হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি মালিকানাধীন কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম এ দণ্ডাদেশ দেন।
তিনি জানান, উপজেলার গালিমপুর গ্রামে কোনো ধরনের অনুমতি না নিয়েই এক্সেকেভেটর ব্যবহার করে কৃষিজমি কেটে শ্রেণি পরিবর্তনের চেষ্টা চালায় কয়েকজন লোক। খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
দণ্ডপ্রাপ্ত ফারুক মিয়া ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে। নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
কাজল সরকার/সুমন/