নতুন দিনের শুরু মানেই নতুন সম্ভাবনা, নতুন অনুভূতি আর নতুন কিছু ঘটনার ইঙ্গিত। গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে বলে মনে করা হয়। তাই দিনটি কেমন যাবে- ভালোবাসা, কাজ, অর্থ কিংবা স্বাস্থ্যের দিক থেকে কী অপেক্ষা করছে- তা জানতে অনেকেই চোখ রাখেন রাশিফলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল।
মেষ: (২১ মার্চ – ১৯ এপ্রিল)
আজ কাজের জায়গায় নতুন দায়িত্ব আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবে নিন। পরিবারের কারও সঙ্গে ছোটখাটো মতভেদ হলেও দিনের শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। অর্থব্যয়ে সংযম রাখা ভালো।
বৃষ: (২০ এপ্রিল – ২০ মে)
আজ মানসিকভাবে বেশ স্থির থাকবেন। পুরোনো কোনো পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সময়। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে বিশ্রাম প্রয়োজন।
মিথুন: (২১ মে – ২০ জুন)
আজ যোগাযোগ ও আলোচনায় সাফল্য পেতে পারেন। নতুন পরিচয় ভবিষ্যতে উপকারে আসবে। কাজের চাপ কিছুটা বাড়লেও দক্ষতার সঙ্গে সামলে নিতে পারবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন।
কর্কট: (২১ জুন – ২২ জুলাই)
পারিবারিক বিষয়ে আজ বেশি সময় দিতে হতে পারে। আবেগ নিয়ন্ত্রণে রাখলে অনেক সমস্যা এড়ানো সম্ভব হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সন্ধ্যার পর ভালো খবর আসতে পারে।
সিংহ: (২৩ জুলাই – ২২ আগস্ট)
আজ আত্মবিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি হবে। নেতৃত্বমূলক কাজে প্রশংসা পেতে পারেন। তবে অহংকার বা তাড়াহুড়ো ক্ষতির কারণ হতে পারে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বজায় রাখুন।
কন্যা: (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
আজ পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে। পড়াশোনা বা গবেষণামূলক কাজে মনোযোগ বাড়বে। কারও উপদেশ কাজে লাগতে পারে। স্বাস্থ্য নিয়ে অবহেলা না করাই ভালো।
আরও পড়ুন>> ১৮ মে: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল