পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ নদী থেকে এক লাখ গলদা চিংড়ির রেণুপোনা জব্দ করেছে নৌ পুলিশ। ট্রলারযোগে পাচার হওয়ার সময় এসব রেণুপোনা জব্দ করা হয়। এ সময় আয়নাল হক নামে একজনকে আটক করা হয়। তার বাড়ি বরগুনা জেলার তালতলী উপজেলায়।
সোমবার (২৮ এপ্রিল) সকালে জব্দ হওয়া রেণুপোনাগুলো কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার উপস্থিতিতে উপজেলার বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান।
এদিকে আটক আয়নাল হককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।
স্বজল মোল্লা বলেন, ‘নদী থেকে চিংড়ি রেণুপোনা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতেচাঁ নদী থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে কাউখালী নৌ পুলিশ। পরে তল্লাশি চালিয়ে এক লাখ গলদা চিংড়ির রেণুপোনা জব্দ করা হয়। রেণুপোনা যে কোনো সময় ধরা অবৈধ। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
হাসিবুল/তাওফিক/