গ্রাহককে শারীরিক নির্যাতন করায় ঝিনাইদহে পৌরসভার দৈনিক হাজিরা ভিত্তিক ৩ কর্মচারীকে অব্যাহতি ও আরও ৩ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার (২ মার্চ) পৌরসভার অফিস নোটিশে এই নির্দেশনা জারি করা হয়। নিদের্শনাটি দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের ঝিনাইদহের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায়।
সূত্র জানায়, গত ২৬ ফেব্রুয়ারি সকালে ঝিনাইদহ পানি সরবারহ শাখায় শফিউদ্দিন নামের এক গ্রাহক বিল দিতে আসে। তার সঙ্গে উক্ত কর্মচারীরা বিবাদে লিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে রক্তাক্ত করে। এই বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী নিয়মিত কর্মচারী বাজার আদায়কারী নাজির মো. ইমরান, পাম্প মিস্ত্রী মো. খালেকুজ্জামান, পাম্ম হাউজ প্রহরী মো. রিপনকে সাময়িক বরখাস্ত এবং হাজিরা ভিত্তিক কর্মচারী মো. সাগর হোসেন, মো. সাদিউল ইসলাম বাবু, লিমন হোসেনকে চাকরি থেকে স্থায়ীভাবে অব্যহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মাহফুজুর রহমান/মাহফুজ