ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়া, চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য: জিম্মি যাত্রীরা বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা সিরাজুল ইসলাম চৌধুরী অসামান্য গদ্যশৈলীর রূপকার টেকনাফে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ মুক্তমঞ্চে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল আখাউড়ায় ‘পার্টনার কংগ্রেস’ গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্তিত্ব সংকটে মমতার তৃণমূল সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই: জোয়াও কানসেলো স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহেল খুনের অভিযোগ সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’ উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬ অনুশীলনে নেইমার, বিশ্রামে অ্যালিসন চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার ডান প্রান্তে রাফিনহার জায়গায় খেলতে প্রস্তুত মার্টিনেল্লি

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে টেকনোর নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৭ পিএম
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে টেকনোর নতুন কার্লকেয়ার সার্ভিস সেন্টার চালু
ছবি: বিজ্ঞপ্তি

গ্রাহকদের জন্য সেরা আফটার-সেলস সার্ভিস (বিক্রয়োত্তর সেবা) নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে সম্প্রতি পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কার্লকেয়ার ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার চালু করেছে লিডিং গ্লোবাল স্মার্টফোন ব্রান্ড টেকনো।

টেকনো, আইটেল এবং ইনফিনিক্সের অনুমোদিত বিক্রয়োত্তর সেবা প্রদানকারী হিসেবে, কার্লকেয়ার বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মেরামত (রিপেয়ার সেবা), সফটওয়্যার আপডেট এবং প্রিমিয়াম সহায়তাসহ অন্যান্য পরিষেবা দেবে।

গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সহজলভ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইস্মার্টিউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক এবং কার্লকেয়ার বাংলাদেশের প্রধান মাহফুজুল হক মিরাজ।

এছাড়া, অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অতিথিদের উপস্থিতি নতুন এই সার্ভিস সেন্টারের গুরুত্বকে তুলে ধরে, যা টেকনোর বিক্রয়োত্তর সেবা ও গ্রাহকদের আস্থা বাড়াতে সহায়ক হবে।

নতুন এই সার্ভিস সেন্টারের উদ্বোধন উপলক্ষে বিশেষ একটি ক্যাম্পেইনের ঘোষণাও দিয়েছে টেকনো ও কার্লকেয়ার।

আগামী ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, গ্রাহকরা এই সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি বহির্ভূত ফোনের সার্ভিসিং-এর উপর ২০% ছাড় উপভোগ করতে পারবেন; পাশাপাশি থাকছে ফ্রি সার্ভিসিং, সফ্টওয়্যার আপডেট, মোবাইল ক্লিনিং সুবিধা নেওয়ার সুযোগ। এ ছাড়া নির্বাচিত গ্রাহকরা পাবে বিশেষ উপহার।

আইস্মার্টিউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ’টেকনো অত্যাধুনিক স্মার্টফোনের পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবা (আফটার সেলস সার্ভিস) নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’। কার্লকেয়ার পরিচালিত নতুন এই ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার টেকনো ব্যবহারকারীদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও গ্রাহক-কেন্দ্রিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন।

আরও বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা পান্থপথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কার্লকেয়ারের ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার ভিজিট, অথবা +৮৮০ ১৩২৮৪১৮৪১৬ নাম্বারে যোগাযোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তি/মেহেদী/

ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
ব্র্যাক

চাহিদা সত্ত্বেও দেশে প্রশিক্ষিত নারী চালকের অভাব রয়েছে। যানবাহন চালনায় আগ্রহ থাকলেও লাইসেন্সধারী নারী চালকের সংখ্যা এখনো বেশ কম, আর পেশাদার নারী চালকের সংখ্যা একেবারেই নগণ্য। নারীরা চালক হিসেবে প্রতিষ্ঠিত হলে তাদের চলাচল, আয় এবং আর্থিক স্বাধীনতার সুযোগ সৃষ্টি হবে। এ জন্য প্রয়োজন উন্নতমানের প্রশিক্ষণ ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবহন খাত-সংশ্লিষ্ট অংশীজনেরা এসব কথা বলেন।

পেশাদার নারী চালকদের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ উপলক্ষে ‘চালকের আসনে নারী: সাফল্য উদযাপন, সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক পরিবহন খাত’ (উইমেন বিহাইন্ড দ্য হুইল: সেলিব্রেটিং অ্যাচিভমেন্ট, অ্যাডভান্সিং রোড সেফটি অ্যান্ড ইনক্লুসিভ ট্রান্সপোর্ট) শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আন্না মিনজ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।

নারী চালকদের প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন। কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক এম খালিদ মাহমুদ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ব্র্যাক ড্রাইভিং স্কুলে সফল প্রশিক্ষণ শেষে পেশাদার চালকের আসনে বসতে প্রস্তুত ১০ জন নারীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেওয়া হয়। এই নারীরা ব্র্যাক ড্রাইভিং স্কুলে তিন মাসের নিবিড় আবাসিক প্রশিক্ষণ পেয়েছেন। সর্বাধুনিক প্রযুক্তিগত সুবিধাসম্পন্ন এই গাড়িচালনা প্রশিক্ষণে তারা তাত্ত্বিক ও হাতে-কলমে প্রশিক্ষণ নিয়েছেন। এর পাশাপাশি ইংরেজি ভাষায় যোগাযোগের প্রশিক্ষণ এবং জেন্ডার ও সুরক্ষা (সেফগার্ডিং) বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণও পেয়েছেন। ব্র্যাক ড্রাইভিং স্কুল এখন পর্যন্ত ১৫৯ জন নারীকে পেশাদার চালক হিসেবে প্রস্তুত করেছে।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ বলেন, সামাজিক বাধা ও প্রচলিত ধারণার কারণে পরিবহন খাতে নারীদের উপস্থিতি দীর্ঘদিন খুবই সীমিত ছিল। বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, গতিনিয়ন্ত্রণ, নিরাপদ সড়ক অবকাঠামো উন্নয়ন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নের মতো নানা উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে নারীদের জন্য নির্দিষ্ট বাসসেবা, নারী চালকদের পেশাগত প্রশিক্ষণ এবং লাইসেন্স উন্নয়ন কর্মসূচির মাধ্যমে নারীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

হাবিবুর রশিদ বলেন, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি নারী চালকদের প্রশিক্ষণ, মোটরসাইকেল চালনা প্রশিক্ষণ, গবেষণা ও অ্যাডভোকেসির মাধ্যমে নারীদের জন্য কর্মসংস্থানের উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করছে। বিশেষ করে গণপরিবহন ও জনপরিসরে নারীদের নিরাপত্তা নিশ্চিতে তাদের অবদান প্রশংসার দাবি রাখে। প্রশিক্ষিত নারী চালকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজে নারীর সক্ষমতার একটি শক্তিশালী উদাহরণ তৈরি করেছেন।” প্রতিমন্ত্রী ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান ব্র্যাক সরকারের সহযোগী হিসেবে কাজ করছে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য আন্না মিনজ বলেন, পেশাদার নারী চালক তৈরির এই উদ্যোগটি নারীকে সমৃদ্ধ করার একটি অনন্য উদাহরণ। তবে নারী চালকদের দুটি চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, নারীরা বাস বা গণপরিবহন চালাবে— এটি সহজে মেনে নিতে আমাদের সমাজ এখনো প্রস্তুত নয়। তাই এই পেশায় নারীদের কর্মসংস্থানের সুযোগ এখনো সীমিত। দ্বিতীয়ত, জনপরিসরে নারীদের টয়লেট বা অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়গুলো এখনো সেভাবে গড়ে ওঠেনি। তবে সরকার নারীদের জন্য যে বিশেষ গণপরিবহনের পরিকল্পনা নিয়েছে, সেখানে ব্র্যাকের এই প্রশিক্ষিত চালকেরা বড় ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, গণপরিবহনে নারী যাত্রী এবং নারী চালকদের জন্য আরও সহায়ক পরিবেশ গড়ে তুলতে বিআরটিএ প্রতিশ্রুতিবদ্ধ। যোগ্য নারী চালকেরা যাতে লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ সহযোগিতা ও সেবা সহজে পান, সে বিষয়ে সর্বোচ্চ সহায়তা করা হবে। নিরাপত্তা ও দক্ষতার মান বজায় রেখে লাইসেন্সিং প্রক্রিয়াকে আরও নারীবান্ধব করার জন্য কাজ চলছে।

সভাপতির বক্তব্যে ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ বলেন, “আজকের এই আয়োজন নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক পরিবহন ব্যবস্থার প্রতি সম্মিলিত অঙ্গীকারের একটি উজ্জ্বল প্রতিফলন।” মানুষের জীবনমান উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দক্ষ ও দায়িত্বশীল চালক তৈরি এবং নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি দেশের সড়ক নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

তামারা হাসান আবেদ বলেন, এখন লক্ষ্য হওয়া উচিত এই দক্ষ নারী চালকদের জন্য দেশে এবং দেশের বাইরে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আন্তর্জাতিক পর্যায়েও দক্ষ নারী চালকদের চাহিদা বাড়ছে। ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি একজন নারী চালককে মৌলিক নার্সিং ও কেয়ারগিভিং-সংক্রান্ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও দেওয়া যেতে পারে। এতে নারীরা আন্তর্জাতিক শ্রমবাজারের বহুমুখী চাহিদার সঙ্গে আরও ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারবেন এবং বিদেশে উন্নত কর্মসংস্থানের সুযোগ লাভ করবেন।

আহমেদ নাজমুল হুসেইন ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সড়ক নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে এই কার্যক্রম শুরু করেন। তাঁরই ধারাবাহিকতায় এসব কার্যক্রম চলছে। এই নারী চালকেরা তিন মাসের নিবিড় প্রশিক্ষণ পেয়েছেন। এরপর ব্র্যাকের ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে যুক্ত হয়ে জ্যেষ্ঠ গাড়িচালকদের অধীনে শিক্ষানবিশ পেশাদার গাড়িচালক হিসেবে আরও তিন মাস প্রশিক্ষণ নিয়েছেন।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি কার্যক্রম পরিচালনা করে আসছে। সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানো এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য। এই কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিটি পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক ব্যবহার-সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান। এ ছাড়া এই কর্মসূচির আওতায় গণপরিবহনে নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করা হচ্ছে। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, পরিবহন খাতের কর্মীদের সক্ষমতা বাড়ানো, পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

২০১২ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক ড্রাইভিং স্কুল থেকে এ পর্যন্ত সাড়ে ১৩ হাজার প্রশিক্ষণার্থীকে ডিফেন্সিভ ড্রাইভিং এবং সাড়ে ১২ হাজার প্রশিক্ষণার্থীকে সাধারণ ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া ৪০৯ জনকে গাড়ি চালনার প্রশিক্ষক হিসেবে গড়ে তোলা হয়েছে।

বিজ্ঞপ্তি/

আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২৬ পিএম
আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক
ছবি: বিজ্ঞপ্তি

আইসক্রিমপ্রেমীদের আমেইজিং টেস্ট এক্সপেরিয়েন্স দিতে নিজেদের ‘শেল অ্যান্ড কোর’ সিরিজে নতুন আইসক্রিম ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’ বাজারে এনেছে সেভয়।

নতুন এই ভ্যারিয়েন্টের বাইরের অংশে রয়েছে দেশি আমের পাল্প দিয়ে তৈরি শেল, যা মুখে দেবে দেশি আমের স্বাদ। আর এর ভেতরে রয়েছে রিচ ভ্যানিলা আইসক্রিমের কোর। ফলে প্রতি বাইটেই পাওয়া যাবে রিয়েল আম আর ক্রিমি ভ্যানিলার এক অসাধারণ মেলবন্ধন।

প্রচলিত আইসক্রিমের বাইরে যারা সম্পূর্ণ ভিন্ন স্বাদের খোঁজ করছেন, তাদের জন্য সেভয় ‘শেল অ্যান্ড কোর রিয়েল ম্যাঙ্গো’ দেবে এক দারুণ এক্সপেরিয়েন্স।

সেভয় শেল অ্যান্ড কোর ‘রিয়েল ম্যাঙ্গো’ ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে দেশের সকল প্রান্তে।

অন্তরা/

ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম
ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়
ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়

দেশের অভ্যন্তরীণ সব রুটে যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

যাত্রীরা ইউএস-বাংলার মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করলে এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

ছাড় পেতে বুকিংয়ের সময় USBA15 প্রোমো কোড ব্যবহার করতে হবে। তবে এই ছাড় শুধুমাত্র মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অফার কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা কম খরচে টিকিট কিনতে পারবেন।

সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি নিরাপদ, আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মূল্য ছাড় সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন- ০১৭৭ ৭৭৭ ৭৮০০ - ৮০৬ অথবা ১৩৬০৫ নম্বরে।

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ
ছবি: সংগৃহীত

স্বামীহারা জুলেখা আক্তারের কাছে একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, নতুন করে বেঁচে থাকার অবলম্বন। তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাওয়া এই নারীর হাতে এখন এসেছে কাজের সুযোগ।

জুলেখার মতো নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন অসচ্ছল নারী তিন মাসের প্রশিক্ষণ শেষে পেয়েছেন সেলাই মেশিন। 

তাদের প্রত্যাশা, এই মেশিনের চাকা ঘুরলেই ঘুরে দাঁড়াবে সংসার, বদলে যাবে সন্তানের ভবিষ্যৎ।

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গত শনিবার উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। 

এ সময় তাদের সনদপত্র, ফলদ ও ঔষধি গাছের চারা এবং বইও বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। 

অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। 

বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

স্বামী হারানোর পর সংসারের সব দায়িত্ব জুলেখা আক্তারের কাঁধে এসে পড়ে। নির্ভরযোগ্য আয়ের উৎস না থাকায় সন্তানদের ভরণপোষণ ও শিক্ষার খরচ জোগাতে তাকে হিমশিম খেতে হচ্ছিল। প্রশিক্ষণ শেষে হাতে পাওয়া সেলাই মেশিন তাকে নতুন আশার আলো দেখাচ্ছে।

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপকারভোগী সানজিদা আক্তার বলেন, “আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে স্বাবলম্বী হতে পারব। পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, অসচ্ছল নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই মেশিনগুলো তাদের আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে সহায়তা করবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় কয়েক বছর ধরে গ্রামীণ দরিদ্র নারীদের টেকসই উন্নয়নে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। এর ধারাবাহিকতায় শিবপুরের নারীদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন প্রদান করা হয়েছে, যাতে তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। 

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সার্বিক নির্দেশনায় দেশজুড়ে মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী বলেন, অসচ্ছল নারীদের কর্মমুখী করে তোলার এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা নিজস্ব আয়ের সুযোগ তৈরি করতে পারবেন এবং পরিবারের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। 

তিনি শিবপুরে ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৫৬ এএম
যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’
ছবি: বিজ্ঞপ্তি

কোরিয়ান উদ্ভাবন ও সংস্কৃতি উদযাপনের উদ্দেশ্যে সম্প্রতি যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে শেষ হল দুই দিনব্যাপী উৎসব ‘কে-গুডস ফেস্টা ২০২৬’।

ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, মোবাইল বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার সাদ বিন হাসান এবং স্যামসাং বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা।

বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিপণ্য ও আকর্ষণীয় অফার নিয়ে সাংস্কৃতিক ও বাণিজ্যিক এই উৎসবে অংশ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশ। দর্শনার্থীদের জন্য রাখা হয়ছিল বিশেষ পুরস্কার ও ক্যাশব্যাক সুবিধাও। উৎসবে স্যামসাং বুথে আসা ক্রেতারা পেয়েছেন বিশেষ ডিসকাউন্ট কুপন। নির্দিষ্ট রিটেইল আউটলেটে এ কুপন ব্যবহার করে স্যামসাংয়ের বিভিন্ন পণ্যে ক্যাশব্যাক সুবিধা উপভোগ করা গিয়েছিল।

ঢাকার ট্রান্সকম ডিজিটালের শোরুমগুলোতে কুপন প্রদর্শন করে নির্দিষ্ট কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যে ৫ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এ ছাড়া নির্দিষ্ট স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ও ট্যাব কিনে ৫০০ টাকা থেকে সর্বচ্চো  ১ লাখ ৭ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের সুযোগ ছিল।

ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি স্যামসাং বুথে ছিল বিশেষ এক্সপেরিয়েন্স জোন। সেখানে ব্র্যান্ডটির সর্বাধুনিক ‘এআই লিভিং’ ইকোসিস্টেম প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা সরাসরি দেখতে পেরেছেন ‘৮কে এআই আপস্কেলিং প্রো’ প্রযুক্তিসমৃদ্ধ স্যামসাংয়ের ৮৫ ইঞ্চি নিও কিউএলইডি টিভি। এ ছাড়া প্রদর্শন করা হয়েছে ‘এআই ইকোবাবল’প্রযুক্তির ৯ কেজি ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন এবং দেশের প্রথম বিল্ট-ইন এআই সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর।

দুই দিনব্যাপী এ উৎসব হয়েছে ১৯ ও ২০ জুন। আয়োজকদের মতে, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশি ক্রেতাদের কোরিয়ার শীর্ষ ব্র্যান্ডগুলোর পণ্য ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য ছিল।

উৎসবে দর্শনার্থীরা অত্যাধুনিক ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি প্রিমিয়াম কসমেটিকস, স্কিনকেয়ার ও লাইফস্টাইল পণ্য ঘুরে দেখেছেন। একই সঙ্গে থাকবে ঐতিহ্যবাহী কোরিয়ান খাবারের স্বাদ গ্রহণ এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগের সুযোগ ছিল।

অন্তরা/