আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল...
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
সামাজিক মর্যাদা বাড়বে। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে। বিদ্যাক্ষেত্রে সফলতা পাবেন। হজমসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসাপ্রাপ্ত হবেন।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
কর্মক্ষেত্রে সুনাম ও প্রশংসা বাড়বে। বৈদেশিক ব্যাপারে লাভজনক ফলপ্রাপ্তি হতে পারে। কারও সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা। পড়াশোনার জন্য সময়টি উৎকৃষ্ট। প্রেমে সফলতা লাভ করবেন।
মিথুন | ২১ মে-২০ জুন
অর্থনৈতিক চাপ বাড়বে। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। পারিবারিক কারণে সাংসারিক দুশ্চিন্তা বাড়বে। তবে কাজকর্মের শৃঙ্খলা ও প্রতিষ্ঠালাভের সম্ভাবনা।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
মানসিক দুশ্চিন্তা বাড়বে। কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি। বন্ধুদের সহযোগিতা পাবেন। সন্তানের সাফল্য লাভের সম্ভাবনা আছে। আর্থিক অনিশ্চয়তা বাড়বে।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
আর্থিক সফলতা পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি লাভের সম্ভাবনা আছে। দূরদেশ ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে। মাতৃস্বাস্থ্য খারাপের আশঙ্কা আছে। শারীরিক বিষয়ে সমস্যা তৈরি হতে পারে।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
আত্মবিশ্বাস বাড়বে। কর্মে একটা অনিচ্ছা ও উদাসীন্য মানসিকতা বিরাজ করবে। আর্থিক যোগাযোগ শুভ। প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। যানবাহন চলাচলে সতর্ক থাকুন।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
অন্তর্দৃষ্টি গভীর হবে। আর্থিক বিষয় শুভ। ব্যবসায়িক যোগাযোগ শুভ। অন্তর্মুখী শক্তি বৃদ্ধি হওয়ার কারণে সফলতা পাবেন। প্রত্যাশা অনুযায়ী প্রেমে সফলতা কম পাবেন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
পুরোনো অনেক সমস্যা সমাধানে সফল হবেন। পেশা পরিবর্তনের সুযোগ পাবেন। বন্ধুত্বে দূরত্ব তৈরি হবে। সাংসারিক কারণে বিরক্তি ও মানসিক চাপ বাড়বে। আর্থিক বিষয় শুভ।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
মানসিক অস্থিরতা বাড়বে। প্রেম-ভালোবাসার সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। ভ্রমণের সুযোগ পাবেন। আর্থিক ব্যয় বাড়বে। শারীরিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
মানসিকভাবে সতেজ থাকার চেষ্টা করুন। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে। পেশাগত কাজে সম্মান পাবেন। পারিবারিক বিষয় নিয়ে অহেতুক দুশ্চিন্তা করবেন না।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
অনিশ্চয়তা বাড়বে। কাজকর্মে শৃঙ্খলা থাকা খুবই জরুরি। আর্থিক বিষয়ে পরিমিত বোধ থাকা প্রয়োজন। প্রিয় কারও সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
আশাবাদী মানসিকতা তৈরি হবে। আর্থিক বিষয় শুভ। ব্যবসায়িক সফলতা পাবেন। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। তবে শারীরিক বিষয় নিয়ে সমস্যা তৈরি হবে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন। যাত্রা শুভ।