মাগুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে।
বুধবার (২৬ মার্চ) সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
এর পর সকাল ৬টায় মাগুরা নোমানী ময়দানে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
সকাল ৯টায় নোমানী ময়দানে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে সালাম নেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এ ছাড়া দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে- বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত বা প্রার্থনা, সুবিধামতো সময়ে হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং সুবিধামতো সময়ে নারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা।
শ্রাবণ/পপি/