ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
মিডজার্নি আনছে নতুন আলট্রাসনিক বডি স্ক্যানার ক্যারিবীয় সাগরে আবারও মার্কিন হামলা, নিহত ২ হাইড্রেশন ব্রেকের বিরুদ্ধে স্কালোনি রসুনের ১০টি প্রমাণিত উপকারিতা চট্টগ্রামবাসীকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা ৫ ইসলামি ধারার ব্যাংকের চাকরিচ্যুতদের সাইপ্রাসে উদ্ধার মরদেহটি নিখোঁজ বাংলাদেশি ছাত্রের হতে পারে গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন

ভালো নেই নিতাইগঞ্জের শ্রমিকরা

প্রকাশ: ০৫ মে ২০২৫, ১০:৪১ এএম
আপডেট: ০৫ মে ২০২৫, ১০:৪৮ এএম
ভালো নেই নিতাইগঞ্জের শ্রমিকরা
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ কয়লাঘাটে দুজন শ্রমিক চালের বস্তা মাথায় তুলছেন। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ভোগ্যপণ্য লোড-আনলোডের কাজ (কুলি) করেন মিলন শরীফ। শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় গত ১৬ বছর ধরে তিনি এ কাজ করছেন। কর্মজীবনের শুরু থেকেই মজুরি নিয়ে খেদ রয়েছে তার। রয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই কাজ করার অভিজ্ঞতা। নিজের অবস্থান তুলে ধরে মিলন শরীফ বলেন, ‘আমরা ২২ জন শ্রমিক একটি আটা-ময়দার মিলে পণ্য খালাসের কাজ করি। মজুরি পাই বস্তাপ্রতি ১০ টাকা। দিনে আমরা ৬০০ থেকে সর্বোচ্চ ৯০০ টাকা আয় করতে পারি। এ টাকা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়।’

১৬ বছর আগে পটুয়াখালী থেকে যখন প্রথমবার নিতাইগঞ্জে কাজে আসেন তখন বস্তাপ্রতি তিন টাকা করে পেতেন জানিয়ে মিলন বলেন, ‘ওই সময়ই ভালো ছিলাম। এখন যে টাকা পাই, তা দিয়ে দুই ছেলেমেয়ের লেখাপড়ার খরচ ও ঘরভাড়া দিয়ে সংসার চালাতে কষ্ট হয়। অন্য কাজও জানি না। তাই বাধ্য হয়ে এই কাজই করি।’

দেশের পাইকারি পণ্যের অন্যতম বৃহৎ বাজার নিতাইগঞ্জ। আটা, ময়দা, চিনিসহ দুই শতাধিক ভোগ্যপণ্যের মিল রয়েছে এখানে। এ ছাড়া দোকান-গদিঘর রয়েছে কয়েক হাজার। এসব মিলে মিলনের মতো অন্তত ৮ হাজার শ্রমিক কাজ করেন। ছয়টি নৌ-ঘাট দিয়ে পণ্য খালাসের পাশাপাশি প্রতিদিন শত শত ট্রাকে শ্রমিকরা পণ্য ওঠানামার (লোড-আনলোড) কাজ করে থাকেন। 

নিতাইগঞ্জের অন্যতম ব্যস্ততম কেরোসিন ঘাটের শ্রমিক দেওয়ান হোসেন বললেন, ‘প্রথমে মিল থেকে পণ্য ঠেলায় তোলা হয়। তারপর ঘাটের সামনে গিয়ে আবারও মাথায় করে ৫০ থেকে ৮০ কেজি ওজনের বস্তা ট্রলারে তুলতে হয়। প্রতিটি মিলে ৫০ জনের বেশি শ্রমিক এ কাজ করেন। কাজটি খুবই পরিশ্রমের। দীর্ঘদিন ধরে মালিকদের কাছে আমরা মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছি। কিন্তু ব্যবসায় মন্দার কথা বলে তারা বারবার দাবির বিষয়টি এড়িয়ে গেছেন।’ 

নিতাইগঞ্জে কর্মরত শ্রমিকদের কোনো ধরনের কর্মনিরাপত্তা নেই জানিয়ে ডালপট্টির লোড-আনলোড শ্রমিক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা কাজ করি পয়সা পাই। এর বাইরে কেউ আমাদের কথা চিন্তা করে না। একজন শ্রমিক অসুস্থ হলেও সংসার চালাতে তাকে কাজ করতেই হবে। বস্তা ওঠানামায় শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। প্রায়ই তারা দুর্ঘটনার শিকার হন। কিন্তু ব্যবসায়ীরা এ ব্যাপারে কোনো উদ্যোগ নেন না। চিকিৎসার খরচ শ্রমিককেই বহন করতে হয়।’

মে দিবসে সারা দেশে শ্রমিকদের ছুটি থাকলেও নিতাইগঞ্জে পণ্য খালাস চলমান থাকে জানিয়ে রহমতুল্লাহ নামে এক শ্রমিক সরদার বলেন, ‘কোনো শ্রমিক কাজ না করলে মজুরি পায় না। মে দিবসেও কোনো বন্ধ নেই। আসলে মিল মালিক কিংবা দোকানিরা শ্রমিকদের কথা ভাবে না।’

শ্রমিকদের মজুরিসহ একাধিক সংকটের বিষয়ে জানতে চাইলে নিতাইগঞ্জ লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবদুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শ্রমিকদের মজুরি বাড়ানোসহ তাদের কয়েকটি দাবি নিয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা বলছি। কিন্তু তারা শুধু বারবার মজুরি বাড়ানোর আশ্বাস দেন। সব শেষ কমিটি ছিল আওয়ামী লীগের লোকজনের। তারা ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নিয়ে শ্রমিক স্বার্থের জন্য কাজ করেনি। ফলে শ্রমিকরা তাদের দাবি পূরণ করতে পারেনি।’

শ্রমিকদের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে সভা-সমাবেশ করে মিল মালিক ও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে আসছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম। তিনি বলেন, ‘নিতাইগঞ্জের শ্রমিকরা অবহেলিত। অর্ধশত বছর ধরে তারা মজুরি বাড়ানোসহ একাধিক দাবি জানালেও ব্যবসায়ী ও মিল মালিকরা তা কখনোই মেনে নেয়নি। দু-একবার নামমাত্র মজুরি বেড়েছে। কিন্তু তা দিয়ে এ বাজারে সংসার চলে না। আমরা বারবার শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মজুরি বাড়াতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়ে আসছি। আমাদের ৯ দফা দাবির আন্দোলন এখনো চলমান আছে। দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।’

নিতাইগঞ্জ আটা-ময়দা, চাল-ডাল মিল মালিক সমিতির সভাপতি জসিম উদ্দীন বলেন, ‘শ্রমিকরা তাদের সংগঠনের নেতাদের মাধ্যমে যোগাযোগ করে থাকেন। এখানে বছরভিত্তিক দর নির্ধারণ করা হয়। যেমন ১০ বছর আগে ছিল বস্তাপ্রতি তিন টাকা। এখন ৫ থেকে ১০ টাকার মধ্যে শ্রমিকরা কাজ করেন। এরই মধ্যে শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে।’

এবার মিল মালিকরা সভা করে শ্রমিকদের মজুরি নির্ধারণ করবেন বলে জানান তিনি।

ফরিদপুরে বাসচাপায় নিহত ১

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:০২ পিএম
ফরিদপুরে বাসচাপায় নিহত ১
ছবি: খবরের কাগজ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসচাপায় মো. রিবুল হোসাইন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার করিমপুরের চানপুর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মো. রিবুল হোসাইন বাড়ি থেকে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় খান পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত রিবুল হোসাইনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এনকেবি নয়ন/তামান্না রুপা/

মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:১৬ পিএম
মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ,  গ্রেপ্তার ৮
যাত্রীবাহী বাস ও চোরাচালানকৃত মালামাল। ছবি: খবরের কাগজ

মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুই অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ আট চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি বাসসহ প্রায় ২০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়।

সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। পরে ট্রাক তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেটসহ ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালান মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে, গতকাল রবিবার সকাল ৮টার দিকে শেরপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।

পুলক পুরকায়স্থ/আজহার/

কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪০ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:২৪ পিএম
কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের
ছবি: খবরের কাগজ

উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে। তবে রাত থেকে তিস্তার পানি কিছুটা কমলেও বেড়েছে বাড়ছে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, রবিবার (২২ জুন) সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ধরলার কুড়িগ্রাম পয়েন্টে পানি বেড়েছে ৩১ সেন্টিমিটার। তবে এখনও বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

ওই সময়ে নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ছে ৪৩ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে বেড়েছে ১৮ সেন্টিমিটার, দুধকুমারের ভূরুঙ্গামারী পাটেশ্বরী পয়েন্টে ৩১ সেন্টিমিটার পানি বেড়েছে।

অন্যদিকে তিস্তার কাউনিয়া পয়েন্টে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত পানি কমেছে ১০ সেন্টিমিটার।

বন্যার শঙ্কায় রয়েছেন চরাঞ্চল ও নদী পাড়ের মানুষরা। নিচু এলাকার সবজি, পাট, চীনাবাদামসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়তে পারে। ভাঙন আতঙ্কও বিরাজ করছে মানুষের মধ্যে।

পাউবোর কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, নদ-নদীর পানি বাড়লেও এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে উজানের ঢল অব্যাহত থাকলে আগামী কয়েক দিনে পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। 

গোলাম মাওলা সিরাজ/তামান্না রুপা/

সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:৫৯ এএম
সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত নারীর মরদেহ। ছবি: খবরের কগজ

সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২২ জুন) সকালে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের অংশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে কামারখন্দ থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা মহাসড়কের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই বিয়ের সময় ব্যবহার করা লাল রঙের একটি শাড়ি ছিল।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিরাজুল ইসলাম/আজহার/

রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:০৫ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:০৮ এএম
রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক
ছবি: খবরের কাগজ

কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগীর স্বজনবেশে মাদকের চালান লেনদেনের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী খবরের কাগজকে জানান, টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে একটি ইয়াবার চালান কক্সবাজার শহরের উদ্দেশে অটোরিকশায় করে নেওয়া হচ্ছে বলে তথ্য পায় পুলিশ। এরপর নজরদারি জোরদার করা হয়। রাত ৯টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্দেহজনক একটি অটোরিকশা শনাক্ত করে দুইজনকে আটক করে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

তারেকুর রহমান/থিওটোনিয়াস