আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী। আসুন, জেনে নিই আজকের রাশিফল...
মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল)
আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক। কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে উন্নতির পথ প্রশস্ত করবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকা ভালো।
বৃষ (২১ এপ্রিল - ২১ মে)
মানসিকভাবে বেশ শান্ত অনুভব করবেন। প্রিয়জনের সঙ্গে ভালো সময় কাটবে। তবে ব্যবসায়ীদের আজ বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই শ্রেয়।
মিথুন (২২ মে - ২১ জুন)
আজ সৃজনশীল কাজে আপনার সাফল্য আসার যোগ রয়েছে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। শরীরের দিকে একটু নজর দিন, বিশেষ করে খাদ্যাভ্যাসে।
কর্কট (২২ জুন - ২২ জুলাই)
পরিবারের কোনো সমস্যার সমাধান হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। তবে অযথা তর্কে জড়িয়ে নিজের সময় নষ্ট করবেন না।
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট)
আপনার আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। নতুন কোনো কাজ শুরু করার জন্য দিনটি উপযুক্ত। সামাজিক কাজে আপনার সম্মান বাড়তে পারে। আর্থিক দিক শুভ।
কন্যা (২৪ আগস্ট - ২৩ সেপ্টেম্বর)
ব্যয় কিছুটা বাড়তে পারে, তাই বাজেটের দিকে খেয়াল রাখুন। কর্মক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো।
তুলা (২৪ সেপ্টেম্বর - ২৩ অক্টোবর)
ব্যক্তিগত জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন কোনো মোড় আসতে পারে। দূর ভ্রমণের পরিকল্পনা আজ সফল হওয়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক (২৪ অক্টোবর - ২২ নভেম্বর)
আজ আপনার পরিশ্রমের ফল পেতে পারেন। কর্মস্থলে পদোন্নতির কথা হতে পারে। স্বাস্থ্যের ছোটখাটো সমস্যা অবহেলা করবেন না।
ধনু (২৩ নভেম্বর - ২১ ডিসেম্বর)
আধ্যাত্মিক কাজে মন বসবে। ভাগ্য আজ আপনার সহায় হতে পারে। ব্যবসায়িক কোনো চুক্তি সম্পন্ন করার জন্য আজকের দিনটি শুভ।
মকর (২২ ডিসেম্বর - ২০ জানুয়ারি)
অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বিরত থাকুন। কাজের চাপে পরিবারকে সময় দেওয়া কঠিন হতে পারে। ধৈর্য ধরুন, দিনের শেষভাগে পরিস্থিতির উন্নতি হবে।
কুম্ভ (২১ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি)
আজ আপনার জন্য দিনটি আনন্দদায়ক। জীবনসঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ পেতে পারেন। যৌথ ব্যবসায় লাভের সম্ভাবনা আছে।
মীন (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ)
গোপন কোনো শত্রু আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, তাই সতর্ক থাকুন। তবে আপনার বুদ্ধিমত্তার জোরে সব বাধা কাটিয়ে উঠতে পারবেন।