এখ‌নো গ্রেপ্তার করা যায়নি।

সুমন বিশ্বাস/তামান্না রুপা/

মোহনগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
মোহনগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ
ধর্ষণ মামলার পর থানায় আত্মসমর্পন করেন পলাতক আসামি ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদার

নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছর বয়সী শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মো. মহন তালুকদার।

শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ১টার দিকে মোহনগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

এ সময় স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আত্মসমর্পণ করেছেন।’

মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত মহন তালুকদার গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এ বিষয়ে বেশ কয়েকটি পোস্ট করেন মহন। পুলিশ এতদিন তাকে গ্রেপ্তার করেনি। ধর্ষণের অভিযোগের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও মামলার নথি থেকে জানা যায়, শিশুটির বাবা জীবিকার তাগিদে দেশের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করেন। মা স্থানীয়ভাবে বাসাবাড়িতে কাজ করে তিন মেয়েকে নিয়ে সংসার চালান। এরকম অবস্থায় গত বছরের ৯ ডিসেম্বর দুপুরে শিশুটির মা কাজের জন্য বাইরে গেলে ঘরে শিশুটি ও তার দুই ছোট বোন ছিল। এ সময় প্রতিবেশী মহন তালুকদার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখে।

ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, আসামি মহন তালুকদারকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

তামান্না রুপা/