ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
গুম ও গণহত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ১১ দলের সমাবেশ সুস্ময়ের আন্তর্জাতিক অলিম্পিয়াডে মেডেল জয় গাছের গায়ে যে কারণে সাদা রং দেওয়া হয় সাময়িক বন্ধের পর চালু মস্কোর ৪ বিমানবন্দর বেসরকারি সংস্থায় চাকরির সুযোগ দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী এমবাপ্পেকে থামাতে ইরাকের ৩ গোলরক্ষক খেলানোর ইচ্ছায় সাড়া দেয়নি ফিফা কওমি তরুণদের বাজেট ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক ফরিদপুরে বাসচাপায় নিহত ১ চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক স্কালোনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে : ইরান এক রাতেই ইউক্রেনের ৩০১টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার নাইজেরিয়ায় অপহরণকারীদের মোকাবিলায় ১০০০ বনরক্ষী নিয়োগ ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের সতর্কতা জারি বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ

পঞ্চগড় হাসপাতালের নতুন ভবন চালু করতে জামায়াতের ১০ লাখ টাকা অনুদান

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
পঞ্চগড় হাসপাতালের নতুন ভবন চালু করতে জামায়াতের ১০ লাখ টাকা অনুদান
ছবি: খবরের কাগজ

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে নির্মিত বহুতল ভবন বরাদ্দের অভাবে দীর্ঘদিনেও চালু না হওয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে তহবিল গঠন করে স্বাস্থ্য বিভাগ। এবার সেই তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক সাবেত আলীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

এ সময় বক্তব্যে তিনি বলেন, ‘খাদ্য সমস্যা সমাধান, শিক্ষা ও দেশের স্বার্থে দলমত দেখা ঠিক নয়। হাসপাতাল চালু করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রশংসার দাবিদার। আমাদের এই অনুদান শুধুমাত্র দলের পরিচয়ের জন্য নয়, এটি একটি মানবিক কাজ।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আমাদের গর্বের দেশ। এই দেশ গড়ার জন্য আমরা দল ও ধর্ম নির্বিশেষে সবাই মিলে কাজ করব। চিকিৎসা, শিক্ষা, দেশের সার্বভৌমত্ব- এসব ক্ষেত্রে আমরা দল বা ধর্মের পরিচয়ে কাজ করব না। আমরা দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করব। আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা সবাই বনি আদম; ভালো কাজ করার জন্যই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তাই সব মানুষের কল্যাণে কাজ করা আমাদের অন্যতম দায়িত্ব।’

পরে মাওলানা আব্দুল হালিম দলের নেতাদের নিয়ে হাসপাতাল পরিদর্শনে যান।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে এর কোনো মূল্য নেই। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্যই আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের কথা বলছি। গণভোট এবং নির্বাচন- দুটোই হতে হবে। একটি হবে, আর একটি হবে না- এটি আমরা মেনে নিতে পারি না।’

মাওলানা আব্দুল হালিম আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের বিরোধ নেই। যে যার মত রাজনৈতিক মতামত পেশ করবে- এটাই স্বাভাবিক। আমরা ৮টি দল মিলে গণভোটসহ বিভিন্ন দাবি আদায়ে এক হয়ে আন্দোলন করে যাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, গণ অধিকার পরিষদের জেলা শাখার আহ্বায়ক মাহফুজার রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

রনি মিয়াজী/রিফাত/

ফরিদপুরে বাসচাপায় নিহত ১

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:৫৬ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ০১:০২ পিএম
ফরিদপুরে বাসচাপায় নিহত ১
ছবি: খবরের কাগজ

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় বাসচাপায় মো. রিবুল হোসাইন (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন।

সোমবার (২২ জুন) সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার করিমপুরের চানপুর রাস্তার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিবুল হোসাইন বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে সাজ্জাদ হোসেন ছবিবের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মো. রিবুল হোসাইন বাড়ি থেকে মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। এ সময় খান পরিবহন নামে একটি বাস মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। আহত রিবুল হোসাইনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এনকেবি নয়ন/তামান্না রুপা/

মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:১৬ পিএম
মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ,  গ্রেপ্তার ৮
যাত্রীবাহী বাস ও চোরাচালানকৃত মালামাল। ছবি: খবরের কাগজ

মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুই অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ আট চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি বাসসহ প্রায় ২০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়।

সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। পরে ট্রাক তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেটসহ ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালান মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে, গতকাল রবিবার সকাল ৮টার দিকে শেরপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।

পুলক পুরকায়স্থ/আজহার/

কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৪০ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:২৪ পিএম
কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের
ছবি: খবরের কাগজ

উজানের ঢলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে। তবে রাত থেকে তিস্তার পানি কিছুটা কমলেও বেড়েছে বাড়ছে ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমারের।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, রবিবার (২২ জুন) সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ধরলার কুড়িগ্রাম পয়েন্টে পানি বেড়েছে ৩১ সেন্টিমিটার। তবে এখনও বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

ওই সময়ে নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ছে ৪৩ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে বেড়েছে ১৮ সেন্টিমিটার, দুধকুমারের ভূরুঙ্গামারী পাটেশ্বরী পয়েন্টে ৩১ সেন্টিমিটার পানি বেড়েছে।

অন্যদিকে তিস্তার কাউনিয়া পয়েন্টে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত পানি কমেছে ১০ সেন্টিমিটার।

বন্যার শঙ্কায় রয়েছেন চরাঞ্চল ও নদী পাড়ের মানুষরা। নিচু এলাকার সবজি, পাট, চীনাবাদামসহ বিভিন্ন ফসল ক্ষতির মুখে পড়তে পারে। ভাঙন আতঙ্কও বিরাজ করছে মানুষের মধ্যে।

পাউবোর কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, নদ-নদীর পানি বাড়লেও এখনও বিপৎসীমা অতিক্রম করেনি। তবে উজানের ঢল অব্যাহত থাকলে আগামী কয়েক দিনে পানি আরও বাড়তে পারে এবং স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। 

গোলাম মাওলা সিরাজ/তামান্না রুপা/

সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:৫৯ এএম
সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত নারীর মরদেহ। ছবি: খবরের কগজ

সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২২ জুন) সকালে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের অংশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে কামারখন্দ থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা মহাসড়কের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই বিয়ের সময় ব্যবহার করা লাল রঙের একটি শাড়ি ছিল।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিরাজুল ইসলাম/আজহার/

রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:০৫ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:০৮ এএম
রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক
ছবি: খবরের কাগজ

কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগীর স্বজনবেশে মাদকের চালান লেনদেনের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী খবরের কাগজকে জানান, টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে একটি ইয়াবার চালান কক্সবাজার শহরের উদ্দেশে অটোরিকশায় করে নেওয়া হচ্ছে বলে তথ্য পায় পুলিশ। এরপর নজরদারি জোরদার করা হয়। রাত ৯টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্দেহজনক একটি অটোরিকশা শনাক্ত করে দুইজনকে আটক করে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

তারেকুর রহমান/থিওটোনিয়াস