ঢাকার কলোনি-আশুলিয়া মহাসড়কে চলন্তবাসে সাভার পরিবহনের এক যাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। চলন্তবাসে গণধর্ষণ মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, বাস চালক মো. আলতাফ (২৫), চালকের সহকারী মো. সাগর (২৪) ও চালকের আরেক সহকারী মো. রাব্বি (২১)।
অ্যালেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভিকটিম (২৬) ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন শুধুমাত্র ২ জন যাত্রী ছিলেন। কিছুক্ষণ পরে যাত্রীরা নেমে গেলে জোরপূর্বক এই নারীর সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় অভিযুক্তরা। পরে বাসটি ওই নারীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে এবং জোরপূর্বক গণধর্ষণ করে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডার পাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনকভাবে দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনা জানতে পারে এবং অভিযুক্তদের আটক করে।
পরে তাদেরকে আটক করে জেলা পুলিশকে জানালে সদর থানা পুলিশ আসামিদের হেফাজতে নেয়।
জুয়েল/নাঈম