দ্য ওয়েস্টিন ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজন করছে ‘ওশানিক ট্রেজারস’ বর্ণাঢ্য সি-ফুড উৎসব; যেখানে ঢাকার সি-ফুডপ্রেমীদের জন্য তুলে ধরা হবে সমুদ্রের নানান বৈচিত্র্যময় স্বাদ।
এই সি-ফুড উৎসব ৩০ এপ্রিল শুরু হয়ে চলবে ৯ মে পর্যন্ত।
উৎসব অনুষ্ঠিত হবে দ্য ওয়েস্টিন ঢাকার লেভেল ২-এ অবস্থিত ‘সিজনাল টেস্টস’ রেস্টুরেন্টে।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ২৯ এপ্রিল ‘সিজনাল টেস্টস’-এ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসি, মালদ্বীপ হাইকমিশন এবং বাংলাদেশে রয়্যাল থাই এম্বাসির উচ্চপদস্থ কর্মকর্তারা, এক্সক্লুসিভ পার্টনার মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এয়ারলাইনস পার্টনার মালদিভিয়ান এয়ারলাইন্স এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল নরওয়েজিয়ান এম্বাসির রাষ্ট্রদূত মি. হোকন আরাল্ড গুলব্রান্দসেন, মালদ্বীপ প্রজাতন্ত্রের হাইকমিশনার মিস শিউনিন রশীদ এবং রয়্যাল থাই এম্বাসির রাষ্ট্রদূত মিস থিতিপর্ন চিরাসাওয়াদি।
তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির হেড অব কার্ডস মো. আবু বকর সিদ্দিক, মালদিভিয়ান এয়ারলাইন্সের কর্মকর্তারা এবং দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার ক্লাস্টার এক্সিকিউটিভ শেফ রিমুন ওবাইদ।
অতিথি ও দ্য ওয়েস্টিন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর বিশেষজ্ঞ শেফদের পরিবেশনায় একটি ফুড টেস্টিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিরা উৎসবে পরিবেশিতব্য এক্সক্লুসিভ সিগনেচার পদ উপভোগ করেন।
ক্লাস্টার এক্সিকিউটিভ শেফ রিমুন ওবাইদ, শেফ স্বপন রোজারিও এবং স্থানীয় প্রতিভাবান রন্ধনশিল্পীরা এই উৎসবে বিভিন্ন উপকূলীয় সি-ফুডের অনন্য স্বাদ তুলে ধরবেন।
অতিথিরা উপভোগ করতে পারবেন অথেনটিক চিলড নরওয়েজিয়ান স্যামন, সিগনেচার সি-ফুড পায়েয়া, সি-ফুড থারমিডর, সি-ফুড পাতে, সি-ফুড টেরিন, সি-ফুড লাসানিয়া, ফিশ টাজিন, সামাক হারা, প্রন পিরামিডসহ আরও অনেক সুস্বাদু পদ।
লাইভ সি-ফুড এক্সপেরিয়েন্স কাউন্টারে লবস্টার, কিং প্রন, নরওয়েজিয়ান স্যামন ফিলে, ক্যালামারি, অক্টোপাসসহ আরও নানা সামুদ্রিক খাবার দক্ষতার সঙ্গে প্রস্তুত ও আকর্ষণীয়ভাবে পরিবেশন করা হবে।
অতিথিরা নিজেদের পছন্দমতো নির্বাচন করতে পারেন এবং উপভোগ করতে পারেন এক সতেজ অভিজ্ঞতা।
এ ছাড়াও মাংসপ্রেমীদের জন্য থাকবে মাটন নেহারি, বিভিন্ন ধরনের কাবাবসহ নানা জনপ্রিয় মাংসের পদ।
ডেজার্টপ্রেমীদের জন্য থাকবে বাহারি মিষ্টান্নের বিশাল আয়োজন- বাকলাভা, তুর্কি রেভানি, তুলুম্বা, লুকমা, আরাবিয়ান মাহলাবিয়া, কুনাফা, কাতায়েফসহ অনেক মুখরোচক ডেজার্ট।
‘ওশানিক ট্রেজারস’ শুধু ডিনারের জন্য থাকবে এবং বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৯,৪৫০ টাকা (নিট)। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য রয়েছে ‘বাই ১ গেট ৩’ অফার।
এ ছাড়াও ২১টি ব্যাংকের কার্ডে ‘বাই ১ গেট ২’ এবং ‘বাই ১ গেট ১’ অফার উপভোগ করা যাবে।
আগ্রহী অতিথিদের আগাম রিজার্ভেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
বুকিংয়ের জন্য যোগাযোগ করুন : +৮৮০২২২২২৯১৯৮৮ এবং +৮৮০ ১৭৩০-৩৭৪৮৭১।
‘ওশানিক ট্রেজারস এ সি-ফুড ফিস্ট’-এর এক্সক্লুসিভ পার্টনার মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং এয়ারলাইনস পার্টনার মালদিভিয়ান এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তি/