ঢাকা ১০ আষাঢ় ১৪৩৩, বুধবার, ২৪ জুন ২০২৬

সর্বশেষ
ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর অপেক্ষা ফুরোচ্ছে নেইমারের নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত সংসদীয় কমিটি গঠনে বিলম্ব নজরদারি প্রশ্নবিদ্ধ নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা গ্রুপ এল: যেভাবে নকআউটে যেতে পারে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়া নকআউটের টিকিট পেতে কার সমীকরণ কেমন? পণ্যের মান ও বৈচিত্র্যকরণে রপ্তানি বাড়বে ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে চায় স্কটল্যান্ড বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড পাবনায় ১৩ মাসে ৫৯ খুন, ৭১ ধর্ষণ নদীবন্দরে সতর্কতা, দেশের ১৬ জেলায় ঝড়ের শঙ্কা সূচকের উত্থান হলেও কমেছে লেনদেন শিশু ধর্ষণের অভিযোগে কারাগারে ইমাম বদলে গেল গ্রুপ পর্বের টাইব্রেকার নিয়ম! ভাগ্য নির্ধারণ হবে যেভাবে মেম্বার থেকে এমপি, রাজনৈতিক উত্থানের গল্প শোনালেন আবদুল গফুর বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার বিপিসির প্রধান কার্যালয় ঢাকায় নিতে চিঠি টানা জয়েও মেক্সিকোর পারফরম্যান্সে অসন্তুষ্ট কোচ আগুয়েরে যুদ্ধের পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট সিন্ডিকেটের কবলে চট্টগ্রাম বন্দর: প্রতিযোগিতা রুখতে সুপরিকল্পিত ‘খেলা’ ২৪ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২৪ জুন: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ছাত্রলীগের রাজনীতি করায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার পারমাণবিক রাষ্ট্র হিসেবে নিজেদের অবস্থান অনুযায়ী পদক্ষেপ নেবে উ. কোরিয়া: কিম সৌন্দর্যে অনন্য গোলাপি অলকানন্দা ইবিএলের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দুদকের সুইস-কানাডা মহারণ, বাঁচা-মরার ম্যাচ বসনিয়া-কাতারের ২৪ জুন  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি মেক্সিকোর চোখ গ্রুপসেরায়, দ.কোরিয়ার সামনে নকআউট নিশ্চিতের সুযোগ

দুই আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত ১২ পরিবার

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৭:০০ এএম
দুই আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত ১২ পরিবার
অভিযুক্ত নজরুল ইসলাম ও তার কাতারপ্রবাসী ছেলে মাসুম বিল্লাহ মামুন। ছবি: খবরের কাগজ

ঝিনাইদহে দুই আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছে ১২টি পরিবার। দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়ে ভালো চাকরি করে সচ্ছল জীবনের স্বপ্ন ছিল কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার ১২ যুবকের। কিন্তু তাদের সেই স্বপ্নই এখন ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

অভিযোগ উঠেছে, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের আদম ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার কাতারপ্রবাসী ছেলে মাসুম বিল্লাহ মামুন ভালো কাজের প্রলোভন দেখিয়ে ১২ জন যুবককে কাতারে নেন। এ জন্য প্রত্যেক যুবকের পরিবার থেকে সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন। অনেকে শেষ সম্বল বিক্রি করেছেন, জমি বন্ধক রেখেছেন, এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়েছেন। সবই সন্তানদের ভালো ভবিষ্যতের আশায়। কিন্তু বাস্তবতা হলো, গত বছরের নভেম্বর থেকে কাতারের উম সালাল মোহাম্মদ এলাকায় একটি বাড়িতে আটকে রাখা হয়েছে ১২ যুবককে। বৈধ কাজ নেই, নেই ঠিকমতো খাবারের ব্যবস্থাও। আরও টাকা না পাঠালে দেশে লাশ ফেরত পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে।

কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের ভুক্তভোগী তবিবুর রহমান খবরের কাগজকে বলেন, ‘ছেলেকে বিদেশ পাঠিয়ে সংসারে দুই বেলা ভালোভাবে খাওয়ার স্বপ্ন দেখেছিলাম, ইচ্ছা ছিল সন্তানদের পড়াশোনা করাব। সেই আশায় সব বিক্রি করেছি, ঋণ নিয়েছি। এখন শুনি, কাজ তো দূরের কথা, ওরা না খেয়ে জীবনযাপন করছে, আর বলছে আরেক দফা টাকা না দিলে ছেলের খোঁজও মিলবে না। সব শেষ হয়ে গেছে এখন, এই প্রতারকরা যাতে আর কারও সর্বনাশ করতে না পারে, সেই ব্যবস্থা যেন সরকার করে। আমি প্রতারকদের বিচার চাই।’

একই গ্রামের কৃষক মোহাম্মদ হানিফ খবরের কাগজকে বলেন, ‘ছেলেকে বিদেশ পাঠিয়ে সংসার সচ্ছলভাবে চলবে ভেবেছিলাম। ৮ মাস অতিবাহিত হয়ে গেল, কোনো কাজ নেই। এখন ছেলেটা ওখানে না খেয়ে আছে, আর আমাদের বলা হচ্ছে আবার টাকা পাঠাতে।’

এ ঘটনায় ভুক্তভোগী এক পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে, আরেকটি পরিবার আদালতে মামলা করেছে। কিন্তু তারপর থেকে নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে। গ্রামের বাড়িতে তালা ঝুলছে, তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর খবরের কাগজকে বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু অভিযুক্তরা পলাতক থাকায় তা আর সম্ভব হয়নি। ভুক্তভোগীদের আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২৭ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:৩৫ এএম
ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকের যাত্রীর
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে মাটিবোঝাই ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার আলী বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন এবং কয়েকদিন আগে দেশে এসেছেন।

স্থানীয়রা জানায়, কামরুজ্জামান শহরের একটি ব্যাংক থেকে টাকা তুলে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে বয়ড়াতলা বাজার এলাকায় পৌঁছালে মাটিবোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামান ও অন্য একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উমা ইসলাম খবরের কাগজকে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই কামরুজ্জামানের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাহফুজুর/খাদিজা রুমি/

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২৫ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৯:৩০ এএম
নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত
ছবি: নিহত দুই বন্ধু

নোয়াখালীর কবিরহাটে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট-সোনাপুর সড়কের বারীপুকুর পাড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৮) এবং ৯নং ওয়ার্ডের রহমত উল্যাহর ছেলে জিহাদ হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতির পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হন। 

এ ঘটনায় স্থানীয়রা পিকআপের চালক মহিউদ্দিন মাহমুদ ও চালকের সহকারী সালাউদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ইকবাল হোসেন মজনু/তামান্না রুপা/

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:১২ এএম
নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা
ছবি: খবরের কাগজ

নওগাঁ সীমান্তে আবারও নারী ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ঘিরে কড়া প্রহরায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

বুধবার (২৪ জুন) ভোররাতে পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

পুশইনের চেষ্টা করা ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোররাতে আদাতলা বিওপির আওতাধীন পতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নম্বর মেইন পিলারের কাছে কয়েকজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে বিজিবি। সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেওয়া হয়। পরে জানা যায়, তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ।

তিনি আরও জানান, ভোররাতের দিকে ভারতীয় ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ওই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে।

অধিনায়ক জানান, তারা এখনো শূন্যরেখায় অবস্থান করছেন।

হারুন/রিফাত/

বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৮:৩৮ এএম
আপডেট: ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ এএম
বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ: এক চেয়ারে নজর ৭ নেতার
১. এবায়েদুল হক চাঁন, ২. মনিরুজ্জামান ফারুক, ৩. আবুল কালাম শাহীন, ৪. জিয়া উদ্দিস সিকদার, ৫. মীর জাহিদুল ইসলাম, ৬. আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহ্

বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। স্থানীয় বিএনপির অন্তত অর্ধডজন নেতা এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।

দলীয় সূত্রগুলো বলছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক ও বর্তমান পদধারী কয়েকজন নেতা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়। তবে তাদের মধ্যে কেউ কেউ অতীতে বিভিন্ন সময় বিতর্ক ও অভিযোগের মুখে পড়েছিলেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ ও ‘পরিচ্ছন্নতা’ নিয়ে প্রশ্নও উঠছে।

চেয়ারম্যান পদের জন্য বিএনপির কেন্দ্রীয়, বরিশাল জেলা ও মহানগর কমিটির যেসব নেতাদের নাম আলোচনায় আছে, তারা হলেন- বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল আলম ফরিদ।

দলীয় সূত্র জানায়, এই নেতাদের নাম সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হয়েছে। পদটি পেতে অনেকেই প্রভাবশালী নেতাদের কাছে লবিং ও তদবির চালাচ্ছেন। আরও কয়েকজন নেতা নীরবে তদবির চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর বিএনপির এক নেতা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের আগে ও পরে এসব নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছে। কারও বিরুদ্ধে মামলা-বাণিজ্য, কারও বিরুদ্ধে বাসস্ট্যান্ড দখল, কারও বিরুদ্ধে কাজীদের সমিতি দখল, আবার কারও বিরুদ্ধে বিএনপির উপজেলা ও ওয়ার্ড কমিটি গঠনের সময় আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এমনকি কারও কারও শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। 

তার মতে, নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক পদ। এখানে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতাই প্রধান হওয়া উচিত। কিন্তু বাস্তবে দলীয় প্রভাব ও ব্যক্তিগত লবিং-তদবির কাজ করছে।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘যিনি নগরকে জানেন, মানুষের প্রয়োজন বোঝেন- এমন স্থানীয় ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া উচিত।’

অন্যদিকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, ‘আমার কোনো পদ-পদবির আকাঙ্ক্ষা নেই। তবে দায়িত্ব পেলে তা যথাযথভাবে পালনে সচেষ্ট থাকব।’

সচেতন নাগরিক কমিটির সভাপতি টুলু রানী কর্মকার বলেন, ‘গত প্রায় ৩ দশকে বরিশাল নগরে অনেক উন্নয়ন হয়েছে সত্য, কিন্তু তা হয়েছে অপরিকল্পিতভাবে। নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হলে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দায়িত্ব প্রতিষ্ঠানটির ওপর থাকবে। তারা নগর উন্নয়নের জন্য একটি মহাপরিকল্পনা তৈরি করতে পারবে, যার ভিত্তি করে শহরের উন্নয়ন হবে।’

তবে তিনি সতর্ক করে বলেন, এই নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত না হলে উন্নয়ন কার্যক্রমে জনআস্থার সংকট তৈরি হতে পারে। নতুন এই সংস্থার নেতৃত্ব শেষ পর্যন্ত কতটা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ঠিক হয়, সেদিকেই এখন সবার নজর।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর আমরা বিভাগীয় সুযোগ-সুবিধাবঞ্চিত। এটা চরম বৈষম্য। আমাদের প্রথম দাবি হচ্ছে- সব বিভাগীয় শহর যেসব সুবিধা পাচ্ছে আমরাও যেন তা পাই। আর এর সঙ্গে যদি বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা জড়িত থাকে, তাহলে কিছুটা অপেক্ষা করতে হবে। সরকারিভাবে এর গঠন প্রক্রিয়া পুরোপুরি শেষ হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া সহজ হবে। তখন নগরের পরিকল্পিত উন্নয়ন, বিভিন্ন দপ্তরের সমন্বয় এবং উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।’

ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৬ পিএম
ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড ঘুরে দেখলেন রংপুর রেঞ্জের ডিআইজি
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জে অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশের রংপুর জেলার ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) আমিনুল ইসলাম। 

ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইউএসএ প্রবাসী মোঃ হাসানুজ্জামান হাসান এর নেতৃত্বে, সিইও ব্লিং লেদার প্রোডাক্টস্ লিমিটেড এমএম খালিদ আহসান এর সার্বিক তত্ত্বাবধানে 

মঙ্গলবার (২৩ জুন) বিকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ঘনিরামপুর গ্রামে অবস্থিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করেন রংপুর জেলার বর্তমান ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) আমিনুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক,নীলফামারী জেলার বর্তমান পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খান,তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।

পরিচালিত ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড মূলত একটি ১০০% রপ্তানিমুখী অত্যাধুনিক আন্তর্জাতিক মানের জুতা তৈরি ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটি উত্তরবঙ্গের এবং বিশেষ করে তারাগঞ্জ এলাকার অর্থনৈতিক চিত্র ও বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখছে।

এসএন/