আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল...
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে সমস্যা তৈরি হতে পারে। কাজে সফলতা পাবেন। প্রেমের ক্ষেত্রে মন কষাকষি ও অভিমানের অবসান ঘটবে। অতিরিক্ত অর্থব্যয় হতে পারে।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
মানসিক কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে সহনশীলতা বাড়াতে হবে। অসতর্কতার কারণে আর্থিক ব্যয় হতে পারে।
মিথুন | ২১ মে-২০ জুন
স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। নতুন যোগাযোগ আপনার জীবনকে ভিন্নদিকে মোড় নিতে সাহায্য করবে। যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
পারিবারিক ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হবে। আজ কোনো আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। ব্যস্ততা বাড়বে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
আর্থিক, পারিবারিক ও সামাজিক সব বিষয়েই সাবধানে অগ্রসর হওয়া উচিত। কিছু অর্থব্যয়ের যোগ রয়েছে, যা অফেরতযোগ্য।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
চাকরি ক্ষেত্র অনেকটা শুভ । অনেকে দেশের বাইরে ভ্রমণের সুযোগ পাবেন। পেশাগত কাজে যথেষ্ট ব্যস্ত হয়ে পড়বেন।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
প্রেমে সফলতা পাবেন। অর্থক্ষতি থেকে সাবধান থাকবেন। মন-মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। জনকল্যাণমূলক কাজে গভীর আগ্রহবোধ করবেন। যাত্রা শুভ। অর্থপ্রাপ্তির যোগ আছে।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
নতুন যোগাযোগের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণের সুযোগ এলেও সাবধানে থাকা উচিত।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ সৃষ্টি হবে। কেউ নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন। আয়-ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হবে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। যোগাযোগ বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের চাপের জন্য স্বাস্থ্যের অবনতি হতে পারে।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
পেশাগত কাজে সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে কেউ নতুন সম্পর্কে জড়িয়ে পড়বেন। গুরুজনের সমস্যা আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে।