আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী। আসুন, জেনে নিই আজকের রাশিফল...
মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল
মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে রাখুন। সফল মানুষেরা সময়ানুবর্তী। তাই সময়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। অতিরিক্ত স্পষ্ট কথা বলার জন্য ভুল বোঝাবুঝি বাড়বে। যানবাহন চলাচলে সতর্ক থাকা প্রয়োজন। যাত্রা শুভ।
বৃষ | ২১ এপ্রিল-২০ মে
প্রতিকূলতায় ইতিবাচক মনোভাব পোষণ করুন। প্রেমের বিষয় আপনার অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের আনুকূল্য পাবেন। মানসিক অস্থিরতা ও হতাশা নিয়ন্ত্রণে রাখতে হবে।
মিথুন | ২১ মে-২০ জুন
কর্মব্যস্ততা বাড়বে। সিদ্ধান্ত গ্রহণে অস্থিরতা বাড়বে। কাজে গতিশীলতা বাড়বে। শারীরিক অসুস্থতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পারিবারিক বিষয়ে সহমর্মিতা প্রকাশ করুন। ভ্রমণ শুভ।
কর্কট | ২১ জুন-২০ জুলাই
ইতিবাচক মানসিকতা প্রয়োজন। পারিবারিক বিষয়ে শুভ সংবাদ মানসিক আনন্দ দেবে। আপনার পরিচিত পরিমণ্ডলে আপনার সুনাম বাড়বে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে।
সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট
আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। স্বাভাবিক সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সমস্যায় পড়তে হবে। কুৎসা ও কানকথাকে প্রশ্রয় দেবেন না। অনেকেই দূর ভ্রমণের সুযোগ পাবেন।
কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
পরিকল্পিতভাবে সময়কে কাজে লাগান, সফলতা আপনার করায়ত্তে। পারিবারিক জীবনে মানিয়ে চলার চেষ্টা করুন। প্রিয়জনের সঙ্গে ইতিবাচক মনোভাব পোষণ করুন। ব্যবসায়িক কার্যক্রম বাড়বে।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
অর্থনৈতিক বিষয় আপনার অনুকূলে থাকবে। পেশাগত কাজে নিয়মশৃঙ্খলা মেনে চলার চেষ্টা করুন, না হলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে আলোচনা করবেন না। দাম্পত্য জীবনে সহনশীলতা প্রয়োজন।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন। অনাকাঙ্ক্ষিত বা উদ্ভূত পরিস্থিতিতে ইতিবাচক মনোভাব পোষণ করুন। আর্থিক বিষয় আপনার জন্য শুভ। ব্যক্তিগত বিষয় অন্যের সঙ্গে আলোচনা করবেন না। আপনার কাজের জায়গায় শান্ত-সহনশীল থাকুন।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
জেদি মানসিকতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। স্পষ্ট কথা বলার জন্য শত্রুতা বাড়বে। আর্থিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে না। নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। প্রিয়জন আপনাকে ভুল বুঝতে পারে।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
লক্ষ্য অর্জনে সফলতা পাবেন। পেশাগত কাজে কঠোর পরিশ্রম করতে হবে। নেতৃত্বে সফলতা পাবেন। দাম্পত্য জীবন ভালো যাবে। কর্মসূত্রে ভ্রমণ হবে। প্রিয়জনের সঙ্গে গভীর আন্তরিক সম্পর্ক বজায় থাকবে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সময় সম্পর্কে সচেতন হোন। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মানবতামূলক কাজে সম্পৃক্ত হতে পারেন।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
কাজের চাপ বাড়বে। উদার মানসিকতার জন্য প্রশংসিত হবেন। গৃহ ও পরিবারকে প্রয়োজনীয় সময় দিন। আর্থিক প্রাপ্তিযোগ শুভ। প্রেমে সফল হবেন। ব্যবসায়িক কার্যক্রম শুভ। সব পেশার মানুষের জন্য ভালো সময়।