ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
ইবির কর্মচারীদের নিয়োগ যাচাইয়ে তদন্ত কমিটি, আতঙ্কে নিয়োগপ্রাপ্তরা বহুমাত্রিক সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে ২৩ জুন: পাউন্ড ছাড়া সব মুদ্রার দাম কমেছে ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত ভারতের লখনউয়ে অগ্নিকাণ্ডে ১৫ শিক্ষার্থীর মৃত্যু বিশেষ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল ৬ জেলার সেনা কর্মকর্তারা ২-১ গোলে জর্ডানকে হারিয়ে নকআউটের আশা জিইয়ে রাখলো আলজেরিয়া কাতারে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৬৬ ইরানের তেল নিষেধাজ্ঞা আংশিক তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র শিরোপার স্বপ্নে ভাসছেন না হালান্ড আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা তৃণমূলের শীর্ষ পদ থেকে মমতাকে বাদ ১১৫ দিন পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা পর্তুগাল এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ: রবার্তো মার্তিনেস বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে হবে: ইবি উপাচার্য ইউএনওর আইডি ব্যবহার করে টেন্ডার কারসাজি টেকনাফে ঝুঁকিপূর্ণ বসতি থেকে সরে যেতে মাইকিং বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে জাবিতে রোকনুজ্জামান খান ও বেগম রোকেয়ার জীবনকর্ম নিয়ে আলোচনা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ কুড়িগ্রামে ধানের গোলায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাবনায় আমবাগানে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা মাগুরায় ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগ বলছে মেছো বিড়াল সেন্টমার্টিনে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’ দিনাজপুরে দিলশাদ, ভিন্ন স্বাদ ও কাচ্চি ভাইকে ৩ লাখ টাকা জরিমানা যেমন থাকবে আজকের আবহাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ঢাকায় গ্রেপ্তার নেইমার কি আর খেলবে বিশ্বকাপ?

জনপ্রিয় ব্রান্ড লিলির নকল পণ্যসহ ধরা পড়ল প্রতারক, জেল-জরিমানা

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫২ পিএম
জনপ্রিয় ব্রান্ড লিলির নকল পণ্যসহ ধরা পড়ল প্রতারক, জেল-জরিমানা
ছবি: বিজ্ঞপ্তি

দেশের সবচেয়ে জনপ্রিয় কসমেটিকস, হোমকেয়ার ও স্কিনকেয়ার পণ্য উৎপানকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ব্রান্ড লিলির পণ্য নকল করে ধরা পড়ল অসাধু চক্র। নায়ক শাকিব খানের প্রতিষ্ঠানের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড লিলির পণ্য নকল করতে গিয়ে কঠোর শাস্তি পেল প্রতারক। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই পরিচালিত মোবাইল কোর্ট এই প্রতারককে জরিমানাসহ জেল দিয়েছে।

কর্মকর্তারা জানান, খবর পেয়ে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়ায় মাদ্রাসা রোডের মায়ের দোয়া কনজ্যুমার ইন্ডস্ট্রিজে বিএসটিআই-এর নির্বাহী মেজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ওই প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান লিলির পণ্য নকল করে বাজারজাত করছিলেন। এসময় লিলি ছাড়া অন্য কিছু ব্রান্ডের পণ্যও উদ্ধার করেন বিএসটিআই কর্মকর্তারা।  

কেন জনপ্রিয় ব্রান্ড লিলির পণ্য নকল করছেন, বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি অসাধু ব্যবসায়ী মিজানুর রহমান। বিএসটিআইয়ের লাইসেন্স চাইলেও তা দেখাতে পারেননি। বরং অন্য ব্যক্তির ওপর দায় চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। কোন ধরনের নথিপত্র দেখাতে না পারায় পরে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অসাধু ব্যবসায়ী মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। অবৈধভাবে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে এ শাস্তি দেওয়া হয়। এছাড়া অবৈধ মালামাল জব্দসহ ধ্বংসও করা হয়। 

বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, লিলির পণ্য নকলকারীকে ধরে ফেলায় ক্রেতারা ঝুঁকিমুক্ত হলেন। স্বনামধন্য ব্রান্ড লিলির সুন্নাম ক্ষুন্ন করতেই ওই অসাধু ব্যবসায়ী এহেন অপকর্মে লিপ্ত হয়। নকল পণ্য রোধে বিএসটিআইয়ের এমন অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান সংস্থার কর্মকর্তারা।

এদিকে নকলকারীকে শাস্তি দেওয়ায় বিএসটিআইকে ধন্যবাদ দিয়েছেন মেগাস্টার শাকিব খান। তিনি বলেন, জনগণকে অথেন্টিক পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করছি। কিছু অসাধু চক্র মানহীন ভেজাল পণ্য বাজারে ছড়াতে চেষ্টা করেছিল। বিএসটিআই তা রুখে দিয়েছে। 

উল্লেখ্য, বাজারে প্রথম ও একমাত্র হালাল সার্টিফিকেশন পেয়েছে লিলির পণ্য। সবচেয়ে দ্রুততম সময়ে জিএমপি সনদ অর্জনসহ রপ্তানিও হচ্ছে রিমার্ক হারল্যানের পণ্য।

বিজ্ঞপ্তি/এমএ/

ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৩৮ এএম
ইউসিটিসিতে ৭ম সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর ৭ম সিন্ডিকেট সভা রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণ করেন ইউসিটিসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নবিউল আলম, প্রতিষ্ঠাতা ও সচিব, বোর্ড অব ট্রাস্টিজ মোহাম্মদ ওসমান, সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ মিসেস নাহিদা সুলতানা ইয়াছমিন, ব্র্যাক ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. কায়কোবাদ, স্কুল অব বিজনেস-এর ডীন প্রফেসর ড. হারুনুর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মো. সোলায়মান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য কাজী সালাউদ্দিন আকবর, ইউসিটিসির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ মো. আবু জাবেদ, রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য-সচিব সালাহউদ্দিন আহমেদ, সহকারী রেজিস্ট্রার এস. এম. শহীদুল আলম এবং আইটি অফিসার মো. ফারহাদুল ইসলাম রানা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অন্তরা/

ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম
ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়
ইউএস-বাংলা এয়ারলাইন্সে অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ভাড়া ছাড়

দেশের অভ্যন্তরীণ সব রুটে যাত্রীদের জন্য ১৫ শতাংশ ভাড়া ছাড়ের ঘোষণা দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

যাত্রীরা ইউএস-বাংলার মোবাইল অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুকিং করলে এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

ছাড় পেতে বুকিংয়ের সময় USBA15 প্রোমো কোড ব্যবহার করতে হবে। তবে এই ছাড় শুধুমাত্র মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে।

২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই অফার কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীরা কম খরচে টিকিট কিনতে পারবেন।

সাশ্রয়ী ভাড়ার পাশাপাশি নিরাপদ, আরামদায়ক ও নির্বিঘ্ন ভ্রমণসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মূল্য ছাড় সংক্রান্ত যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন- ০১৭৭ ৭৭৭ ৭৮০০ - ৮০৬ অথবা ১৩৬০৫ নম্বরে।

শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:৩১ পিএম
শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ
ছবি: সংগৃহীত

স্বামীহারা জুলেখা আক্তারের কাছে একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, নতুন করে বেঁচে থাকার অবলম্বন। তিন সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাওয়া এই নারীর হাতে এখন এসেছে কাজের সুযোগ।

জুলেখার মতো নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন অসচ্ছল নারী তিন মাসের প্রশিক্ষণ শেষে পেয়েছেন সেলাই মেশিন। 

তাদের প্রত্যাশা, এই মেশিনের চাকা ঘুরলেই ঘুরে দাঁড়াবে সংসার, বদলে যাবে সন্তানের ভবিষ্যৎ।

দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গত শনিবার উপজেলা অডিটরিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। 

এ সময় তাদের সনদপত্র, ফলদ ও ঔষধি গাছের চারা এবং বইও বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। 

অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার। 

বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার এবং শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

স্বামী হারানোর পর সংসারের সব দায়িত্ব জুলেখা আক্তারের কাঁধে এসে পড়ে। নির্ভরযোগ্য আয়ের উৎস না থাকায় সন্তানদের ভরণপোষণ ও শিক্ষার খরচ জোগাতে তাকে হিমশিম খেতে হচ্ছিল। প্রশিক্ষণ শেষে হাতে পাওয়া সেলাই মেশিন তাকে নতুন আশার আলো দেখাচ্ছে।

সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে উপকারভোগী সানজিদা আক্তার বলেন, “আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা সেলাই কাজে দক্ষ হয়েছি। এখন মেশিন হাতে পাওয়ার পর কাজ করে স্বাবলম্বী হতে পারব। পরিবারের হালও ধরতে পারব। বসুন্ধরা গ্রুপসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”

বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় উপদেষ্টা মাহবুবুর রহমান মনির বলেন, অসচ্ছল নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে স্বাবলম্বী করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেলাই মেশিনগুলো তাদের আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হতে সহায়তা করবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে উপকারভোগীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় কয়েক বছর ধরে গ্রামীণ দরিদ্র নারীদের টেকসই উন্নয়নে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ। এর ধারাবাহিকতায় শিবপুরের নারীদের প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন প্রদান করা হয়েছে, যাতে তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। 

তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের সার্বিক নির্দেশনায় দেশজুড়ে মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী বলেন, অসচ্ছল নারীদের কর্মমুখী করে তোলার এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেলাই মেশিনের মাধ্যমে নারীরা নিজস্ব আয়ের সুযোগ তৈরি করতে পারবেন এবং পরিবারের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। 

তিনি শিবপুরে ভবিষ্যতেও বসুন্ধরা গ্রুপের এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৫৬ এএম
যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’
ছবি: বিজ্ঞপ্তি

কোরিয়ান উদ্ভাবন ও সংস্কৃতি উদযাপনের উদ্দেশ্যে সম্প্রতি যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে শেষ হল দুই দিনব্যাপী উৎসব ‘কে-গুডস ফেস্টা ২০২৬’।

ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এবং কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি (কোট্রা)-এর যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জাং, মোবাইল বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার সাদ বিন হাসান এবং স্যামসাং বাংলাদেশের অন্যান্য কর্মকর্তা।

বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তিপণ্য ও আকর্ষণীয় অফার নিয়ে সাংস্কৃতিক ও বাণিজ্যিক এই উৎসবে অংশ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশ। দর্শনার্থীদের জন্য রাখা হয়ছিল বিশেষ পুরস্কার ও ক্যাশব্যাক সুবিধাও। উৎসবে স্যামসাং বুথে আসা ক্রেতারা পেয়েছেন বিশেষ ডিসকাউন্ট কুপন। নির্দিষ্ট রিটেইল আউটলেটে এ কুপন ব্যবহার করে স্যামসাংয়ের বিভিন্ন পণ্যে ক্যাশব্যাক সুবিধা উপভোগ করা গিয়েছিল।

ঢাকার ট্রান্সকম ডিজিটালের শোরুমগুলোতে কুপন প্রদর্শন করে নির্দিষ্ট কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যে ৫ হাজার টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। এ ছাড়া নির্দিষ্ট স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ও ট্যাব কিনে ৫০০ টাকা থেকে সর্বচ্চো  ১ লাখ ৭ হাজার ৯৯৯ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাকের সুযোগ ছিল।

ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি স্যামসাং বুথে ছিল বিশেষ এক্সপেরিয়েন্স জোন। সেখানে ব্র্যান্ডটির সর্বাধুনিক ‘এআই লিভিং’ ইকোসিস্টেম প্রদর্শন করা হচ্ছে। দর্শনার্থীরা সরাসরি দেখতে পেরেছেন ‘৮কে এআই আপস্কেলিং প্রো’ প্রযুক্তিসমৃদ্ধ স্যামসাংয়ের ৮৫ ইঞ্চি নিও কিউএলইডি টিভি। এ ছাড়া প্রদর্শন করা হয়েছে ‘এআই ইকোবাবল’প্রযুক্তির ৯ কেজি ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিন এবং দেশের প্রথম বিল্ট-ইন এআই সুবিধাসম্পন্ন ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর।

দুই দিনব্যাপী এ উৎসব হয়েছে ১৯ ও ২০ জুন। আয়োজকদের মতে, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশি ক্রেতাদের কোরিয়ার শীর্ষ ব্র্যান্ডগুলোর পণ্য ও প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য ছিল।

উৎসবে দর্শনার্থীরা অত্যাধুনিক ইলেকট্রনিকস পণ্যের পাশাপাশি প্রিমিয়াম কসমেটিকস, স্কিনকেয়ার ও লাইফস্টাইল পণ্য ঘুরে দেখেছেন। একই সঙ্গে থাকবে ঐতিহ্যবাহী কোরিয়ান খাবারের স্বাদ গ্রহণ এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপভোগের সুযোগ ছিল।

অন্তরা/

কমিউনিটি ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা, নগদ লভ্যাংশ ঘোষণা

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:৩২ এএম
কমিউনিটি ব্যাংকের ৭ম বার্ষিক সাধারণ সভা, নগদ লভ্যাংশ ঘোষণা
ছবি: বিজ্ঞপ্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। সভায় ব্যাংকের ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ প্রদানের অনুমোদন দেয়া হয়।

আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির বলেন, কমিউনিটি ব্যাংক শুধু পুলিশের ব্যাংক নয়, এটি সাধারণ জনগণের ব্যাংক। কমিউনিটিভিত্তিক প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য উদ্ভাবনী ও যুগোপযোগী স্মার্ট ব্যাংকিং সেবা চালুর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, কমিউনিটি ব্যাংকের প্রতিটি শাখা-উপশাখায় প্রান্তিক গ্রাহকগণের জন্য প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবার প্রচলন এবং আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যাংক আরও অধিকতর নজর অব্যাহত রাখবে।

এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ, মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), বাংলাদেশ পুলিশ, মো. ছিবগাত উল্লাহ, বিপিএম (সেবা), পিপিএম, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ), বাংলাদেশ পুলিশ, কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি অ্যান্ড রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ পুলিশ, কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), বাংলাদেশ পুলিশ, মুনতাসিরুল ইসলাম, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ, আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা), অ্যাডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ পুলিশ, কামরুল হাসান তালুকদার, ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ, সৈয়দ রফিকুল হক, স্বতন্ত্র পরিচালক, মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক, সামসুল হক সুফিয়ানী, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এবং কোম্পানি সচিব সাইফুল আলম এফসিএস সভায় উপস্থিত ছিলেন।