মডেল টেস্ট : পদার্থবিজ্ঞান
(গত ৮ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬। ‘প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে।’ এই সূত্রটি কোন বিজ্ঞানীর?
(ক) জর্জ লেমাইটারের
(খ) গ্যালিলিও’র
(গ) এডউইন হাবলের
(ঘ) জোহানস কেপলারের
৭। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য-
(ক) অসীম হবে (খ) কমে যাবে
(গ) স্থির থাকবে (ঘ) বেড়ে যাবে
আরো পড়ুন : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি: পদার্থবিজ্ঞানের ৫টি মডেল প্রশ্ন, ২৪তম পর্ব
৮। নিচের কোন তথ্যটি সঠিক?
(ক) মেরু অঞ্চলে g-এর মান সর্বনিম্ন
(খ) নিরক্ষীয় অঞ্চলে g-এর মান সর্বাধিক
(গ) পৃথিবীর অভ্যন্তরে নামলে g-এর মান বাড়ে
(ঘ) নিরক্ষীয় অঞ্চলে g-এর মান সর্বনিম্ন
৯। চাঁদের মুক্তিবেগ কত?
(ক) 2.5 km/sec (খ) 4.3 km/sec
(গ) 11.2 km/sec (ঘ) 5 km/sec
১০। কোনো বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন তার ওজন একটি বিন্দুর মধ্য দিয়ে বস্তুর ওপর সর্বদা ক্রিয়া করে। ওই বিন্দুকে বলে-
(ক) অভিকেন্দ্র
(খ) ভরকেন্দ্র
(গ) মহাকর্ষীয় ধ্রুবক
(ঘ) অভিকর্ষজ ত্বরণ
উত্তর: ৬. ঘ, ৭. খ, ৮. ঘ, ৯. ক, ১০. ক।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর