গ্রহ-নক্ষত্রের গতিবিধি আপনার জীবনকে কীভাবে প্রভাবিত করবে? আপনার ক্যারিয়ার, অর্থভাগ্য, প্রেমজীবন এবং স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
কর্মক্ষেত্র এবং পছন্দের ব্যক্তির কাছ থেকে সহযোগিতা পাবেন। আচরণ, সিদ্ধান্ত, কথাবার্তা সবকিছুতেই চটজলদি ভাব পরিহার করুন। প্রতিটি কাজ একাগ্রতার সঙ্গে করুন, তবেই লক্ষ্য অর্জনে সফলতা আসতে পারে। প্রেম ও রোমান্স শুভ।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। কর্মস্থলে কাজের অত্যধিক চাপ বাড়তে পারে। আকাঙ্ক্ষা অনুযায়ী কাজের জন্য বিকল্প পথ অনুসন্ধান করুন। পারিবারিক ও দাম্পত্য জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন। আপনার আর্থিক উন্নতির যোগ রয়েছে।
মিথুন | ২১ মে-২০ জুন
পারিবারিক বিষয়গুলো ইতিবাচক দিক দিয়ে চিন্তা করুন। কর্মস্থলে কাজের অত্যধিক চাপ বাড়তে পারে। আকাঙ্ক্ষা অনুযায়ী কাজের জন্য বিকল্প পথ অনুসন্ধান করুন। পারিবারিক ও দাম্পত্য জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন। আপনার আর্থিক উন্নতির যোগ রয়েছে।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
কল্পনাপ্রবণ মানসিকতা ও একটু গোপনীয়তা এ কর্কট রাশির জাতক-জাতিকার মধ্যে দেখা যাবে। পারিবারিকভাবে আপনার সহানুভূতিশীল মানসিকতা বৃদ্ধি পাবে। দৈনন্দিন জীবনযাপনে আপনার এলোমেলো মানসিকতার পরিবর্তন করার চেষ্টা করুন। আর্থিক যোগ শুভ। প্রেম ও রোমান্স শুভ।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
অনাকাঙ্ক্ষিত কোনো বাধা-বিপত্তি এলে পজিটিভ থাকার চেষ্টা করুন। আর্থিক জীবনে ব্যবসায়িক অংশীদার, পছন্দের মানুষ কিছুটা নিরাশ করতে পারে। ব্যবসায়ীরা সপ্তাহের শুরুতে কোনো সুসংবাদ পেতে পারেন। দাম্পত্য জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রেম ও রোমান্স শুভ।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
গাড়ি চালনা ও রাস্তা ক্রসিংয়ের সময় সতর্ক থাকার চেষ্টা করুন। পায়ের কোনো অংশে স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। দূরে যাত্রার সম্ভাবনা আছে। পেশাগত জীবনে সাফল্যের ইঙ্গিত রয়েছে। প্রেম ও রোমান্স শুভ।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
দৃঢ়, শান্ত ও নিরুদ্বেগ থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, সম্পদ গড়তে হলে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া খুব প্রয়োজন। পারিবারিক জীবনে আনন্দ উপভোগ করবেন। প্রেম ও রোমান্স শুভ। ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
সব ধরনের আবেগ, অস্থিরতা-উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক ও পেশাগত ক্ষেত্রে অগ্রগতিসাধনে আরও গভীরভাবে মনোযোগী হোন। ব্যক্তিগত জীবনে ব্যয় কমানোর চেষ্টা করুন। পারিবারিক ও দাম্পত্য জীবন উপভোগ করবেন। প্রেম ও রোমান্স শুভ। তবে আপনাকে আর্থিক শৃঙ্খলার ছক তৈরি করতে হবে।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
খামখেয়ালিপনা ত্যাগ করতে হবে। প্রাত্যহিক কাজকর্মে চাপ বাড়তে পারে। পারিবারিক ও পেশাগত দায়িত্বের মাঝে অস্থিরতা বাড়তে পারে। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রচুর শাকসবজি, ফল, মাছ গ্রহণ করুন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইতিবাচক থাকুন। আর্থিক যোগ শুভ।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কাজের চাপ বাড়বে। আর্থিক যোগ শুভ। আপনার প্রতিটি পরিকল্পনা বা পদক্ষেপ সফলতার মুখ দেখবে। পারিবারিক জীবন উপভোগ করবেন। প্রেম ও রোমান্স শুভ।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
কর্মজগতে আপনি নিজের মাঝে বাড়তি প্রাণশক্তি ফিরে পাবেন। আর্থিক যোগ শুভ। বিনিয়োগের জন্য অনুকূল সময়। শারীরিক ও মানসিকভাবে আনন্দে থাকার চেষ্টা করুন। প্রেম ও রোমান্স শুভ।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
ব্যক্তিগত বা কর্মসূত্রে ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে। দাম্পত্য ও পারিবারিক জীবনে আরও গভীর মনোনিবেশের প্রয়োজন রয়েছে। সৃষ্টিশীল কাজে যুক্তদের জন্য অনুকূল সময়। এ সপ্তাহে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।