ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ব্রাজিলিয়ান জন্য সুখবর, পূর্ণ অনুশীলনে নেইমার দায় নিজের কাঁধে নিলেন বিয়েলসা ঝিনাইদহে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের ফাঁসি মধুখালীতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২ হাইড্রেশন ব্রেকের বিরুদ্ধে স্কালোনি রসুনের ১০টি প্রমাণিত উপকারিতা চট্টগ্রামবাসীকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ৫ ইসলামি ধারার ব্যাংকের চাকরিচ্যুতদের সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি

আজহারীর ৫ দিনব্যাপী মাহফিল শুরু

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ এএম
আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫, ০৯:৫২ এএম
আজহারীর ৫ দিনব্যাপী মাহফিল শুরু
ছবি : খবরের কাগজ

চট্টগ্রামের প্যারেড মাঠে সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। মাহফিলকে ঘিরে চট্টগ্রাম কলেজ, মহসীন কলেজ, চকবাজার, প্যারেড মাঠ, সিরাজদ্দৌলা সড়ক ও আশপাশের এলাকায় সাজসাজ রব বিরাজ করছে। প্যারেড মাঠে বিশাল আকারে প্যান্ডেল সাজানো হয়েছে। 

সাজানো হয়েছে হরেক রকম আলোকসজ্জা। লাগানো হয়েছে ৫ শতাধিক মাইক। বসেছে আড়াই শতাধিক স্টল। 

এবারের মাহফিলে বিশেষ আকর্ষণ ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া মাহফিল শেষ হবে ৩১ জানুয়ারি শুক্রবার। ধারণা করা হচ্ছে, এতে শহরের ২৫ লাখ মানুষের সমাগম হতে পারে। মাহফিলে প্যারেড মাঠে এত মানুষের সংকুলান না হলেও নগরের কাজেম আলী হাই স্কুল, কিশলয় কমিউনিটি সেন্টার, মহসিন কলেজ ও আশপাশের ছোটখাটো মাঠগুলোতে নারীদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়াও স্বাস্থ্য সেবা নিয়ে বসেছে ইবনে সিনা, পার্ক ভিউসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। স্টলগুলোর মধ্যে বেশির ভাগই ইসলামি বই, টুপি, আতর, তসবি, মিছওয়াক, মধুর দোকান। এ ছাড়া ছোটখাটো খাবার ও পায়জামা, পাঞ্জাবি, পাগড়ির দোকানও বসেছে মাঠের আশপাশে ও বাইরে। 

মাহফিলের আয়োজক সংস্থা ইসলামী সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রামের প্রচার বিভাগীয় দায়িত্বশীল মুহাম্মদ উল্লাহ খবরের কাগজকে বলেন, ‘৬ হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত আছে মাহফিলে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওয়াকিটকির মাধ্যমে তথ্য মুহূর্তেই নেওয়া হচ্ছে কোথায় কী হচ্ছে?’ তিনি আরও বলেন, ‘৫ শতাধিক মাইক, কয়েক হাজার লাইট লাগানো হয়েছে। দূর-দূরান্ত থেকে যেসব গাড়ি আসবে সেগুলোর পার্ক করার ব্যবস্থা করা হয়েছে এবং স্যানিটেশন ব্যবস্থাও রাখা হয়েছে। মিডিয়ার জন্য মাহফিল কাভারের সুব্যবস্থা, রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা ও হাসপাতালে নিতে বিশেষ টিম গঠন করা হয়েছে। সারা শহরে আনন্দ উৎসব বিরাজ করছে। ঘরে ঘরে মেহমান এসেছে।
 
এ বিষয়ে নগর পুলিশের দক্ষিণ বিভাগের ডিসি শাকিলা সোলতানা খবরের কাগজকে বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমনসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সতর্ক আছে পুলিশ। পাশাপাশি আয়োজকদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। মাহফিল ঘিরে ছিনতাই-চুরি বাড়তে পারে। এ জন্য আমাদের আলাদা নজরদারি আছে।’

জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

জয়পুরহাটে তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন'-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় দিনব্যাপী 'জব ফেয়ার ' অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ জুন) বেলা ১১টায় শহরের সবুজনগরে অবস্থিত জাকস ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানায়, তরুণ জনগোষ্ঠীকে দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগের সাথে সংযুক্ত করতে রেইজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জব ফেয়ার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। দিনব্যাপী এই মেলায় চাকরিপ্রত্যাশীদের ভিড় দেখা গেছে।

​জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক ও রেইজ প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, এসো নির্বাহী পরিচালক মতিনুর রহমান, জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, পরিচালক (কার্যক্রম) রফিকুল ইসলাম বাদশা, পরিচালক  মুর্তজা আক্তার বানু,  উপ পরিচালক খোরশেদ আলমসহ অনেকেই।

​সাগর/আমান

ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:৩১ পিএম
ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন
ছবি: খবরের কাগজ

পাবনার ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২২ জুন) সকালে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের (বিএসআরআই) আয়োজনে প্রতিষ্ঠানের এএসএম কামাল উদ্দিন মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। 

উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারাল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ।

গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি, উন্নত জাত, চাষাবাদ কৌশলকে মাঠ পর্যায়ে সম্প্রসারণ কার্যক্রমের সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করে প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম গতিশীল করাই এ কর্মশালার অন্যতম লক্ষ্য বলে কর্মশালার শুরুতে জানানো হয়। 

বিএসআরআই-এর মহাপরিচালক (ডিজি) ড. কবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএসফআইসি) যুগ্মসচিব এবং পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ড. আব্দুল আলীম খান।

কর্মশালার বিএসআরআই-এর পরিচিতি ও গবেষণা সাফল্য উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পরিচালক (গবেষণা) ড. মো. আতাউর রহমান। 

বর্তমান প্রেক্ষাপটে মিল এলাকায় ইক্ষু চাষবিষয়ক প্রযুক্তি বিস্তারের সমস্যা,  সম্ভাবনা এবং প্রণীতব্য অগ্রাধিকারভিত্তিক গবেষণা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের প্রতিনিধি ড. মো. ইউসুফ আলী। নন-মিল জোনে ইক্ষু ও অন্যান্য সুগারক্রপ চাষের প্রযুক্তি বিস্তারে বিরাজমান সমস্যাদি ও গবেষণা অগ্রাধিকার নিরূপণ বিষয়ক প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকার পরিচালক (ক্রপস) ড. সালমা লাইজু। 

কর্মশালায় আগত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিএসআরআই-এর পরিচালক (প্রযুক্তি হস্তান্তর) ড. সেলিনা আখতার। 

এ অনুষ্ঠানে বিএসআরআই-এর বিজ্ঞানী, কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সুগারমিল, এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা, মৌ চাষি ও কৃষকেরা উপস্থিত ছিলেন। যৌথভাবে কর্মশালা সঞ্চালনায় ছিলেন বিএসআরআই-এর বৈজ্ঞানিক কর্মকর্তা নুসরাত জাহান উপমা ও নাজনীন আক্তার মুন্না। 

কর্মশালার আয়োজক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) কর্মশালার দ্বিতীয় দিনে বিএসআরআই-এর রোগতত্ত্ব, কীটতত্ত্ব, কৃষি প্রকৌশল, কৃষি অর্থনীতি, অন-ফার্ম এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের প্রযুক্তি উপস্থাপন ও আলোচনা করবেন বিভাগীয় প্রধানরা।

জাহাঙ্গীর হোসেন/অন্তরা/

ফরিদপুরে বাসচাপায় নিহত ১

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:০২ পিএম
ফরিদপুরে বাসচাপায় নিহত ১
ছবি: খবরের কাগজ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসচাপায় মো. রিবুল হোসাইন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার করিমপুরের চানপুর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মো. রিবুল হোসাইন বাড়ি থেকে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় খান পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত রিবুল হোসাইনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এনকেবি নয়ন/তামান্না রুপা/

মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:১৬ পিএম
মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ,  গ্রেপ্তার ৮
যাত্রীবাহী বাস ও চোরাচালানকৃত মালামাল। ছবি: খবরের কাগজ

মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুই অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ আট চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি বাসসহ প্রায় ২০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়।

সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। পরে ট্রাক তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেটসহ ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালান মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে, গতকাল রবিবার সকাল ৮টার দিকে শেরপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।

পুলক পুরকায়স্থ/আজহার/

কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪০ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:২৪ পিএম
কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের
ছবি: খবরের কাগজ

উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে। তবে রাত থেকে তিস্তার পানি কিছুটা কমলেও বেড়েছে বাড়ছে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, রবিবার (২২ জুন) সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ধরলার কুড়িগ্রাম পয়েন্টে পানি বেড়েছে ৩১ সেন্টিমিটার। তবে এখনও বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

ওই সময়ে নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ছে ৪৩ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে বেড়েছে ১৮ সেন্টিমিটার, দুধকুমারের ভূরুঙ্গামারী পাটেশ্বরী পয়েন্টে ৩১ সেন্টিমিটার পানি বেড়েছে।

অন্যদিকে তিস্তার কাউনিয়া পয়েন্টে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত পানি কমেছে ১০ সেন্টিমিটার।

বন্যার শঙ্কায় রয়েছেন চরাঞ্চল ও নদী পাড়ের মানুষরা। নিচু এলাকার সবজি, পাট, চীনাবাদামসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়তে পারে। ভাঙন আতঙ্কও বিরাজ করছে মানুষের মধ্যে।

পাউবোর কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, নদ-নদীর পানি বাড়লেও এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে উজানের ঢল অব্যাহত থাকলে আগামী কয়েক দিনে পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। 

গোলাম মাওলা সিরাজ/তামান্না রুপা/