আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল...
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
ব্যবসায়ীদের ভালো সময় যাবে। আয়-রোজগার বৃদ্ধি পাবে। পাশাপাশি পাবেন ঈদের উপহার। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে। বিদেশ যাত্রার যোগ। সম্মান বাড়বে। আয়-উন্নতি বাড়বে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
প্রশাসনিক কর্মকর্তাদের নতুন সুযোগ লাভ। আয়-রোজগারে অগ্রগতি হবে। চাকরিজীবী ও ব্যবসায়ীদের বকেয়া বিল আদায়ে আর্থিক সচ্ছলতা ফিরে পাবেন। মন ভালো হয়ে উঠবে। শেষার্ধে বিদেশ যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের দেশে আগমনের যোগ। পরিবার-পরিজনের সঙ্গে সুখ-শান্তি, বিদেশ যাত্রার যোগ প্রবল।
মিথুন | ২১ মে-২০ জুন
পরিকল্পনায় সফলতা পাবেন। বিদেশে বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন। মধ্যভাগে চাকরিজীবীদের আয়-রোজগার বৃদ্ধি পাবে। সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হনেন। শেষ দিকে বন্ধুরা একত্রে বাড়ি যেতে পারবেন। রোজগার বৃদ্ধি পাবে।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
ঝুঁকিপূর্ণ কোনো যাত্রা করবেন না। মধ্যভাগে ভাগ্য আপনার সহায় হবে। বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হবে। পারিবারিক আনন্দ উপভোগ করবেন।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
অংশীদারি ব্যবসায় সফলতা পাবেন। অপ্রত্যাশিত অর্থ লাভ। মধ্যভাগে পুরোনো ঋণ ও জাকাত-ফেতরা পরিশোধ করতে পারবেন। ব্যবসায়িক কাজের জন্য বিনিয়োগ করতে পারেন। ভাগ্য সহায় হলে এ সময়ে বিদেশেও বেড়াতে যেতে হবে। প্রিয়জনের কাছ থেকে বিশেষ উপহার পাবেন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
ভ্রমণে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য পাবেন। ব্যবসায়িক কাজে মধ্যভাগে অগ্রগতি। বস্ত্র ও অলঙ্কার ব্যবসায় কিছু রোজগার হবে। শেষ দিকে আর্থিক ক্ষেত্রে কিছু বাধা আসবে। ঘুরতে যেতে পারেন দূরে কোথাও। শরীর-স্বাস্থ্য ভোগাতে পারে।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। কাজে-কর্মে ছুটির আমেজ অনুভব করবেন লাগবে। এ সময়ে সব সহকর্মী একত্রে ইফতার করতে পারেন। নিজের সুখ-দুঃখগুলো ভাগাভাগি করতে পারেন। ঝুঁকি এড়িয়ে চলতে হবে।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
স্থাবর সম্পত্তি লাভের সুযোগ আসবে। নতুন গাড়ি কিনতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের এ সময়ে নতুন নতুন কাজের সুযোগ আসবে। সন্তানের সঙ্গে বেড়াতে যাওয়ার যোগ। সম্পর্কের গুরুত্বগুলো ধীরে ধীরে বুঝতে চেষ্টা করুন। দম্পতিরা এ সময়ে ঘুরতে যাওয়ার সুযোগ পাবেন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
যোগাযোগের ব্যবসায় ভালো রোজগার হবে। ই-কমার্স ব্যবসায়ীদের কাজের চাপ বৃদ্ধি। ছোট ভাই-বোনের সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা। আত্মীয় ও পরিবারের সবার সাহায্য পাবেন। প্রেম-ভালোবাসায় সফলতা। প্রেমিক যুগল ঈদের এ শুভ সময়ে বিয়ের সিদ্ধান্ত নেবেন। সন্তানের উচ্চশিক্ষায় অগ্রগতি।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
খুচরা পাইকারি ব্যবসায়ীদের বকেয়া আদায়ে অগ্রগতি। বৈদেশিক যোগাযোগে অগ্রগতি। প্রবাসী ছোট ভাই-বোনের আগমন হবে। পাড়া-প্রতিবেশীর সাহায্য পাবেন। গণমাধ্যম কর্মীদের ব্যস্ত সময় কাটবে। আত্মীয়ের সাহায্য পাবেন। যানবাহন ক্রয় করতে পারেন। কেউ আপনার প্রেমের আহ্বানে সাড়া দেবে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
ব্যক্তিজীবনে চলমান সব জটিলতা ও বাধা-বিপত্তি কাটতে শুরু করবে। ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্যে অগ্রগতির সময়। বিদেশ থেকে অর্থ লাভের যোগ। বৈদেশিক খাদ্যপণ্যের কারবারে ভালো রোজগার। আত্মীয়-কুটম্বের বিয়ের যোগ। সকল প্রকার মধ্যস্থতার কাজে অর্থ আসবে। ছোট ভাই-বোনের জন্য কেনাকাটা করতে পারেন।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
শুরুতে দূরের যাত্রা যোগ। রহস্যজনক ব্যয় হবে। প্রবাসী কারও সঙ্গে ঝামেলার আশঙ্কা। মধ্যভাগে বিদেশ যাত্রার যোগ প্রবল। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে। ব্যবসায় সফল হবেন। উচ্চশিক্ষার বিষয়ে ভালো সংবাদ পাবেন। খাদ্যপণ্য ব্যবসায়ীদের অপ্রত্যাশিত কিছু রোজগার হবে।