ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮ ১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ২২ জুন: কমেছে পাউন্ড ইউরোর দাম, বেড়েছে রিয়াল দেরহামের জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায়ের থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর , ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান বার্ষিক পরীক্ষার পরপরই নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : এনসিটিবি চেয়ারম্যান কুড়িগ্রামে তিস্তার পানি কমছে, বাড়ছে ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমারের সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেল্যার্দো দে লা এসপ্রিয়েলা রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩, আহত ৫ দুই দফা কমে ৪৪৩২ টাকা বাড়ল স্বর্ণের দাম প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীতে থাকবে ১৮০০০ পুলিশ মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন টিভিতে আজকের খেলা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশের চালান জব্দ, আটক ১ জুন মাসে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৭ লেবাননে যেকোনো হুমকি নির্মূলে স্বাধীন ইসরায়েলি সৈন্যরা: কাটজ পদত্যাগের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার মারধর, ৪ ঘণ্টা পর কৃষকের মৃত্যু সেনেগালের কঠিন পরীক্ষা, নরওয়ের চোখ নক আউটে যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ মালয়েশিয়ায় ‘হালাল’ পণ্য রপ্তানির অপার সম্ভাবনা কাতারের ভয়াবহ বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮ হাজারীবাগ থেকে হেমায়েতপুর পূর্ণতা পায়নি চামড়া শিল্পনগরী

রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০২:০৭ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০২:২৩ পিএম
রূপগঞ্জে  ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মীর মোশারফ হোসেন নামের এক ব্যবসায়ীর  বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং মিথ্যা মামলা ও কেনা  জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীসহ পরিবারের সদস্যরা।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাবে হামলাকারী মিলন ভূঁইয়াদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা।

এতে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মীর মোশাররফ হোসেন,  মোসা. মাসুদা, রুম্পা, রিপা এবং আব্দুর রহমান হুজাইফী।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, ব্যবসায়ী মীর মোশারফ হোসেন রূপসী মীর বাড়ি এলাকার মিলন ভুইয়ার কাছ থেকে ২ শতাংশ জমি কিনে করে চারতলা বিল্ডিং তৈরি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমি এবং বাড়ি দখলের চেষ্টা চালিয়ে আসছিল জমি বিক্রেতা মিলন ভুইয়া ও তার লোকজন।

কয়েকদিন আগে মিলন ভূঁইয়া ও তার সহযোগীরা অন্যায়ভাবে তাদের বাড়িঘরে হামলা চালায় ও মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি ব্যাপক লুটপাট চালায়। হামলাকারীরা উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করেছেন।​

ব্যবসায়ী মীর মোশারফ হোসেন বলেন, এই  হামলার পর থেকে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনায় জড়িত মিলন ভূঁইয়াসহ জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রুবেল শিকদার/তামান্না রুপা/

মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ, গ্রেপ্তার ৮

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১২:১৬ পিএম
মৌলভীবাজারে ভারতীয় পণ্যসহ ট্রাক ও বাস জব্দ,  গ্রেপ্তার ৮
যাত্রীবাহী বাস ও চোরাচালানকৃত মালামাল। ছবি: খবরের কাগজ

মৌলভীবাজার জেলার শেরপুর এলাকায় পৃথক দুই অভিযানে ভারতীয় চকলেট ও কম্বলসহ আট চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও একটি বাসসহ প্রায় ২০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়।

সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শনিবার রাত ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। পরে ট্রাক তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেটসহ ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকার চোরাচালান মালামাল জব্দ করা হয়।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে, গতকাল রবিবার সকাল ৮টার দিকে শেরপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩৭২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।

পুলক পুরকায়স্থ/আজহার/

সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:৩৯ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:৫৯ এএম
সিরাজগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত নারীর মরদেহ। ছবি: খবরের কগজ

সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২২ জুন) সকালে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের অংশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

পরে খবর পেয়ে কামারখন্দ থানার পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা মহাসড়কের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই বিয়ের সময় ব্যবহার করা লাল রঙের একটি শাড়ি ছিল।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিরাজুল ইসলাম/আজহার/

রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:০৫ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১১:০৮ এএম
রোগী সেজে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী আটক
ছবি: খবরের কাগজ

কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগীর স্বজনবেশে মাদকের চালান লেনদেনের সময় ১৭ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাত ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা জাগির হোসেন ও তার স্ত্রী আয়েশা আক্তার।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী খবরের কাগজকে জানান, টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে একটি ইয়াবার চালান কক্সবাজার শহরের উদ্দেশে অটোরিকশায় করে নেওয়া হচ্ছে বলে তথ্য পায় পুলিশ। এরপর নজরদারি জোরদার করা হয়। রাত ৯টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে সন্দেহজনক একটি অটোরিকশা শনাক্ত করে দুইজনকে আটক করে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

তারেকুর রহমান/থিওটোনিয়াস

মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৮ এএম
আপডেট: ২২ জুন ২০২৬, ১০:৪২ এএম
মাদরাসা ছাত্রকে অমানুষিক নির্যাতন
ছবি: ইসমাইল

খুলনার সোনাডাঙ্গায় ইসমাইল নামে এক মাদরাসা শিক্ষার্থীর ওপর হেফজখানার শিক্ষকের অমানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মারধরের কারণে তার দুই চোখের নিচে রক্ত জমাট বেঁধে গেছে। এ ছাড়া নির্যাতনের সময় তার গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে। ঘটনার পর থেকে নুরুল কুরআন তাহজিদ একাডেমি নামে মাদরাসাটি বন্ধ করে শিক্ষকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যান। 

ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, নির্যাতনের পর শিশুটিকে তিন দিন পর্যন্ত মাদ্রাসায় আটকে রাখা হয়। এ সময় তাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

জানা গেছে, নির্যাতনের শিকার ইসমাইলের বাবা মো. ফারুক স্থানীয়দের সঙ্গে নিয়ে গত ২০ জুন রাতে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বয়রা ডাক্তারপাড়া এলাকায় নুরুল কুরআন তাহজিদ একাডেমিতে এ ঘটনা ঘটে। পড়াশোনার জন্য ইসমাইল রাতে ওই মাদরাসায় অবস্থান করত।

শিশুটির বাবা মো. ফারুক জানান, গত দুই দিন মাদরাসায় রাতে খাবার দিতে গেলেও ছেলের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয়নি। এ সময় ইসমাইলের গায়ে জ্বর ও চিকিৎসা করা হচ্ছে বলে জানানো হয়। পরে ২০ জুন রাতে তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে মাদরাসায় ঢুকে তার সন্তানকে উদ্ধার করেন। এ সময় তার সারা শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পান। তবে ভয়ে তিনি এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি। স্থানীয় কিছু মানুষ ও প্রশাসনের মাধ্যমে বিষয়টি মিটমাট করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে ঘটনার খবর শুনে রবিবার (২১ জুন) নুরুল কুরআন তাহজিদ একাডেমিতে গেলে সেটি তালাবদ্ধ দেখা যায়। মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৬ এএম
সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন
সেলিমা আহমাদ মেরী। ছবি: সংগৃহীত

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

সেলিমা আহমাদ মেরীর চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন সেলিমা আহমাদ। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

সেলিমা আহমাদ দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদের সহধর্মিণী ছিলেন। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ব্যবসায়িক অঙ্গনেও তিনি সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

১৯৬০ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন সেলিমা আহমাদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতক ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, জাপান, ডেনমার্ক ও কানাডায় ব্যবসা ব্যবস্থাপনা এবং নেতৃত্ব উন্নয়ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে হোমনা ও তিতাস উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সম্প্রসারণ এবং নারী আত্মকর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এফবিসিসিআই সূত্রে নিশ্চিত হওয়া গেছে, তার মরদেহ দেশে আনার পর জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

অন্তরা/