ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ

দ্রুত বাড়ছে গোমতীর পানি, ২৪ ঘণ্টায় ১২৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:৩২ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৯:২৯ পিএম
দ্রুত বাড়ছে গোমতীর পানি, ২৪ ঘণ্টায় ১২৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড
টানা বর্ষণ ও উজানের ঢলে পানি বেড়েছে গোমতীতে। ছবি: খবরের কাগজ

গত ৪৮ ঘণ্টার টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি পানি হু হু করে বাড়তে শুরু করেছে। এতে করে আতঙ্ক দেখা দিয়েছে গোমতীর চর ও দুই তীরের বাসিন্দাদের মাঝে। গেল বছরের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় গোমতীর বাঁধ ভেঙে পাশের তিন উপজেলা প্লাবিত হয়ে যায়। ফলে এবার পানি বাড়তে থাকায় সে শঙ্কা আরও বেড়েছে।

কুমিল্লার কোল ঘেষে বয়ে চলা গোমতী নদীর পানি প্রতি ঘণ্টায় ১০ সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর ফলে নদীর বাঁধের ভেতর জমি-জমা ও বসতি ডুবতে শুরু করেছে। তবে নদীর পানির উচ্চতা বুধবার (৯ জুলাই) বিকাল ৫টা পর্যন্ত বিপৎসীমার ৭ ফুট নিচে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালীউজ্জামান।  

এদিকে মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৩টা থেকে বুধবার বিকেল ৩টা পর্যন্ত কুমিল্লা জেলায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গোমতীর চরে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ারও সতর্কতা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া টানা ভারী বৃষ্টিপাতে শহরের নিম্নাচল পানিতে ডুবে গেছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকা গুলোতে।

ছবি: খবরের কাগজ

বুধবার দুপুরে গোমতী নদীর টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকা ঘুরে দেখা গেছে, কিছু কিছু স্থানে চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে।

সংরাইশ এলাকার বাসিন্দা নূরে আলম বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি পানি ঘরের একদম কাছাকাছি চলে এসেছে। আমরা খুব আতঙ্কে আছি। গত বছর বন্যায় আমাদের ঘরবাড়ি ভেসে গিয়েছিল। এলাকার লোকজন মিলে আমাদের নতুন ঘর তুলে দিয়েছিল। আবার যদি ঘর ভেসে যায়, তাহলে আমাদের পথে পথে থাকতে হবে।’

টিক্কার চর এলাকার পারভেজ আলম জানান, ‘গতকাল বিকেলেও এত পানি ছিল না। সকালে ঘুম থেকে উঠে দেখি পানি অনেক বেড়েছে। এভাবে বাড়তে থাকলে বিকেলের মধ্যে পানি বিপৎসীমার ওপরে চলে যেতে পারে।’

এ বিষয়ে কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আহমেদ বলেন, ‘গোমতীর পানি এখনো বিপৎসীমার ১০ ফুট নিচে আছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। ভারী বর্ষণ ও উজান থেকে পানি না এলে পরিস্থিতি তেমন খারাপ হবে না।’

তিনি আরও বলেন, ‘গোমতীর চরে বসবাসরত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। হঠাৎ পানি এভাবে বাড়বে, তা আমরা আগে বুঝতে পারিনি। আমরা সরেজমিনে গোমতীর পাড় ঘুরে দেখছি।’

কুমিল্লা জেলা আবহাওয়া কর্মকর্তা আরিফুর রহমান জানান, কুমিল্লায় মঙ্গলবার বিকাল ৩টা থেকে আজ বুধবার বিকাল ৩টা পর্যন্ত ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার সারাদিনও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লার পাশাপাশি ভারতের ত্রিপুরা অঞ্চলেও ভরী বৃষ্টিপাত শুরু হয়েছে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ ওয়ালীউজ্জামান জানান, বুধবার বিকেল ৫টা পর্যন্ত গোমতী নদীর পানির উচ্চতা ৮.৫ মিটার পর্যন্ত উঠেছে। বিপৎসীমা ১১.৩ মিটার। আমাদের পর্যবেক্ষণে প্রতি ঘণ্টায় ১০ সেন্টিমিটার করে গোমতী নদীর পানির উচ্চতা বাড়ছে। টানা বৃষ্টির ওপর নির্ভর করছে আমরা কতটুকু বিপদের মুখে আছি।

জহির শান্ত/মাহফুজ

ফরিদপুরে বাসচাপায় নিহত ১

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:০২ পিএম
ফরিদপুরে বাসচাপায় নিহত ১
ছবি: খবরের কাগজ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসচাপায় মো. রিবুল হোসাইন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার করিমপুরের চানপুর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মো. রিবুল হোসাইন বাড়ি থেকে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় খান পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত রিবুল হোসাইনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এনকেবি নয়ন/তামান্না রুপা/

মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:১৬ পিএম
মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ,  গ্রেপ্তার ৮
যাত্রীবাহী বাস ও চোরাচালানকৃত মালামাল। ছবি: খবরের কাগজ

মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুই অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ আট চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি বাসসহ প্রায় ২০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়।

সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। পরে ট্রাক তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেটসহ ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালান মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে, গতকাল রবিবার সকাল ৮টার দিকে শেরপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।

পুলক পুরকায়স্থ/আজহার/

কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪০ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:২৪ পিএম
কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের
ছবি: খবরের কাগজ

উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে। তবে রাত থেকে তিস্তার পানি কিছুটা কমলেও বেড়েছে বাড়ছে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, রবিবার (২২ জুন) সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ধরলার কুড়িগ্রাম পয়েন্টে পানি বেড়েছে ৩১ সেন্টিমিটার। তবে এখনও বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

ওই সময়ে নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ছে ৪৩ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে বেড়েছে ১৮ সেন্টিমিটার, দুধকুমারের ভূরুঙ্গামারী পাটেশ্বরী পয়েন্টে ৩১ সেন্টিমিটার পানি বেড়েছে।

অন্যদিকে তিস্তার কাউনিয়া পয়েন্টে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত পানি কমেছে ১০ সেন্টিমিটার।

বন্যার শঙ্কায় রয়েছেন চরাঞ্চল ও নদী পাড়ের মানুষরা। নিচু এলাকার সবজি, পাট, চীনাবাদামসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়তে পারে। ভাঙন আতঙ্কও বিরাজ করছে মানুষের মধ্যে।

পাউবোর কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, নদ-নদীর পানি বাড়লেও এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে উজানের ঢল অব্যাহত থাকলে আগামী কয়েক দিনে পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। 

গোলাম মাওলা সিরাজ/তামান্না রুপা/

সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:৫৯ এএম
সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত নারীর মরদেহ। ছবি: খবরের কগজ

সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২২ জুন) সকালে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের অংশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে কামারখন্দ থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা মহাসড়কের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই বিয়ের সময় ব্যবহার করা লাল রঙের একটি শাড়ি ছিল।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিরাজুল ইসলাম/আজহার/

রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:০৫ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:০৮ এএম
রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক
ছবি: খবরের কাগজ

কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগীর স্বজনবেশে মাদকের চালান লেনদেনের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী খবরের কাগজকে জানান, টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে একটি ইয়াবার চালান কক্সবাজার শহরের উদ্দেশে অটোরিকশায় করে নেওয়া হচ্ছে বলে তথ্য পায় পুলিশ। এরপর নজরদারি জোরদার করা হয়। রাত ৯টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্দেহজনক একটি অটোরিকশা শনাক্ত করে দুইজনকে আটক করে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

তারেকুর রহমান/থিওটোনিয়াস