মডেল টেস্ট: পদার্থবিজ্ঞান
অধ্যায়: নিউটনিয়ান বলবিদ্যা
(গত ১৯ নভেম্বর প্রকাশের পর)
১৪। রেলপথ যেখানে বেঁকে গেছে, সেখানে বাঁকের বাইরের দিকের লাইনটিকে একটু উঁচু করা হয়। কোন বলের জোগান দিতে এটি করা হয়ে থাকে?
(ক) কেন্দ্রমুখী বল
(খ) ঘর্ষণ বল
(গ) মহাকর্ষ বল
(ঘ) তড়িৎ চৌম্বক বল
১৫। বেগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়?
(ক) কৌণিক বেগের মাত্রা T–1
(খ) কৌণিক বেগের একক S–1
(গ) রৈখিক বেগের মাত্রা LT–1
(ঘ) রৈখিক বেগের একক ms–1
আরো পড়ুন : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি: পদার্থবিজ্ঞানের ৬টি মডেল প্রশ্ন, ৮ম পর্ব
১৬। যদি একটি হাতঘড়ির সেকেন্ডের কাঁটার দৈর্ঘ্য 1cm হয়, তাহলে এর প্রান্তের রৈখিক বেগ কত হবে?
(ক) 0.1047 cm/sec
(খ) 0.0152 cm/sec
(গ) 0.0105 cm/sec
(ঘ) 0.1470 cm/sec
১৭। তড়িৎ চৌম্বক বলের ক্ষেত্রে নিচের কোন কণা কাজ করে?
(ক) গ্রাভিটন
(খ) গামা
(গ) বিটা
(ঘ) ফোটন
উত্তর: ১৪. ক, ১৫. খ, ১৬. ক, ১৭. ঘ।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর