মুক্তি পেয়েছে নুহাশ হুমায়ুনের আলোচিত সিরিজ ২ষ এর শেষ পর্ব বেসুরা।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে দর্শকনন্দিত সিরিজের শেষ পর্বটি।
শেষ পর্ব বেসুরা আবর্তিত হয়েছে একটি সুর-তালহীন বাচ্চা মেয়ের জীবনে ডাইনিবিদ্যা যুক্ত হওয়ার গল্প।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বেসুরার আমরা কসাই নামে একটি গানও বের হয়েছে।
বেসুরা নামের পর্বটিতে অভিনয় করেছেন- মান্, মো. ইসলাম উদ্দিন, সুমাইয়া শিমু, এরফান মৃধা শিবলু, বাবলু বোস প্রমুখ।
এছাড়া একটি বিশেষ দৃশ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বাংলাদেশের ভৌতিক জনরার ইতিহাসের সবচেয়ে আলোচিত দুটি সিরিজ নুহাশ হুমায়ুনের পেট কাটা ষ ও ২ষ সাড়া জাগিয়েছে দেশ-বিদেশের দর্শক মহলে।
মেহেদী