সিলেট জেলার ছয়টি আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে। ছয়টি আসনে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে সিলেট জেলায় কর্মরত অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা ও উপজেলার নির্বাহী অফিসারদের।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সিলেট ১ আসনের সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে তিনজনকে। সিলেট সিটি করপোরেশনের ১,২,৩,৪,৫,৬,৭,৮,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিলেটে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯,২০ ও ২১নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিলেট নির্বাচন অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা সাইদুর রহমান এবং ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ডে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ।
সিলেট ২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবি ও ওসমানীনগর উপজেলার নির্বাহী অফিসার মুনমুন নাহার আশা।
সিলেট ৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও সিলেট সিটির ২৮, ২৯ ,৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড) আসনে সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিটি ওয়ার্ড ও দক্ষিণ সুরমার দায়িত্বে থাকবেন দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজিজুন্নাহার ও বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান।
সিলেট ৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী ও জৈন্তাপুরের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা।
সিলেট ৫ (কানাইঘাট, জকিগঞ্জ) আসনে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান শাকিল, জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
সিলেট ৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার ও গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।
শাকিলা ববি/সুমন/