ঢাকা ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, বুধবার, ১০ জুন ২০২৬

সর্বশেষ
পটিয়ায় যুবক খুন কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর  মৃত্যু শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁতীদলের আলোচনা সভা সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মানববন্ধন পটিয়া প্রেস ক্লাব কার্যালয় দখলচেষ্টার অভিযোগে থানায় অভিযোগ অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ‘শর্ত সাপেক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা’ মানিকগঞ্জে পতাকা টাঙাতে গিয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু সিংড়ায় তিন কুকুর টেনে তুলল মায়ের বস্তাবন্দি মরদেহ! কোথায় আমাদের সতর্ক থাকা উচিত? ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াত ইসলামও ইসলাম নয় শাহরাস্তিতে সরকারি গাছ কাটার ঘটনায় বিএনপি নেতার সাফাই নারায়ণগঞ্জে ময়লার গাড়িরচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২ বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান ‘স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ’ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় পদ্মা সেতুতে সৌরবিদ্যুতের ইতিবাচক প্রভাব, এক মাসেই সাড়ে ৪ লাখ টাকা সাশ্রয় বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়স বৃদ্ধি ও বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর সুপারিশ হেডফোন লাগিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তার সিলেটে স্কুলছাত্রের অস্বাভাবিক মৃত্যু, মরদেহর ময়নাতদন্ত না করতে চিরকুট! রাজস্ব বাড়ানোর চ্যালেঞ্জ: এনবিআরের লক্ষ্য কতটা বাস্তবসম্মত? ভূমিকম্পে ক্ষতির বড় কারণ শুধু কম্পন নয়, বরং খারাপ মানের ডিজাইন ও নির্মাণ পাকিস্তানে টিটিপি’র হামলায় ৬ আধাসামরিক বাহিনীর সদস্য নিহত চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, শৃঙ্খলা ফেরাতে ৬ নির্দেশনা জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম চীনের পরিবেশবান্ধব গাড়ি রপ্তানি দ্বিগুণ বেড়েছে শেয়ারবাজার কেলেঙ্কারিতে ১৪৯৬ কোটি টাকা জরিমানা: অর্থমন্ত্রী ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
Nagad desktop

রাবিতে নিয়োগ নিয়ে মুখোমুখি জামায়াত-বিএনপিপন্থী কর্মচারীরা

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম
রাবিতে নিয়োগ নিয়ে মুখোমুখি জামায়াত-বিএনপিপন্থী কর্মচারীরা
ছবি: খবরের কাগজ গ্রাফিকস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পরে নির্বাচন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে আবেদন করেন বিএনপিপন্থী পাঁচ কর্মচারী। এর পরেরদিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আবেদনে স্বাক্ষরিত কর্মচারীদের কর্মস্থলে দলবেঁধে উপস্থিত হয়ে হুমকি ও জবাবদিহির অভিযোগ এসেছে একদল কর্মচারী ও স্থানীয় ‘জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি’ নামক একটি সংগঠনের নেতাদের বিরুদ্ধে। আবেদনকারী এক কর্মচারীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও গায়ে হাত তোলার অভিযোগও পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ হবিবুর রহমান হলের কর্মচারী গতকালের এক আবেদনকারীর কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

ওই কর্মচারী হলেন হলের নিন্মমান সহকারী ও আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের যুগ্ম-আহ্বায়ক মাসু্দুর রহমান।

এদিকে নিম্নমান সহকারী কর্মচারী স্বাক্ষর জালিয়াতি করে গতকালের আবেদন করেছেন বলে অভিযোগ করেছেন জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন কমিটি নামের সংগঠনটির কয়েকজন নেতাকর্মী। আজ বৃহস্পতিবার এখতিয়ার বহির্ভূত ও প্রমাণহীন অভিযোগ উল্লেখ করে উপাচার্য বরাবর পাল্টা অভিযোগ দেন সংগঠনটির নেতাকর্মীরা। 

জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন কমিটির নেতারা স্থানীয়ভাবে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন কমিটি নামক এই সংগঠনের নেতারা আমাদের কাছে ছাত্র শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচয় দেন। তাদের একটি অংশ নিয়োগপ্রাপ্তও হয়েছেন। নিয়োগ বন্ধের আবেদন করায় তারা এই ন্যাক্কারজনক কাজ করেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের কারো কারো সায়ও আছে। এখানে এক পক্ষ চায় এখন নিয়োগ হোক। আরেক পক্ষ চায় আগামী নির্বাচনে তাদের দল ক্ষমতায় আসলে তারা নিয়োগ দেবেন।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বরাবর আবেদন করে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগ অনিয়মের অভিযোগ করেন এবং নির্বাচন পর্যন্ত নিয়োগ বন্ধ রাখার দাবি করা হয়। আবেদনপত্রে স্বাক্ষর করেন, কর্মচারী মাসুদুর রহমান ও স্টুয়ার্ড শাখার আরেক কর্মচারী পিয়ারুল ইসলামসহ ৫ জন।

ওই আবেদনপত্রে তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরে অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে ‘রুটিন ওয়ার্ক’ নিয়মে। অন্যান্য সবই ন্যস্ত হয়েছে নির্বাচন কমিশনে। বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগ একটি নীতিনির্ধারণী বিষয়। বর্তমানে সরকার এই কাজ থেকেও বিরত রয়েছে। নির্বাচন সংক্রান্ত এই আইন মেনে চলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের জন্যও প্রযোজ্য।

তারা আরও বলেন, একটি বিশেষ রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মী বাহিনীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মচারী হিসেবে গণহারে দৈনিক মজুরি ও এ্যাড-হক ভিত্তিতে নিয়োগদানের জন্য প্রশাসনের গুরুত্বপূর্ণ ও অন্যতম শীর্ষ কর্তাদের একটি অংশ এবং বাইরের উক্তরূপ রাজনৈতিক দলের সমন্বয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এটি সরকার ও দেশবিরোধী একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র বলে আমরা মনে করি। চাকরি প্রত্যাশীরা সংঘবদ্ধভাবে প্রতিনিয়ত বিশ্বদ্যিালয়ে দিনে-দুপুরে মহড়া দিচ্ছে, ফলে ক্যাম্পাসে আতঙ্কজনক ও ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমরা ক্যাম্পাসে তাদের প্রবেশ সীমিত করতে এবং চলমান নিয়োগ প্রক্রিয়া বন্ধের অনুরোধ করছি।

এ দিকে কর্মচারীদের এ অভিযোগের পরে দলবেঁধে শহিদ হবিবুর রহমান হলে মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাদের কার্যালয়ে একদল কর্মচারী ও ওই সংগঠনের নেতারা উপস্থিত হয়ে এই আবেদনের বিষয়ে জবাবদিহি করেন। এ সময় তারা মাসুদকে কার্যালয় থেকে তুলে আনার হুমকিও দেন বলে অভিযোগ পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার দলবেঁধে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে হুমকি ও জবাবদিহির অভিযোগ ওঠেছে ‘জুলাই বিপ্লব চেতনা বাস্তবায়ন কমিটি’ নামক একটি সংগঠনের নেতাদের বিরুদ্ধে

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোতাহের হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বরাবর একটি আবেদন করেন। আবেদনে হল প্রাধ্যক্ষ বলেন, দুপুর সাড়ে ১২টায় অন্তত ৫০ জনের অজ্ঞাতনামা বহিরাগত একটা গ্রুপ আকস্মিকভাবে হলে প্রবেশ করে মাসুদুর রহমানকে ঘিরে ধরে মারধর করার চেষ্টা চালায়। তারা সন্ত্রাসী আচরণ করে এবং এক পর্যায়ে তাকে হল থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় তারা মাসুদকে হল গেট পর্যন্ত টেনে হেচড়ে নিয়ে যায়। এতে চরম হৈচৈ শুরু হলে সাধারণ ছাত্র ও অপর স্টাফ এগিয়ে আসেন। পরে তারা কর্মচারীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে হল ত্যাগ করে।

জড়িতদের শাস্তির দাবি জানিয়ে হল প্রাধ্যক্ষ বলেন, হলে বর্তমানে আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। হলের স্টাফ ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সংঘটিত ঘটনাটি একটি সন্ত্রাসী ঘটনা এবং প্রত্যেককে আইনের আওতায় আনা জরুরি।

এ বিষয়ে কর্মচারী মাসুদুর রহমান বলেন, ‘একদল বহিরাগত আমাকে আবেদন করা হুমকি দিয়েছে এবং টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বহিরাগতরা এভাবে বিশ্ববিদ্যালয়ে এসে হামলা করার ঘটনায় জড়িত সকলের বিচার চাই আমি।

পাল্টা অভিযোগ জুলাই বাস্তবায়ন কমিটির

কর্মচারী মাসুদুর রহমান স্বাক্ষর জালিয়াতি করে গতকালের আবেদন করেছেন বলে অভিযোগ করেছেন জুলাইয়ের বিপ্লবের চেতনা বাস্তবায়ন কমিটি নামের একটি সংগঠনের কয়েকজন নেতাকর্মী। তারা বৃহস্পতিবার এ ঘটনার পরে উপাচার্য বরাবর আরেকটি আবেদন করেন।

ওই আবেদনে তারা বলেন, উদেশ্যপ্রণোদিতভাবে কিছু দিনমজুর ও একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে অসত্য, বানোয়াট ও প্রমাণহীন অভিযোগ সংযোজন করা হয়েছে। উপাচার্যের দায়িত্বকে ‘রুটিন ওয়ার্ক’ বলে বিশ্ববিদ্যালয়ের কতিপয় কর্মচারী একটি স্মারক লিপিতে সম্মানহানীকর বক্তব্য প্রদান করে। একই সঙ্গে তথ্য সন্ত্রাসের মাধ্যমে জুলাই বিপ্লবের পরস্পর সহযোগী দুইটি বন্ধুপ্রতীম সংগঠনের মধ্যে সংঘাতকে উস্কে দিচ্ছে। যার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে। যা প্রশাসনিক ও আইনগতভাবে গুরুতর আপত্তিকর। উক্ত কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার বহির্ভূত এবং সরকারি কর্মচারীর আচরণবিধি পরিপন্থী। এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্থানীয় কাটাখালির হরিয়ান এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা আজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম এবং নিয়োগ বন্ধ চাওয়া পাঁচ জনের সঙ্গে কথাও বলেছি। তারা এ ধরনের আবেদন করতে পারেন না। তারা কেন এই আবেদন করেছেন আমরা তাদের থেকে সেটি জানতে চেয়েছি। তাদের ৫ জনের মধ্যে দুজন এ আবেদনে স্বাক্ষর করতে না চাইলেও তাদের স্বাক্ষর ব্যবহার করা হয়েছে।’

সংগঠনটির ছাত্রশিবির সংশ্লিষ্টতার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা ছাত্রশিবিরের সঙ্গে আছি এই অভিযোগটি পুরোপুরি সত্য না। আমাদের ছাত্রদল-শিবির সবার সঙ্গেই বন্ধুত্ব আছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘হবিবুর রহমান হলে ওই কর্মচারীর সঙ্গে তাদের তর্কাতর্কির ঘটনা ঘটেছে। তারা ওই কর্মচারীকে হুমকি দিয়েছেন এবং গায়েও হাত তুলেছেন বলে অভিযোগ পেয়েছি। যে কেউ যেকোনো বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন করতে পারেন। তবে তার জন্য এমন হুমকির ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি এখনও অবগত না। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।’

শাকিবুল/মাহফুজ

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৪৯ পিএম
সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১০ জুলাই
ছবি: সংগৃহীত

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, কলেজের বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসানের পৃষ্ঠপোষকতায় এবং উপাধ্যক্ষ অধ্যাপক মিটুল চৌধুরীর সহযোগিতায় এ মিলনমেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ, ব্যাচভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণ, অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে আলোচনা, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

নিবন্ধন করা যাবে gbcreunion.com ওয়েবসাইটে।

শেখ জাহাঙ্গীর/এসএন

জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৭:২১ পিএম
জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবি উপ-উপাচার্য অধ্যাপক সালাম
অধ্যাপক ড. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অসাধারণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করেছেন। 

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। এর আগে গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ লাভ করায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এই অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম পরিবেশ, বায়ু দূষণ ও প্রযুক্তি বিষয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা চালিয়ে যাচ্ছেন। তার অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশের খ্যাতিমান জার্নালে প্রকাশিত হয়েছে।

আরিফ জাওয়াদ/এসএন

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড. মুহাম্মদ শফিকুল ইসলাম
ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ও ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। 

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২ (১) ধারা অনুযায়ী ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্বও পালন করবেন তিনি।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।

ড. মুহাম্মদ শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নোবিপ্রবির ফার্মেসি বিভাগে শিক্ষকতা করে আসছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এ নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি নিজস্ব শিক্ষক থেকে নতুন উপ-উপাচার্য পেল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

কাওসার/রিফাত/

হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলায় নীরব প্রতিবাদ কর্মসূচি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
হাবিপ্রবিতে সহকারী প্রক্টরের ওপর হামলায় নীরব প্রতিবাদ কর্মসূচি
ছবি: খবরের কাগজ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী প্রক্টর ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মবিনুল ইসলামের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মৌন মিছিলে শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে অংশ নেন।

প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওপর হামলার ঘটনা শুধু ব্যক্তি আক্রমণ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষাবান্ধব পরিবেশ ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হলে শিক্ষকদের মর্যাদা, স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়বে।

প্রফেসর ড. মো. হাসানুজ্জামান বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠার পর হাবিপ্রবিতে নানা ঘটনা ঘটেছে। কিছু ঘটনার বিচার হয়েছে, আবার কিছু ঘটনার বিচার হয়নি। সহকর্মী মো. মবিনুল ইসলামের ওপর হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করাই আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য। যদি ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে শিক্ষক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, একজন শিক্ষকের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, প্রশাসন দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

কৃষি অনুষদের অধ্যাপক ড. সাইফুল হুদা বলেন, শিক্ষকদের ওপর হামলার ঘটনা নতুন নয়। অতীতেও এমন ঘটনার প্রতিবাদ করেছি। বর্তমানে একটি গণতান্ত্রিক পরিবেশে থেকেও যদি ন্যায়বিচার নিশ্চিত না হয়, তাহলে তা অত্যন্ত হতাশাজনক। আমরা প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।

এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন আলোচিত ঘটনারও স্বচ্ছ তদন্ত ও কঠোর বিচার নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি সহকারী প্রক্টরের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে আবরার ফাহাদ হলের কয়েকজন শিক্ষার্থীর হামলার শিকার হন মো. মবিনুল ইসলাম। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সুলতান মাহমুদ/খাদিজা রুমি/ 

জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:৫২ পিএম
জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদে দুই দিনব্যাপী অধ্যাপক ড. খবির উদ্দিন আহমেদ জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চ্যাম্পিয়ন হয়েছে। 

সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বাংলাদেশের ৪২টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রিলিমিনারি, কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল এবং গ্র্যান্ড ফাইনাল রাউন্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় দল অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস)-এর উদ্যোগে গত ৫-৬ জুন অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হাইকোর্ট বিভাগের বিচারপতি, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মুট কোর্ট দলের সদস্যরা হলেন- আইন বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া শুচি ও যাইদ ইকরাম এবং ২০২৩-২০২৪ সেশনের শিক্ষার্থী নাফিসা তাবাসসুম।

আরিফ/নাঈম