লক্ষ্মীপুরে মেঘনায় দুই লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনার দুই দিনেও ডুবে যাওয়া ‘এমভি মডার্ন মেরিন-১৯’ লাইটার জাহাজ উদ্ধার হয়নি। তবে রামগতি-ভোলার তজুমদ্দিনের সেলিমের টেকের চরে আটকেপড়া ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ থেকে ক্যাপ্টন আবদুস সালামসহ ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, দুই লাইটার জাহাজ সংঘর্ষের খবর পেয়ে মঙ্গলবার দুপুর থেকে কোস্টগার্ড স্টেশন রামগতি কর্তৃক একটি উদ্বারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ডুবে যাওয়া এমভি মডার্ন মেরিন-১৯ লাইটার জাহাজ থেকে ১৩ ক্রুকে উদ্ধার করে জাহাজের মালিকের কাছে হস্তান্তর করা হয়। তবে ডুবে যাওয়া জাহাজ উদ্ধারে অভিযান শুরু করা হবে।
রামগতি কোস্টগার্ড ও জাহাজ মালিক সুত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে কয়লা নিয়ে পায়রা বন্দরের দিকে যাচ্ছিল এমভি মডার্ন মেরিন-১৯' লাইটার জাহাজ। ২০ অক্টোবর সোমবার মধ্যরাতে ভোলার তজুমদ্দিনে পৌছাঁলে অপর এমভি উম্মে হাবিবা লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এমভি মডার্ন মেরিন-১৯ এর তলদেশ ফেটে পানি ঢুকে তজুমদ্দিনের সীমানায় সেলিমের টেকের চরে আটকে যায়।
মোহাম্মদ রফিকুল/মৌসুমী/