খুলনার রূপসা নদীর তীরে লবণচরা দশগেট এলাকায় অজ্ঞাত একজনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ আগস্ট) রূপসা নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দুপুরে জোয়ারের পানিতে বস্তাবন্দি মরদেহটি ভেসে তীরে আসলে স্থানীয় লোকজন তা দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রূপসা নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ আবুল খায়ের জানান, বস্তার মধ্যে একজন পুরুষের মরদেহ পাওয়া গেছে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা খায়রুল বাসার বলেন, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে।
মাকসুদ/মেহেদী/