নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।
পড়ুন>> ১২ মে: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল
তুলা । (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
আজ সৃজনশীল কাজে সাফল্য মিলতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে উপকারে আসবে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। সন্ধ্যার পর মানসিক প্রশান্তি অনুভব করবেন।
বৃশ্চিক । (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
আজ গোপন কোনো বিষয় সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও আপনি দক্ষতার সঙ্গে সামাল দিতে পারবেন। বন্ধুর কাছ থেকে সহায়তা পাবেন। শরীরের ছোটখাটো সমস্যাকে অবহেলা করবেন না।
ধনু । (২২ নভেম্বর – ২০ ডিসেম্বর)
আজ ভাগ্য আপনার পক্ষে থাকতে পারে। ভ্রমণ, শিক্ষা বা নতুন কাজের জন্য ভালো সুযোগ আসবে। আর্থিক দিক উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সময় যাবে। আত্মবিশ্বাস ধরে রাখুন।
মকর । (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
আজ দায়িত্ব বাড়লেও আপনি তা সুন্দরভাবে সামলাতে পারবেন। ব্যবসায় নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলুন।
কুম্ভ । (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নতুন চিন্তা ও আইডিয়া আজ সফলতার পথ খুলে দিতে পারে। বন্ধু বা সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রযুক্তি বা অনলাইন কাজের সঙ্গে যুক্তদের জন্য দিনটি শুভ। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা উপকারী হবে।
মীন । (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
আজ নিজের অনুভূতির প্রতি মনোযোগ দিন। কর্মক্ষেত্রে ধীরে হলেও অগ্রগতি হবে। আর্থিক বিষয়ে সতর্ক সিদ্ধান্ত নেওয়া দরকার। পরিবারের কারও কাছ থেকে মানসিক সমর্থন পাবেন। রাতে বিশ্রাম নিলে মন ও শরীর ভালো থাকবে।