দিনাজপুরের বিরল উপজেলার পুনর্ভবা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ ইসমাইল হকের (৬৫) মরদেহ ভারতে উদ্ধারের ২০ দিন পর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ ও বিএসএফ।
বুধবার (২০ মে) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেইটের শূন্য রেখায় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ইনচার্জ লিশিদ লাহা বাংলাদেশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু তালেবের কাছে মরদেহটি হস্তান্তর করে। ইসমাইল হক বিরল উপজেলার কামদেবপুর এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
পুলিশ জানায়, ৩০ এপ্রিল দিনাজপুরের বিরল উপজেলার পুনর্ভবা নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হোন ইসমাইল হক। পরে ডুবুরি দল বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করে মরদেহ না পাওয়ায় পরিবারের লোকজন ভারতে যোগাযোগ করে।
পরে ভারতে ইসমাইল হকের মরদেহ পাওয়ার খবর নিশ্চিত হয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। পরে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।
কুদ্দুস আলী খান/এসএন