ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
অস্তিত্ব সংকটে মমতার তৃণমূল সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই: জোয়াও কানসেলো স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহেল খুনের অভিযোগ সালমান শাহের দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’ উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬ অনুশীলনে নেইমার, বিশ্রামে অ্যালিসন চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার ডান প্রান্তে রাফিনহার জায়গায় খেলতে প্রস্তুত মার্টিনেল্লি সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয়’ বলতে হবে সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায় ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার গুণটি কী? মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষেই বিদায় নিল ৪ দল

রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর তেলের দাম বাড়ার প্রভাব

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম
রংপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর তেলের দাম বাড়ার প্রভাব
তেল নিতে পাম্পে সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন মোটরসাইকেলচালকরা। ছবি: খবরের কাগজ

জ্বালানি তেলের দাম বাড়ায় রংপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। বর্ধিত মূল্যের কারণে প্রতিদিনের খরচ ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। ফলে তারা আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন। একদিকে পাম্পগুলোতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে তাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়তি খরচের চাপ ব্যবসা সচল রাখা কঠিন করে তুলছে। বিশেষ করে দুধ বিক্রেতা, বেকারি ও জেনারেটর ব্যবসায়ীদের জীবনযাত্রায় এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।

গত ১৮ এপ্রিল ডিজেল লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, কেরোসিন লিটারে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা, পেট্রল লিটারে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেন লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করে সরকার।

গতকাল সোমবার জেলার বিভিন্ন পাম্পে খুচরা ব্যবসায়ী ও মোটরসাইকেলচালকদের সঙ্গে কথা হয়। বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের রফিকুল ইসলাম, মোটরসাইকেল চালিয়েই করেন দুধের ব্যবসা।

তিনি বলেন, ‘আগে এক দিনে তেল কিনতে আমার খরচ হতো ১৫০ টাকা। এখন প্রতিদিন খরচ হয় ২৫০ টাকা। অর্থাৎ তেলের দাম বাড়ায় দিনে ১০০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে আমার। আবার যদি অটোভ্যানে করে দুধ পরিবহন করি, তাহলে খরচ হয় ৩০০ টাকা। ফলে দুই দিকেই খরচ বেশি। পাশাপাশি কর্মঘণ্টা তো নষ্ট হচ্ছেই।’

নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে এসেছেন আর এক বেকারি ব্যবসায়ী রঞ্জু ইসলাম। দিনের বেলায় মোটরসাইকেলযোগে বিভিন্ন খুচরা দোকানে বেকারির মালামাল দিয়ে থাকেন তিনি। কথা হয় তার সঙ্গে। রঞ্জু ইসলাম বলেন, ‘আগে সারা দিনে ১৭০ টাকার তেল লাগত। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ২৫০ টাকা করে প্রতিদিন প্রয়োজন হয়। ফলে শুধু তেল বাবদ প্রতিদিন ৮০ টাকার বেশি খরচ হচ্ছে।’

গুদরিপট্টিতে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করেন ওসমান আলী। তিনি বলেন, ‘প্রতিদিন আমার ১০ লিটার ডিজেল প্রয়োজন হয়। আগে এক হাজার টাকার মধ্যে হলেও এখন আরও ১৫০ টাকা বেশি প্রয়োজন হয়। ফলে দোকানদারের কাছ থেকে আমাদের সেই টাকা তুলতে হচ্ছে। এতে করে ছোট ছোট ব্যবসায়ীরা বিপাকে পড়ছেন।’

রংপুর জেলা সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর সভাপতি ফখরুল আলম বেঞ্জু বলেন, হঠাৎ তেলের দাম বৃদ্ধিতে একদিকে লাভবান হচ্ছেন বড় ব্যবসায়ীরা, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন খুচরা ও মধ্য ব্যবসায়ীরা। পাশাপাশি কৃষিতে পড়েছে ব্যাপক প্রভাব। পরিবহন খাতে এখনো ভাড়া বৃদ্ধি করা না হলেও বাড়তে পারে। সে ক্ষেত্রে সাধারণ মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে।

স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহেল খুনের অভিযোগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম
স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহেল খুনের অভিযোগ
ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আলোচিত সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।

 চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রীর প্রথম স্বামীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও লৌহজং থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ সুপার মেনহাজুল আলম। 

তিনি জানান,, গত ১৮ জুন গভীর রাতে লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে নিজ বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করা হয় সোহেল মুন্সীকে। একই সঙ্গে তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা সেফালী বেগম অজ্ঞাতনামাদের আসামি করে লৌহজং থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর তদন্তে নামে লৌহজং থানা ও জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম।

তিনি আরো বলেন, তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে, নিহত সোহেল মুন্সীর স্ত্রী নুপুরের সাবেক স্বামী দ্বীন ইসলামের সঙ্গে এ ঘটনার যোগসূত্র রয়েছে। পরে মঙ্গলবার ভোরে টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের সেরাজাবাদ এলাকা থেকে দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দ্বীন ইসলামের ভাষ্য তুলে ধরে পুলিশ সুপার বলেন,  মূলদ নুপুরের সঙ্গে দ্বীন ইসলামের পূর্বে বিয়ে হয়েছিল এবং তাদের একটি সন্তানও রয়েছে। তবে প্রায় দেড় বছর আগে নুপুর স্বামী ও সন্তানকে রেখে ডিভোর্স না দিয়ে সোহেল মুন্সীর সঙ্গে নতুন সংসার শুরু করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন দ্বীন ইসলাম। এরই জেরে পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন সোহেল মুন্সীর বাড়িতে হাজির হয় সে। পরে রাতে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে ঘর থেকে বের হলে ধারালো চাপাতি দিয়ে সোহেল মুন্সীর ওপর হামলা চালায় দ্বীন ইসলাম। এতে ঘটনাস্থলেই নিহত হন সোহেল মুন্সী।

পুলিশ সুপার আরও বলেন জানান, ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যেখানে ঘটনার পর অভিযুক্তকে পালিয়ে যেতে দেখা যায়। গ্রেপ্তরের পর সেই ফুটেজে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দ্বীন ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম টংগিবাড়ী উপজেলার সেরাজাবাদ এলাকার মৃত শামসুল হক ঢালীর ছেলে।

নুপর ও নিহত সোহেলের সংসারে এক ছেলে ও দ্বীন ইসলামের সংসারে এক ছেলে রয়েছে।

এসএন/

গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
গোপালগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিরাপত্তা জোরদার, গ্রেপ্তার ৬
গোপালগঞ্জে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম। — ছবি: খবরের কাগজ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।
 
ইতোমধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে সেনাবাহিনীকে মাঠে দেখা না গেলেও দুপুরের পর জেলা জুড়ে সেনাবাহিনীর টলহ দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখতে জেলাজুড়ে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ ও অন্যান্য বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে করা হয়েছে তল্লাশি।
 
তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও দুপুরে গোপালগঞ্জ শহরের পার্শ্ববর্তী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে পরে তারা কেক কাটেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
 
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা তাদের মতো করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। এখন পর্যন্ত জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জানমালের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।
 
তবে কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ঘটানোর চেষ্ঠা করা হলে তা কঠোর হাতে দমন কর হবে বলে জানান জেলা প্রশাসক।
 
বাদল সাহা/আজহার

চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৫৭ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:১৮ পিএম
চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
ছবি: খবরের কাগজ

চাঁদপুর জেলায় এ বছর ৩ লাখ ৬৬ হাজার ৮৮১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন।

তিনি বক্তব্যে বলেন, আগামী ২৮ জুন দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে। ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মতো ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানো জরুরি।

তিনি বলেন, জেলার আট উপজেলার দুটি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সি ৪২ হাজার ৮টি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৪ হাজার ৮৭৩টি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ হাজার ৩৩২টি টিকাকেন্দ্রে বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে।

এই কাজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের হলেও শতভাগ সাফল্যের জন্য অন্যান্য মন্ত্রণালয়, গণমাধ্যমসহ অংশীজনদের সহযোগিতা কামনা করেন সিভিল সার্জন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্য দেন।

ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাংবাদিক আলম পলাশ ও ফারুক আহম্মেদ।

ফয়েজ/খাদিজা রুমি/

বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
নিহত কিশোর 'মুসা'। ছবি: খবরের কগজ

বরগুনার তালতলী উপজেলায় একটি বালুবাহী জাহাজের নিচে আটকে থাকা মুসা (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাত ১১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামের ছকিনাখাল এলাকা থেকে স্থানীয় জেলেরা মরদেহটি উদ্ধার করেন।

মুসা উপজেলার নিদ্রার চর এলাকার চাঁন মিয়া ও পাখি বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে মুসা ইদুপাড়া গ্রামের শিশু জালাল উদ্দিন রুমির সঙ্গে ছকিনাখালে গোসল করতে নামে। কিছুক্ষণ পর রুমি বাড়িতে ফিরে এলেও মুসা আর ফেরেনি।

রাতে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে রুমি জানায়, গোসলের সময় মুসা পানিতে ডুব দেওয়ার পর আর উঠেনি। সে ভেবেছিল, মুসা হয়তো অন্যদিক দিয়ে বাড়িতে চলে গেছে।

পরে রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা উদ্ধারকাজ শুরু করেন। স্থানীয় জেলে ফারুক, জামাল ও বেল্লালসহ কয়েকজন খালে জাল ফেলেন। একপর্যায়ে রাত ১১টার দিকে এমভি ইসলাম মোল্লা নামের একটি বালুবাহী জাহাজের নিচ থেকে মুসার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, পানির স্রোতে ভেসে গিয়ে মুসা জাহাজের নিচে আটকে পড়তে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তালতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহিউদ্দিন অপু/আজহার/

সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা

চট্টগ্রামের সন্ত্রাসী ডেভিড ইমনের গ্রেপ্তার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গতকাল সোমবার রাতে রাজধানীর একটি হোটেল থেকে গ্রেপ্তার সন্ত্রাসী ইমন রাউজানের হত্যা মামলায় জড়িত। তিনি দুবাইয়ে পলাতক বড় সাজ্জাদের সহযোগী সন্ত্রাসী মোবারক হোসেন ইমন বা ডেভিড ইমন নন বলে জানায় সিএমপি। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার একটি হোটেল থেকে ইমন নামের একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সন্ত্রাসী চট্টগ্রামের রাউজানের হত্যা মামলায় জড়িত। কিন্তু তিনি বড় সাজ্জাদের সহযোগী নন।

সিএমপির সহকারী কমিশনার ও মুখপাত্র আমিনুর রশিদ বলেন, ‘বড় সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন গ্রেপ্তার বিষয় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সংবাদটি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে অসত্য। ডেভিড ইমনকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। তবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি অন্য ইমন।’

আবদুস সাত্তার/আজহার