নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।
তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
আজ দাম্পত্য জীবনে সহনশীলতা বাড়াতে হবে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। ব্যবসায় ভালো অগ্রগতি হবে। প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হবে।
বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর
আজ আয় বাড়বে। কর্মপরিবেশে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন। পারিবারিক সুখ ও শান্তি বজায় রাখার চেষ্টা করুন। সম্পত্তিসংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। দূরে ভ্রমণের সুযোগ তৈরি হবে।
ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর
আজ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকুন। ভার্চুয়াল আসক্তি বাড়বে। মানসিকভাবে চাঙা থাকার চেষ্টা করুন। পরিবারকে মনোযোগী সময় দিন। আর্থিক ব্যয় বৃদ্ধি করুন। ভালো ও কাঙ্ক্ষিত সফলতার জন্য পরিশ্রম বাড়ান।
মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
আজ কাজের জায়গায় মানিয়ে চলার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি আপনার অনুকূলে নাও থাকতে পারে। কোনো ধরনের দুর্বলতাকে প্রশ্রয় দেবেন না। ছাত্রছাত্রীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে।
কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
আজ কর্মের জায়গায় ভালো সম্মান পাবেন। ব্যবসায় সফলতা পাবেন। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। আর্থিক দিক থেকে ভালো থাকবেন।
মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
আজ প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। দাম্পত্য কলহ থেকে বিরত থাকুন। যানবাহন চলাচলে সতর্ক থাকা প্রয়োজন।
আরও পড়ুন: ১৫ মে: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল