ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
ইংল্যান্ডকে জিততে দিল না ঘানা মায়ের মৃত্যুতে দেশে ফিরে গেলেন ফ্রান্সের কোচ অতঃপর দেম্বেলে… প্রথমার্ধে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা বিশ্বকাপে ইরানের সফর নীতি নিয়ে নতুন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ফুটবলের ক্যানভাসে চিরযৌবন নেইমারে ভয় নেই স্কটল্যান্ডের মাঠে হেঁটেই সফল মেসি রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড পর্তুগিজ কিংবদন্তিতে ছাড়িয়ে শীর্ষে রোনালদো রোনালদোর বিশ্বরেকর্ড, প্রথমার্ধে উজবেকিস্তানের জালে ৩ গোল পর্তুগালের গোল করেই ইতিহাস গড়লেন রোনালদো ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছেন না হালান্ড তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার উপদেষ্টা জাহেদের ফেরা ছিল তার নিজের সিদ্ধান্ত: জয়সওয়াল কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন পর্তুগালের একাদশে ২ পরিবর্তন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি বিস্ফোরক সংকটে বন্ধ মধ্যপাড়া পাথরখনির উত্তোলন কার্যক্রম জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে রেকর্ড তেল রপ্তানির তথ্য দিলেন ট্রাম্প কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিশু নির্যাতন ও ধর্ষণবিরোধী মানববন্ধন আলোচিত কৃষক কবির হোসেন আর নেই ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন আদব মানুষকে সম্মানিত করে, আদবহীনতা মর্যাদা নষ্ট করে: ছারছীনার পীর ছাহেব কারা পাবেন হেদায়েতের এই পরম নিয়ামত? রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে ট্র্যাজেডি, পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণা, রিমান্ডে আইনজীবী বাংলাদেশের সঙ্গে ৫৮ দেশের বাণিজ্য ঘাটতি, শীর্ষে চীন ও ভারত: বাণিজ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে টোলের টাকা সিন্ডিকেটের পকেটে

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম
নারায়ণগঞ্জে টোলের টাকা সিন্ডিকেটের পকেটে
মোটরসাইকেল আরোহীর কাছ থেকে আলিম খান নামে একজন লাইনম্যান টাকা নিচ্ছেন। ইনসেটে মনির নামে আরেক লাইনম্যান। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা থেকে তোলা। ছবি: খবরের কাগজ

২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকা। ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে কুমিল্লা যাচ্ছিলেন অপূর্ব ইব্রাহীম নামে এক গণমাধ্যমকর্মী। টোলবক্সের লেনে তার সামনে দুটি গাড়ি। মানিব্যাগ থেকে টোলের টাকা বের করছিলেন। এ সময় কলাপাতা রঙের ভেস্ট পরা এক তরুণ এগিয়ে এলেন। জানালেন, টোলের টাকা তাকে দিয়ে সিরিয়াল ভেঙে চলে যাওয়া যাবে। এ জন্য তাকে দিতে হবে ২০ টাকা। কিন্তু তিনি কোনো রশিদ দেবেন না।

মোটরসাইকেল আরোহী অপূর্ব ইব্রাহীম বলেন, ‘মেঘনা টোলপ্লাজায় মোটরসাইকেলের জন্য ১৫ টাকা দিতে হয়। কিন্তু ওই তরুণ আমার কাছে ২০ টাকা চায়। আবার কোনো রিসিটও দেবে না। আমি তাকে সাফ বলে দিই, আপনাকে টাকা দেব না। এরপর টোলবক্সের টিকিট সরবরাহ করা ব্যক্তিকে ওই তরুণ সম্পর্কে জানতে চাই। তিনি জানান, ওরা স্বেচ্ছাসেবী। রিসিট ছাড়া টাকা চাওয়ার কথা জানালে তাকে চুপ থাকতে দেখা যায়।’

মোটরসাইকেল আরোহীর কাছ থেকে টোলবক্সের বাইরে টাকা চাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ মেঘনা টোলপ্লাজায় প্রতিদিনই ছোট-বড় সব ধরনের গাড়ি থেকে এভাবে টাকা তুলতে দেখা যায়। গাড়ির চালকরা টোল দিচ্ছেন ভেবে তাদের হাতে টাকা তুলে দেন। কিন্তু মানি রিসিট না দেওয়ায় ওই টাকা তাদের পকেটে চলে যায়। এতে টোল বাবদ আদায় হওয়া রাজস্বের একটি অংশ থেকে সরকার বঞ্চিত হয়, যার পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি।

স্থানীয়রা বলছেন, কর্তৃপক্ষের দুর্বল নজরদারির সুযোগকে কাজে লাগিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নিরাপত্তাকর্মী ও লাইনম্যানরা এখানে শক্তিশালী একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা বিভিন্ন গাড়ি বিশেষ করে মোটরসাইকেল ও প্রাইভেটকার থেকে প্রকাশ্যে টোলের টাকা নিয়ে নিজেদের পকেট ভারী করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেঘনা টোলপ্লাজায় ‘সুরক্ষা সিকিউরিটি ও লজিস্টিক লিমিটেডের পোশাক (ভেস্ট) পরা মনির, আলিম খানসহ ৪/৫ জন লাইনম্যান প্রকাশ্যে মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে রশিদ ছাড়াই টাকা আদায় করছেন। হাতেনাতে ধরা পড়ার পর প্রথমে তারা বিষয়টি ‘চা খাওয়ার টাকা’ বলে জানানোর চেষ্টা করেন। পরে অবশ্য খবরের কাগজের প্রতিবেদকের কাছে দুর্নীতির বিষয়টি স্বীকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক টোলপ্লাজার এক কর্মকর্তা বলেন, ‘এই দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এমনটি হয়ে আসছে। লাইনম্যানরা শুধু সামনের মুখ। তাদের পেছনে রয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যায়ের লোকজন।’ তিনি বলেন, ‘প্রতিদিন এই প্রক্রিয়ায় গড়ে অর্ধলক্ষ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। সে হিসেবে মাসে প্রায় ১৫ লাখ টাকা।’ এই কর্মকর্তার দেওয়া হিসেব অনুযায়ী, গত ১৭ মাসের হিসেবে আদায় করা টাকার পরিমাণ আড়াই কোটি টাকারও বেশি, যা সরকারের রাজস্ব খাতে জমা হয়নি।

মেঘনা টোলপ্লাজায় কথা হয় আরেক মোটরসাইকেল আরোহী রাজীব হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘রশিদ ছাড়া টাকা আদায় এখানকার নিত্যদিনের ঘটনা। রশিদ চাইলে নানা অজুহাত দেখানো হয়, কখনো ভয়ভীতি দেখানো, কখনো আবার অপমান করা হয়। বাধ্য হয়ে সাধারণ মানুষ টাকা দিয়ে চলে যান।’ তিনি বলেন, ‘এটা টোল নয়, এটা খোলা চাঁদাবাজি। সরকার যেখানে রাজস্ব সংকটে, সেখানে প্রকাশ্যে এমন লুটপাট চলা খুবই লজ্জাজনক।’

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সোনারগাঁয়ের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন বলেন, মেঘনা টোলপ্লাজায় সরকারি রাজস্ব ফাঁকির ঘটনা দুঃখজনক। এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে টোলপ্লাজার সুপারভাইজার মো. ফয়সাল বলেন, লাইনম্যানদের টোল আদায়ের কোনো এখতিয়ার নেই। কেন এই টাকা নেওয়া হয়েছে, তা খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। 

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ‘রশিদ ছাড়া টোল আদায় বেআইনি। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
সাঁথিয়ায় বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
গ্রেপ্তার মো. আব্দুস ছালাম। ছবি: খবরের কাগজ

পাবনার সাঁথিয়ায় ১৫ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে জাম দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. আব্দুস ছালাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুরে তাকে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার, আব্দুস ছালাম উপজেলার ধোপাদাহ ইউনিয়নের হলুদঘর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী কিশোরীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ওই কিশোরীর মা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ঢাকায় যান। বাড়িতে কিশোরীটি একাই ছিল। এ সুযোগে প্রতিবেশী আব্দুস ছালাম গত ১৭ জুন বিকেল চারটার দিকে কিশোরীকে জাম খাওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না বলার জন্য তিনি মেয়েটিকে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।

গত ১৯ জুন বিকেলে ভুক্তভোগীর মা ঢাকা থেকে বাড়ি ফিরলে, ২০ জুন (শনিবার) বিকেলে কিশোরীটি তার মায়ের কাছে কান্নাকাটি করে ঘটনার বিস্তারিত প্রকাশ করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোশ-মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অবশেষে ভুক্তভোগী পরিবার নিরুপায় হয়ে ২১ জুন সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ এজাহারটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় একটি মামলা করে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মামলাটি নেওয়া হয়েছে। পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামি আব্দুস
ছালামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

জুয়েল/নাঈম

রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৫৭ পিএম
রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
মো. আইয়ুব। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মো. আইয়ুবকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭।

রবিবার (২১ জুন) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুর্গম দুরছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা মো. আইয়ুব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল ভোর ৬টার দিকে দুরছড়ি এলাকায় তার ভগ্নিপতি শাহ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে এবং অভিযান শেষে আইয়ুবকে হেফাজতে নেয়। অভিযান শেষে র‌্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চট্টগ্রামে নিয়ে যায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার বলেন, র‌্যাবের একটি বিশেষ টিম বাঘাইছড়িতে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি আইয়ুবকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নিয়ে গেছে। সেখানে মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।

জিয়াউর রহমান জুয়েল/অন্তরা/

গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১০:৫৭ এএম
গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা
ছবি: খবরের কাগজ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে প্রশাসনের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আটক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় মাদক ব্যাবসায়ীরা।

হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) বিকেলে দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে দৌলতদিয়া এশিয়া বোর্ডিং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গাঁজাসহ আশীষ চন্দ্র শীল (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আশীষ চন্দ্র শীলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।

একই অভিযানে দৌলতদিয়া পুড়াভিটার চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবীর ছেলে ফয়সাল (২৪) কে মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

পরে তাকে হ্যান্ডকাফ পরানো হলে মাদক ব্যবসায়ীরা অভিযানকারী দলের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা হ্যান্ডকাফসহ আটক ফয়সালকে ছিনিয়ে নিয়ে যায়।

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খান বলেন, “অভিযানে দুইজনকে মাদকসহ আটক করা হয়। একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। অপর আসামি ফয়সালকে মাদক ও নগদ টাকাসহ আটক করা হয়েছিল। তাকে হ্যান্ডকাফ পরানোর পর পুড়াভিটার সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।”

রাজবাড়ী মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ অ‌ধিদপ্ত‌রের উপপ‌রিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, ছি‌নি‌য়ে নি‌য়ে যাওয়া আসামি ফয়সাল‌কে এখ‌নো গ্রেপ্তার করা যায়নি।

সুমন বিশ্বাস/তামান্না রুপা/

মোহনগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৩৯ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ১২:৫৮ পিএম
মোহনগঞ্জে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ
ধর্ষণ মামলার পর থানায় আত্মসমর্পন করেন পলাতক আসামি ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মহন তালুকদার

নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছর বয়সী শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মো. মহন তালুকদার।

শুক্রবার (১৯ জুন) রাত পৌনে ১টার দিকে মোহনগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

এ সময় স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আত্মসমর্পণ করেছেন।’

মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত মহন তালুকদার গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এ বিষয়ে বেশ কয়েকটি পোস্ট করেন মহন। পুলিশ এতদিন তাকে গ্রেপ্তার করেনি। ধর্ষণের অভিযোগের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও মামলার নথি থেকে জানা যায়, শিশুটির বাবা জীবিকার তাগিদে দেশের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করেন। মা স্থানীয়ভাবে বাসাবাড়িতে কাজ করে তিন মেয়েকে নিয়ে সংসার চালান। এরকম অবস্থায় গত বছরের ৯ ডিসেম্বর দুপুরে শিশুটির মা কাজের জন্য বাইরে গেলে ঘরে শিশুটি ও তার দুই ছোট বোন ছিল। এ সময় প্রতিবেশী মহন তালুকদার ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ভয়ে শিশুটি ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখে।

ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, আসামি মহন তালুকদারকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

তামান্না রুপা/

ধানমন্ডিতে শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৫৬ এএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:১০ এএম
ধানমন্ডিতে শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু
ছবি: প্রতীকী

রাজধানীর ধানমন্ডি এলাকায় রিক্তা আক্তার (১১) নামে এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জুন) সকাল ৬টার দিকে ধানমন্ডির ৯/এ, রোডের ৩৭ নম্বর ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। রিক্তা আক্তার কিশোরগঞ্জ জেলার শাহিনের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল (১৯ জুন) সকালে রিক্তা ধানমন্ডির ৯/এ, রোডের ৩৭ নম্বর ভবনের ছাদ থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ধানমন্ডির ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। 

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোছা. জান্নাতুল ফেরদৌসী জানান, আশপাশের লোকজন জানিয়েছে, ভবনের ছাদে থেকে পড়ে গুরুতর আহত হয়। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।