ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
প্যারাগুয়ে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে পরিবর্তনের আভাস ফ্রান্সে দাবদাহে ৬৮ হাজার পরিবার বিদ্যুৎহীন ৪৬ বছর বয়সে ফুটবল পায়ে ফিরছেন রোনালদিনহো নারীর জীবনে ইমপোস্টার সিন্ড্রোমের প্রভাব ‘না’ বলার শক্তি: সীমা নির্ধারণেই মানসিক স্বাধীনতার শুরু শিক্ষামন্ত্রীর গ্রামের সড়ক সংস্কার কাজ ঝুলে আছে, ভোগান্তিতে পথচারীরা রৌমারী সীমান্তে পুশইনের পর ২ জন নিখোঁজ, জানে না বিজিবি ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে প্রধানমন্ত্রী দিনাজপুরে বিজিবির হাতে পুশব্যাক করা ৪ বাংলাদেশি বাগাতিপাড়ায় বাবা-মায়ের সামনেই রিকশার ধাক্কায় প্রাণ গেল সন্তানের জয় পেলেও শিষ্যদের উন্নতির তাগিদ ক্রোয়াট কোচের চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড শরীয়তপুরে চাঁদাবাজি ও লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র সীতাকুণ্ডে চিরকুট লিখে মসজিদের ইমামের আত্মহত্যা চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা যুক্তরাষ্ট্রকে টপকে চীনের দখলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার সমর্থকদের আস্থা রাখতে বললেন ইংল্যান্ড কোচ নরসিংদীতে মৃত ভেবে গুমের চেষ্টা, মাইক্রোবাসচালক আটক ২০২৮ সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে: শিক্ষামন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী ১ মণ পেঁয়াজের দামে মিলছে না ১ কেজি গরুর মাংস নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সাজাচ্ছেন কিম, আসছে দানবীয় যুদ্ধজাহাজ চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প তাত্ত্বিক গবেষক অধ্যাপক ড. মাহবুবুল হক পপ গানে নিউ অরলিন্সের জ্যাজ ফিউশন, ‘ক্লাউডসেভ’ এর বাজিমাত আখতার-উল-আলম: সাংবাদিকতা, সাহিত্য ও জাতীয় চেতনার অগ্রসেনানী

মেট্রোরেলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, মৌখিকের তারিখ ঘোষণা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:৫০ পিএম
মেট্রোরেলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, মৌখিকের তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি-১১-এর আওতায় ১৫ আগস্ট অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বিভিন্ন পদের উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখও প্রকাশ করা হয়েছে। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার ২৭ আগস্ট থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৩০ আগস্ট পর্যন্ত।

পরীক্ষার সময়সূচি ডিএমটিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও এ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)।

বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সূচি দেখুন এখানে

তারেক/

চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:২৩ পিএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:২৪ পিএম
চাকরি দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, সপ্তাহে ২ দিন ছুটি
ছবি: সংগৃহীত

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিজনেস অ্যানালিস্ট বিভাগ অফিসার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুলাই পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে অ্যাপেক্স ফুটওয়্যারে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২২ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আরো পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১

আবেদন শুরুর তারিখ: ২২ জুন ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২২ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.apexfootwearltd.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড

পদের নাম: অফিসার

বিভাগ: বিজনেস অ্যানালিস্ট

পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: কর্পোরেট যোগাযোগ পদ্ধতি এবং তথ্য প্রবাহ ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা (গুলশান-১)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডে-কেয়ার পরিষেবা, এপেক্স পণ্যে এপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২২ জুলাই ২০২৬ 

তারেক/

প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৫১ পিএম
প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার (ক্যাশ/জেনারেল) পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২২ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ জুলাই পর্যন্ত। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২২ জুন ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল নিয়োগ: নির্ধারিত নয় 

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২২ জুন ২০২৬

আরো পড়ুন: ইস্টার্ন ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন নেওয়া শুরু

আবেদনের শেষ তারিখ: ১ জুলাই ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.mutualtrustbank.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: ব্রাঞ্চ কাস্টমার সার্ভিস অফিসার (ক্যাশ/জেনারেল)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: গ্রাহক সেবায় দক্ষতা 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১ জুলাই ২০২৬ 

তারেক/

চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায়

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১১ পিএম
চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায়
ছবি: খবরের কাগজ

আমরা সবাই অল্পতে বেশি কিছু করতে চাই। আর এ বিষয়টিই আমাদের কাজে স্ট্রেস তৈরি করে থাকে। আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, তা হলে আপনি জেনে থাকবেন কাজের চাপ কতখানি হতে পারে। একই সঙ্গে অর্থ বিনিয়োগের ঝক্কি-ঝামেলা সম্পর্কে ধারণা থাকার কথা। আর যদি আপনার ভাগ্য ভালো থাকে আর আপনি গ্রাহক পেয়ে যান, তা হলে আপনাকে আবার উচ্চ প্রবৃদ্ধি নিয়ে মাথা ঘামাতে হবে। যাই হোক না কেন, কাজের মাঝে চাপ থাকবেই। স্ট্রেস কাটিয়ে উঠতে এখানে কিছু টিপস তুলে ধরা হলো–

ব্যবসায় আনন্দ খুঁজে নিন

যখন কাজের অনেক চাপ থাকবে, তখন আপনার টিমকে নিয়ে কোথাও খেতে চলে যান। বিরতি নিন, একটু ঘুরে বেড়ান। হয়তো এতে আপনার কাজের দেরি হবে কিন্তু এর ফলে আপনার যে মনোবল বৃদ্ধি পাবে, তাতে আপনি কাজ অনায়াসেই সেরে নিতে পারবেন।

কৌশলগত পরিকল্পনা করুন              

যখন কাজ অপ্রতিরোধ্য হয়ে ওঠে, তা আসলে হয় প্রতিদিনকার নিষ্ক্রিয়তার ফলে। এর কুফল কাটানোর জন্য এক কদম পেছনে গিয়ে চিন্তা করে নিন। সব বিভ্রান্তি থেকে দূরে গিয়ে আপনি বা আপনার টিম এক হয়ে কৌশল ও পরিকল্পনা ঠিক করে নিন।

অন্যকে দোষ দেবেন না

নেতারা উচ্চপর্যায়ে কাজ করতেই পারেন, কিন্তু নিজের টিমকে অনুৎসাহিত করে তো কোনো লাভ নেই। নিজের চাপ যদি পরিবার ও বন্ধুদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, তা হলে দিন শেষে আপনি একাকীই থেকে যাবেন। যদি আপনি চাপ সামলাতে না পারেন, তা হলে কোনো একভাবে তা আপনাকে বের করে দিতে হবে।

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

স্ট্রেসকে বের করে দিন

ক্যাফেইন আপনার মুডকে ভালো রাখবে এবং দিনের কাজে গতি আনতে সাহায্য করবে। চা খেলেও আপনার মন চাঙ্গা হয়ে উঠবে। তবে এগুলো বেশি বেশি করলে সুফল ততটা হবে না। এ জন্য ব্যায়াম করতে শিখুন, ধ্যান করুন, বাইরে ঘুরুন, নিজে নিজে কিছু বানান, কোনো খেলায় অংশ নিন বা কারও সঙ্গে কথা বলুন–যেটা আপনার কাজে আসে।

দরকার হলে কঠোর পরিশ্রম করুন, এমনিতে নয়

বিজনেস হুটহাট করে হয়। হয়তো আপনি কোনো পণ্য বানাচ্ছেন বা বিজনেসের প্রসার করছেন, এর মানে কিন্তু এই নয় যে আপনাকে সারাক্ষণ এগুলো নিয়েই পড়ে থাকতে হবে। যখন দরকার হবে তখন কঠোর পরিশ্রম করুন; আবার কাজ শেষ হয়ে গেলে পর্যাপ্ত বিরতিও নিতে হবে।

ক্লান্ত হলে হাল ছেড়ে দিন

যখন আপনি অধিক চাপ ও কাজের ফলে ক্লান্ত হয়ে যাবেন, তখন আপনার মাথায় আর কোনো আইডিয়া আসবে না, সেই সময় আপনি হাল ছেড়ে দিন। সত্যি সত্যি কাজের হাল ছেড়ে দিন, বাড়ি ফিরে যান বা অন্য যা ইচ্ছে হয় তাই করুন। যখন আপনি রিল্যাক্স করতে পারবেন, তখনই আপনি কাজের অনুপ্রেরণা পাবেন।

শেষ মুহূর্তের জন্য কাজ ফেলে রাখবেন না

আপনি এ ব্যাপারটি সব সময় নিয়ন্ত্রণ করতে পারবেন না ঠিকই, তবে চেষ্টা করলে তা অসম্ভব নয়। আর এটি নিয়ন্ত্রণ করা যতটা কঠিন মনে হবে, আসলে তা কিন্তু ততটা নয়। আগেভাগে কাজ শেষ করে রাখলে আপনি আরও বেশি রিল্যাক্স করার সুযোগ পাবেন এবং তা আপনাকে বিস্মিত করবে।

তারেক/

 

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে বড় নিয়োগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:০০ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০১:০৮ পিএম
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে ৪৩১ পদে বড় নিয়োগ
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ২১ পদে ৪৩১ জন কর্মী নিয়োগ দেবে। আবেদন করতে হবে অনলাইনে।

পদের নাম ও সংখ্যা

১. কম্পিউটার অপারেটর: ১টি

২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ২টি

৩. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৩টি

৪. লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি

৫. সহকারী লাইব্রেরিয়ান (ইউডিএ): ১টি

৬. গাড়িচালক: ৪টি

৭. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫৪টি

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

৮. হিসাব সহকারী (এলডিএ): ৩১টি

৯. সহকারী স্টোরকিপার: ১০টি

১০. সেলসম্যান: ১টি

১১. পানি পাম্পচালক/পাম্পচালক: ৩টি

১২. অফিস সহায়ক: ৩২টি

১৩. নিরাপত্তা প্রহরী: ৩টি

১৪. পোর্টার: ৮৭টি

১৫. পরিচ্ছন্নতাকর্মী: ১টি

১৬. কপিহোল্ডার: ২৩টি

১৭. সহকারী চেকার: ৬টি

১৮. মেকানিক (মেকানিক্যাল): ১টি

১৯. ইলেকট্রিশিয়ান: ১টি

২০. বাইন্ডার: ১৬২টি

২১. কাউন্টার (প্রেসের জন্য): ২টি

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখ)। তবে ২, ৩ ও ৮ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: আবেদন শুরু হয়েছে গত ১৮ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

পরীক্ষার ফি: ১৩ থেকে ১৬তম গ্রেডের পদের জন্য মোট ১১২ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডের পদের জন্য মোট ৫৬ টাকা জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: যারা এর আগে ২০২৩ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

*আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদনের বিস্তারিত জানতে পারবেন।

 

তারেক/

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০৪:১৭ পিএম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১
ছবি: খবরের কাগজ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে ১৩ থেকে ২০ গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ১১১। আবেদনের শেষ সময় আগামী ৫ জুলাই।

পদের নাম ও বিবরণ

১. সহকারী অধীক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

৩. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

৪. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৬. নকশাকার
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৭. ড্রাইভার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা।

৮. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৯. স্টোরম্যান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১০. কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১১. এমসি-২ (কম্পোজিটর)
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১২. এমসি-২ (রিডার)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১৩. কাউন্টার ক্লার্ক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা।

১৪. ট্রেসার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৭) ৯,০০০-২১,৮০০ টাকা।

১৫. বুক বাইন্ডার/টিএম (বাইন্ডার)
পদসংখ্যা: ৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

১৬. ডেসপাচ রাইডার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

১৭. ফটোকপি অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৮) ৮,৮০০-২১,৩১০ টাকা।

১৮. অফিস সহায়ক
পদসংখ্যা: ২৩
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

১৯. বাবুর্চি
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২০. সহকারী বাবুর্চি
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২১. মেস ওয়েটার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২২. নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২৩. মালি/গার্ডেনার
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

২৪. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা 

১৫ জুলাই ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে (২, ৪, ৫ ও ৮ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর)।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ থেকে ১৩ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)

১৪ থেকে ২৪ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)

আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ও সময়: ১৫ জুলাই ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত দেখতে এই ওয়েবসাইট ভিজিট করুন।

তারেক/