কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে এক সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোর্স আব্দুল হামীদকে (৪০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক ব্যক্তির নাম নুরুজ্জামান তাগাদগিরি (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামানের বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক কেনাবেচার খবর পেয়ে কুষ্টিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা ফিলিপনগর চরের চরমপন্থি ‘রাখি বাহিনী’র প্রধান রাখি (৩৫) ও সহযোগী মিঠু লাল (৩২) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার কর্মকর্তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সোর্স আব্দুল হামীদ গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে ৫০ পিস ইয়াবা ও একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই নুরুজ্জামানকে আটক করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘পলাতকদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।