২০২৬ সাল বৃষ রাশির জন্য স্থিতি, অর্থোন্নতি, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সম্পর্ক পরিপক্বতার বছর। বছরের প্রথমভাগে কিছু মানসিক টানাপোড়েন থাকলেও মে থেকে ডিসেম্বর পর্যন্ত সময় খুবই শুভ।
জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কাজের চাপ, দায়িত্ব বৃদ্ধি, ধীর গতি থাকবে। এপ্রিল ও মে মাসে নতুন সুযোগের আভাস, বিদেশ বা দপ্তর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জুন থেকে অক্টোবর পর্যন্ত ক্যারিয়ারের সেরা সময়। পদোন্নতি, বেতন বৃদ্ধি বা স্বীকৃতি মিলতে পারে এই সময়ে। ব্যবসায়ীদের জন্য ২০২৬ সাল খুব ভালো। হাসিমুখে কাজ করলে অনেক সাহায্য পাবেন।
বছরের প্রথম তিন মাস খরচ বেশি হবে। বিশেষ করে পরিবারে বা স্বাস্থ্যসংক্রান্ত খরচ। মে থেকে টাকা আসা শুরু। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। সেপ্টেম্বরের পর থেকে জমি-বাড়ি কেনা বা পুরনো ঋণ শোধের সময়। যারা বিদেশে থাকেন তাদের জন্য ২০২৬ অত্যন্ত লাভজনক। তবে মার্চ-এপ্রিলের মধ্যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সম্পর্কের ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হতে পারে, তবে মে থেকে আগস্ট পর্যন্ত প্রেমে স্থিতি, দাম্পত্য জীবনে শান্তি বিরাজ করবে। অবিবাহিতদের জন্য জুন থেকে নভেম্বর সময় বিয়ের প্রস্তাব বা নতুন সম্পর্ক আসবে। পুরনো সম্পর্ক আবার জোড়া লাগার সম্ভাবনাও আছে। বছরের শুরুতে পরিবারে জন্য মানসিক চাপ থাকতে পারে। জুনের পর বাড়ি কেনা, বিয়ে, ঘরে নতুন সদস্য আসার সম্ভাবনা রয়েছে। সন্তানদের পড়াশোনায় উন্নতি হবে।
জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গলা, থাইরয়েড, গ্যাস, ঘাড় বা কাঁধে ব্যথা হতে পারে। জুনের পর থেকে স্বাস্থ্য ভালো যাবে। যারা ডায়াবেটিক বা রক্তচাপের রোগী তারা মার্চ থেকে মে পর্যন্ত সতর্ক থাকুন। শুভ সময় হলো মে, জুন, জুলাই, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারি থেকে মার্চ এবং আগস্টের প্রথম ১৫ দিন সতর্ক থাকুন।
নিজের জেদ কমালে বড় লাভ পাবেন। ধৈর্য ধরে থাকলে ২০২৬ আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। ঘুম, পানি, হাঁটা - এই তিনটি অভ্যাস বজায় রাখলে স্বাস্থ্য ভালো থাকবে।